আহ্্কামুল কুরআন ২২০ দেয়া নিষিদ্ধ । যদি স্ত্রীকে ফিরিয়ে আনেও । যেন দুই তালাকের মাঝে এক হায়য দ্বারা পার্থক্য করা হয়। এটাই সহীহ কথা । অন্যান্য বর্ণনা অনুযায়ী কাজ করা হয় না। | নবী করীম (স) থেকে তিন তালাক একত্রিত করা নিষিদ্ধ হয়েছে এমনভাবে যে, তাতে কোন নতুন ব্যাখ্যা দেয়ার অবকাশ নেই । এই প্রসঙ্গের হাদীসটি নাফে মুহাম্মাদ ইবনে শাযান ' আল-জাওহারী, মুয়াল্লা ইবনে মনসূর, সাঈদ ইবনে জুরাইক, আতা-আল খুরাসানী, আল-হাসান আবদুল্লাহ ইবনে উমর সূত্রে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর (রা) তার স্ত্রীকে হায়য অবস্থায় এক তালাক দিয়েছিলেন, পরে অবশিষ্ট দুই কুরুতে দুই তালাক দেবার ইচ্ছা করেছিলেন, এই কথা রাসূলে করীম (স) জানতে পারেন। তখন তিনি বললেন £$ হে ইবনে উমর, এরূপ করতে আল্লাহ তোমাকে আদেশ করেননি ৷ তুমি তো সুন্নাত তরীকার খেলাফ করে বসেছ। সুন্নাত তরীকা হল, তুমি তুহর সামনে রাখবে তারপরে প্রত্যেক কুরুতে এক তালাক দেবে। রাসূলে করীম (স) আমাদের আদেশ করলেন, আমি স্ত্রীকে ফিরিয়ে নিলাম । বললেন, যখন তার তুহর হবে, তখন তুমি তাকে তালাক দাও কিংবা স্ত্রী হিসেবে রাখার সিদ্ধান্ত কর। আমি বললাম, হে রাসূল! আপনি কি লক্ষ্য করেছেন, আমি যদি স্ত্রীকে তিন তালাক দিতাম, তাহলে তাকে ফিরিয়ে নেয়ার কোন পথই কি আমার জন্যে খোলা থাকত ? বললেন, না । সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত ৷ তখন ফিরিয়ে নেয়া গুনাহের কাজ হতো । এই হাদীসে নবী করীম (স) একটি আইন প্রতিষ্ঠা করেছেন। আর তা হচ্ছে, একত্রে তিন তালাক দেয়া গুনাহ । | যদি প্রশ্ব করা হয়, ইবনে উমর (রা) সংক্রান্ত সমস্ত হাদীসে তুহরকে সুন্নাত তালাক দেয়ার সময় হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, অতঃপর ইচ্ছা করলে তালাক দেবে। তাতে কম সংখ্যক তালাক থেকে তিন তালাককে বিশেষীকৃত করেন নি। ফলে তাকে দুই ও তিন তালাক একসঙ্গে দেয়া অবকাশ তো থেকে যায় । জবাবে বলা যাবে, পূর্বে যা বলেছি, তাতে দুই তালাকের মাঝে এক হায়য দিয়ে ব্যবধান সৃষ্টি করা কর্তব্য প্রমাণিত হয়েছে। তার সাথে যোগ করা হয়েছে এই কথা £ ‘অতঃপর ইচ্ছা করলে তালাক দেবে।’ এ থেকে আমরা জানলাম যে, আসলে তিনি এক তালাকের কথাই বলেছেন, তার বেশী নয়। কেননা তিনি নিজেই শুরুতে দুই তালাকের মধ্যে পার্থক্য করার যে উক্তি করেছেন, তা নিজেই মনসূখ করে দিয়েছেন, এটা অসম্ভব কথা । তাছাড়া দুই তালাককে একত্রিত করার নিষেধ তো রয়েছেই । আর একই কথার কোন অংশ অপর অংশকে মনসূখ করে দেবে, তা সঙ্গত হতে পারে না। কেননা মনসূখ হওয়ার প্রশ্ব আসে তখন, যখন একটা হুকুম দৃঢ় প্রতিষ্ঠিত হয়, কাজে পরিণত হয়। এইভাবে কোন কথা বলা যে, ‘আমি তোমাদের জন্যে দাতধারী হিংস্র জন্তু খাওয়া হালাল করে দিলাম । অথচ আমি তা তোমাদের জন্যে নিষিদ্ধ করেছি ৷’ কিছুমাত্র স্বাভাবিক নয়। কেননা এ ধরনের কথা নিতান্তই প্রলাপ, অর্থহীন । আল্লাহ্ এ থেকে পবিত্র । এ কথা যখন প্রতিষ্ঠিত হল, আমরা জানলাম, রাসূলের কথা £ ‘অতঃপর চাইলে তালাক দেবে’ কথার শুরুতে যে হুকুমটি রয়েছে, তারই উপর ভিত্তিশীল । আর তা হল, এক তুহরে দুই www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।