আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ২১৮ Js, BEL UA Be আমার উপস্থাপিত শরীয়াতে যা নেই তাকে এর মধ্যে যে দাখিল করবে, সে-ই প্রত্যাহত হবে। অবস্থার কম-সে-কম শব্দের বিবরণ হল তা নিষিদ্ধ আয়াতের কথার পরিপন্থী । কেননা আয়াতে তালাকের উল্লেখই হয়েছে এমনভাবে, যাতে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার অবকাশ রাখা হয়েছে। j এ পর্যায়ের হাদীসও উল্লেখ্য । মুহাম্মাদ ইবনে বকর, আবূ দাউদ, কানবী, মালিক, নাফে ইবনে উমর সূত্রে বর্ণনা করেছেন, তিনি তাঁর স্ত্রীকে তালাক দিয়েছিলেন যখন তার হায়য চলছিল । এটা রাসূলে করীম (স)-এর সময়ের কথা । তখন উমর ইবনুল খাত্তাব (রা) রাসূলের করীম (স) কে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন তিনি বললেন, তুমি তাকে আদেশ কর, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। পরে রেখে দেবে তার তুহর হওয়া পর্যন্ত । তারপর সে হায়য অবস্থার হবে, তার পরে আবার তার তুহর হবে। তখন যদি সে ইচ্ছা করে তাহলে তাকে রেখে দেবে। আর ইচ্ছা করলে স্পর্শ করার আগেই তাকে তালাক দেবে। এর পর যে ইদ্দত পালন করতে হবে, সেই ইদ্দতের জন্যেই স্ত্রীদের তালাক দিতে আল্লাহ তা'আলা আদেশ করেছেন। সালিম ইবনে আবদুল্লাহ, তার পিতার সূত্রে হাদীস বর্ণনা করেছেন $ তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন যখন তার হায়য চলছিল। হযরত উমর (রা) এই বিষয়ের উল্লেখ করেন রাসূলে করীম (স)-এর নিকট । শুনে তিনি ক্রুদ্ধ হন। পরে বললেন, তাঁকে আদেশ কর, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। পরে তাকে রেখে দেবে তুহর হওয়া পর্যন্ত । পরে হায়য হবে। তা থেকে তুহর| হবে। তার পরে ইচ্ছা হলে রেখে দেবে। আর ইচ্ছা হলে তালাক দেবে। আতাউল খুরাসানী আল-হাসান, ইবনে উমর সূত্রেও অনুরূপ বর্ণনা করেছেন। ইউনুস ও আনাস ইবনে সিরীন, সাঈদ ইবনে যুবায়র, জায়দ ইবনে আসলাম, ইবনে উমর সূত্রে বর্ণনা করেছেন, নবী করীম (স) তাকে ফিরিয়ে নেয়ার আদেশ করেছিলেন পরবর্তী তুহর পর্যন্ত রাখতে বলেছিলেন। পরে বলেছিলেন, তখন ইচ্ছা হয় তালাক দেবে, ইচ্ছা হয় রেখে দেবে। প্রথমোক্ত হাদীসসমূহ উত্তম । কেননা তাতে বিস্তারিত ও বাড়তি কথা আছে। অবশ্য একথা জানা আছে যে, এই সব হাদীসই একটি মাত্র ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একটি ঘটনারই বহুবিধ বর্ণনা । বর্ণনাকারীদের কেউ কেউ নবী করীম (স)-এর নিজের কথা উদ্ধৃত করেছেন। আবার কেউ কেউ তা বাদ দিয়ে বাড়তি কথাটুকুর উল্লেখ করেছেন, হয় অসতর্কতার কারণে, কিংবা ভুলে যাওয়ার কারণে এরূপ অবস্থায় তা ব্যবহার করা যেতে পারে বাড়তি কথা পাওয়ার জন্যে যাতে হায়যের উল্লেখ আছে। কেননা সেই বাড়তি কথা বাদ দিয়ে শরীয়াতদাতা তার উল্লেখ করেছেন, আবার কখনও সেই কথাসহ উল্লেখ করেছেন, এমন কথা প্রমাণিত নয় । কেননা তাতে দুই অবস্থার কথা বলে ধরে নিতে হয়। কিন্তু তা আমাদের জানা। নেই । অতএব তাকে দুই অবস্থার কথা মনে করা ঠিক নয়। তাছাড়া শরীয়াতদাতা নবী করীম (স) সেই কথাটি দুই অবস্থায় বলেছিলেন এ কথা যদি মনে করা হয়, তাহলে বেশি কথা সম্পর হাদীস সর্বাগ্রে বলা হয়েছিল বলে ধরতে হবে। আর অন্যান্য কথা শেষের । ফলে এই শেষের www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।