আহ্্কামুল কুরআন ২১৯ কথা মনসূখ করে দিয়েছে আগে বলা কথাকে । অথবা যে হাদীসে বেশি বাড়তি কথা নেই, তা আগে বলা কথা হবে। পরে বাড়তি কথা সম্পন্ন হাদীসসমূহে বলা হয়েছে বলে ধরতে হবে। তাহলে এগুলো আগেরগুলোকে মনসূখ.করে দিয়েছে বলে মনে করতে হবে। বেশি কথা সম্পন্ন হাদীসই প্রতিষ্ঠিত থাকল। কিন্তু এই দুটির কোন একটি খবরও জানাবার কোন উপায় আমাদের হাতে নেই । হাদীসসমূহের সব বর্ণনাকারী একই ঘটনার বর্ণনা দিয়েছেন। তার তারিখ যখন আমাদের জানা নেই, তখন বাড়তি কথার হাদীস গ্রহণ করাই কর্তব্য দুটি কারণে । একটি, যে কোন দুইটি জিনিসের তারিখ জানা না গেলে দুটিকেই এক সাথে গ্রহণ করা কর্তব্য ৷ একটিকে অপরটির আগে বা পরে মনে না করাই বাঞ্চনীয় ।.... যেমন এক ব্যক্তির দুটি ক্রয়, যখন দুটিরই অকাট্য প্রমাণ পাওয়া যাবে এবং সে দুটির তারিখ জানা না যাবে, তখন সে দুটি এক সাথে ঘটেছে বলে ধরে নিতে হবে। এই দুই ধরনের হাদীসের ব্যাপারেও এই নীতি গ্রহণীয়। আমাদের বুঝতে হবে, উভয় ধরনের হাদীস একসাথেই প্রকাশিত হয়েছিল । কেননা দুটির তারিখ জানা যায়নি, তাই বাড়তি কথা সহ উভয়কে একত্রিত করে হুকুম প্রমাণ করতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, একথা প্রমাণিত হয়েছে যে, বাড়তি কথা শরীয়াতদাতা নবী করীম (স) বলেছেন, তাকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদেরকেও আদেশ করেছেন তা গণ্য করার জন্যে । বলেছেনঃ? | CHU SSS AS ELS ES LD তাকে হুকুম কর, সে তাকে রেখে দেবে তুহর হওয়া পর্যন্ত, তার পরে তার হায়য হবে, তার পরে তুহর হবে । তখন ইচ্ছা করলে সে যেন তালাক দেয় । এই সব হাদীস সহীহ সূত্রে বর্ণিত হয়েছে। একথা যখন প্রমাণিত স্থিরকৃত হল যে, এই সহ হাদীস একই সময়ের, সেই এই সম্ভাবনাও রয়েছে যে, যেসব বর্ণনায় বাড়তি কথা নেই-- তা মনসূখ হয়ে গেছে, সেই সাথে এ সম্ভাবনাও রয়েছে যে, তা মনসূখ হয়নি, তখন এখানে মনসূখ হওয়ার কথাটাই বাদ দেয়া উচিত । কেননা সেটা নিছক সম্তাব্যতার কথা । কাজেই বাড়তি কথা সম্পন্ন বর্ণনাসমূহের হুকুম বহাল আছে বলে মনে করতে হবে। একথা যখন প্রমাণিত হল, শরীয়তদাতা নবী করীম (স) হায়য অবস্থায় সঙ্ঘটিত' তালাক ও অন্যান্য তালাকের মধ্যে পার্থক্য করার আদেশ করেছেন, সেই হায়যের পরবর্তী তুহরেও তালাক দিতে নিষেধ করেছেন, তখন প্রত্যেক দুই তালাকের মাঝে এক হায়য কালের পার্থক্য করা ওয়াজিব হ্য়. পড়েছে। একই তুহরে দুটোকে একত্রিত করা জায়েয নয়। কেননা নবী করীম (স) তুহরে তালাক দিতে হুকুম করেছেন, হায়যে তালাক দিতে নিষেধ করেছেন, সেই সাথে নিষেধ করেছেন সেই তুহরে তালাক দিতে, যা তালাক দেয়া হায়যের পরেই আসছে। অথচ এই দুই তুহরের মধ্যে আসলে কোনই পার্থক্য নেই । যদ়ি প্রশ্ন তোলা হয়, ইমাম আবূ হানীফা থেকে বর্ণিত, এক তুহরে তালাক দিলে, পরে সেই তুহরেই স্ত্রীকে ফিরিয়ে নিলে তার জন্যে সেই তুহরেই আর এক তালাক. দেয়া জায়েয । তাতে বিরুদ্ধতা হয়ে গেল সেই জিনিসের যার তাগিদ করতে তুমি চেয়েছ হাদীসে বলা বাড়তি কথা সম্পর্কে । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।