আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

'আহ্‌কামুল কুরআন ২১৭ গেলে স্বতঃই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত । এরূপ তালাক তাদের মতে প্রতি তুহরে এক-একটি করে তিন তালাক দেয়ার পরিবর্তে অতীব উত্তম। মালিক ও আবদুল আযীয ইবনে আবূ সালমাতা আল মাজেশুন, লাইস ইবনে সাদ, আল-হাসান ইবনে সালিহ ও আওজায়ী বলেছেন, সুন্নাত তালাক হচ্ছে প্রতি তুহরে সঙ্গমের পূর্বে এক তালাক করে দেয়া । তিন তুহরে তিন তালাক দেয়াকে তারা মাকরূহ মনে করতেন । কিন্তু তা তখন, যদি তাকে ফিরিয়ে নেয়ার ইচ্ছা না করে থাকে । তাকে ছেড়ে দেবে এবং সেই এক তালাকের ইদ্দত শেষ করে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। শাফেয়ী বলেছেন -- আল মুজানী তার মত বর্ণনা করেছেন তিন তালাক দেয়া হারাম নয়, যদি বলে £ তুমি তিন তালাক সুন্নাত তরীকা অনুযায়ী । যখন সে পাক থাকবে এবং সঙ্গম করা হয়নি তাকে এক সঙ্গেও তিন তালাক দেয়া যেতে পারে। আবূ বকর বলেছেন, আমরা এ পর্যায়ে শাফেয়ীর কথা থেকেই আলোচনা শুরু করব। আমরা বলর, আমাদের তিলাওয়াত করা আয়াত স্পষ্টভাষী উক্ত কথাকে বাতিল ঘোষণার ব্যাপারে । কেননা দুইবারে দুই তালাক দেয়ার আদেশ উক্ত আয়াতে রয়েছে। এক্ষণে কেউ যদি একবারে দুই তালাক দিয়ে বসে, তাহলে সে আয়াতের হুকুমের পরিপন্থী কাজ করল । এই কথার আর একটি দলীল হচ্ছে আল্লাহ্র কথা £ INN oh ii আল্লাহ্‌ তোমাদের জন্যে যা হালাল করেছেন, তোমরা নিজেরাই তাকে হারাম করো না। (সূরা মায়িদা 8 ৮৭) বাহ্যত এই কথা তিন তালাক দেয়াকে হারাম করে। কেননা তাতে আল্লাহ্র হালাল করা জিনিসকে হারাম করার কাজ হবে। আয়াতের এই সাধারণ ও ব্যাপক অর্থ স্ত্রীদেরকেও শামিল করে, তার দলীল আল্লাহ্‌র এই কথা ৪ 04/214০ 1,১35 ‘অতএব তোমরা বিয়ে কর, যে নারীই তোমাদের ভালো লাগে৷’ এই সাধারণ কথাই তালাককে নিষিদ্ধ করে। কেননা স্ত্রী হালাল, তালাক দিলে তাকে হারাম করে দেয়া হয়। সুন্নাত তরীকায় তিন তালাক দেয়া এবং সঙ্গম করা হয়নি এমন স্ত্রীকে এক তালাক দেয়া মুবাহ হওয়ার দলীল পাওয়া না গেলে উক্ত আয়াতই তা নিষিদ্ধ করে দিত । অন্য দিক দিয়ে কিতাবের দলীল এই পাওয়া যায় যে, আল্লাহ তা'আলা শুরুতে ইদ্দত পালন জরুরী হয় তাকে ফেরত নেয়ার কথা উল্লেখ ছাড়া তালাক দেয়াকে মুবাহ করেন নি। যেমন আল্লাহ্র কথা ‘তালাক দুইবার, অতঃপর তাকে রাখা ..... আল্লাহ্র কথা £ ‘তালাকপ্রাপ্তারা তিন কুরু কাল নিজেদেরকে ইদ্দত পালনে রত রাখবে’ - আল্লাহ্র কথা ৪ ‘যখন তোমরা স্ত্রীদের তালাক দেবে, তারপরে ইদ্দত পূর্ণ হবে, তখন তাদেরকে ফিরিয়ে রাখ শুভ রীতিতে, না হয় ছেড়ে দাও শুভ রীতি অনুযায়ী । কিংবা তাদেরকে শুভ নিয়মে বিচ্ছিন্ন করে দাও '' এই সব কয়টি আয়াতেই তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেয়ার অবকাশের উল্লেখ রয়েছে। আর এ সব আয়াত থেকেই তালাকের বিধান গ্রহণ করা হয়েছে। এ সব আয়াত না থাকলে ইসলামী শরীয়াতে তালাক আদৌ বিধিবদ্ধ হতো না । কাজেই তাকে ‘মসনূন' প্রমাণ করা শুধু এই সব আয়াতের আলোকেই সম্ভব। নবী করীম (স) বলেছেন ৪ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।