আহ্্কামুল কুরআন ২২১ তালাক একত্রিত করবে না । উপরস্তু এক তুহরে দুই তালাক দেয়া নিষিদ্ধ হওয়া যদি ব্যবহত শব্দ দ্বারা প্রমাণিত না-ই হয়, তবু তা থেকে তা মুবাহ প্রমাণিত হয় না। যেহেতু তা নিঃশর্ত ও পূর্ব কথার উল্লেখশূন্য হয়ে ব্যবহৃত হয়েছে। কেননা রাসূলের কথা ‘পরে চাইলে তালাক দেবে' এক তালাকের বেশি দেয়ার অবকাশ দেয় না । আদেশসমূহের অনেক দৃষ্টান্ত এই পর্যায়ে উল্লেখ করা যেতে পারে। আমরা বলতে পারি, শব্দ যা শামিল করে তার কম-সে-কম জিনিসই ধরতে হবে। অবশ্য কোন দলীল পাওয়া গেলে বেশি সংখ্যা ধরা যাবে। যেমন যদি কেউ অন্য এক ব্যক্তিকে বলে £ ‘তুমি আমার স্ত্রীকে তালাক দাও’, তাহলে এই আদেশ বলে তার মাত্র এক তালাক দেয়ারই অধিকার হবে, তার বেশি নয়। কেউ যদি তার ক্রীতদাসকে বলে $ “বিয়ে কর', তাহলে একটি মেয়েলোক বিয়ে করারই তার অধিকার হবে-- তখন যদি সে দুটি মেয়েলোক বিয়ে করে, তার একটি বিয়ে নাজায়েয হয়ে যাবে। হ্যা, মনিব যদি বলে যে, আমি দুটি মেয়ে বিয়ে করার কথাই বলেছি, তাহলে তা জায়েয হবে। রাসূলের কথা ঃ ‘সে চাইলে তালাক দেবে' এই ধরনেরই একটি কথা । এখানেও এক তালাকের বেশি হওয়ার অবরাশ নেই । তার বেশি হলে, তা কোন দলীলের ভিত্তিতেই প্রমাণিত হতে পারে । কুরআন ও সুন্নাত থেকে এখানে আমরা যেসব দলীলের কথা বললাম, তা সবই তিন ও দুই তালাক একত্র করে একবাক্যে দেয়া নিষেধ ঘোষণা করে। এ ব্যাপারে আগের কালের মনীষিগণও সম্পূর্ণ একমত । এ পর্যায়ের একটি বর্ণনা উল্লেখ্য, যা আমাশ আবূ ইসহাক, আবূল আহওয়ায আবদুল্লাহ সূত্রে বৰ্ণনা করেছেন। তিনি বলেছেনঃ BU tid lb LLL UE HN GSL - sl Al Sth EDL সুন্নাতকারীর তালাক হচ্ছে, স্ত্রীর তুহরে -_ যত্খন সঙ্গম হয়নি-- এক তালাক দেবে। পরে হায়য হয়ে আবার তুহর হলে তখন আর এক তালাক দেবে। "ইবরাহীম নখয়ীও এই কথাই সমর্থন করেছেন। জুহায়র আবূ ইসহাক, আবূল আহওয়ায, আবদুল্লাহ সূত্রে বৰ্ণনা করেছেন, বলেছেন .£ যে লোক প্রকৃতপক্ষেই তালাক দিতে ইচ্ছা করে. সে প্রত্যেক তুহরে-- যখন সঙ্গম হয়নি তালাক দেবে। পরে ইচ্ছা হলে তাকে ফিস্রিয়ে নেবে, সে কাজে দুজন সাক্ষী রাখবে। দ্বিতীয় তালাক দেবে পরবর্তী বারে। আল্লাহ্র কথা ঃ ‘তালাক দুইবার-এর এটাই তাৎপর্য । ইবনে সিরীন হযরত আলী (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন £ লোকেরা যদি ঠিকভাবে একটি তালাক দিতে পারে, তাহলে তালাক দেয়া স্ত্রীর নিকট তাকে লজ্জিত হতে হবে না, যদি তার তুহর অবস্থায় ও সঙ্গম না করে তালাক দেয়। কিংবা যদি গর্ভবতী হয়, এমন যে, তার গর্ভ প্রকাশমান হয়ে পড়েছে। এরূপ তালাক দিলে ইচ্ছা হলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। আর ইচ্ছা হলে তার চলে যাওয়ার পথ ছেড়ে দেবে। ইবনে কাসীর মুজাহিদ সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন £ আমি ইবনে আব্বাসের নিকট উপস্থিত ছিলাম । তখন তার নিকট এক ব্যক্তি উপস্থিত হল । বলল, সে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। এই কথা শুনে ইবনে আব্বাস (রা) চুপ করে থাকলেন । তখন মনে হল, তিনি বুঝি www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।