আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২১৬ আল্লাহ্র কথা £ ‘তালাক দুইবার'-এর মধ্যে সকল প্রকারের তালাক-ই শামিল যা সুন্নাত ‘তরীকা মুতাবিক । মসনূন তালাক যত রকমেরী হতে পারে, তা সবই এর অন্তর্ভুক্ত, এর বাইরে কোন মসনূন তালাক-ই নেই । এর বাইরে কোন তালাক হলে তা হবে সুন্নাত তরীকার বিপরীত । এ থেকে প্রমাণিত হলো যে, যে লোক দুই বা তিন তালাক একটি বাক্যের মধ্যে একত্রিত করে দিল, তার এই তালাক দান সুন্নাত তরীকার খেলাফ হয়ে গেল । বোঝা গেল, এ আয়াতটি কয়েকটি অর্থের ধারক । তার মধ্যে এটাও যে, তিনটি তালাককে ভিন্ন ভিন্ন করে দেয়া সুন্নাত তরীকার তালাকদান-- অবশ্য যদি তিন তালাক দেয়ারই ইচ্ছা হয়। এটাও এই পর্যায়ের কথা যে, স্বামীর অধিকার আছে দুই তালাক দুইবারে দেয়ার । এটাও যে, তিনের কম তালাক দিলে ফিরিয়ে নেয়ার অধিকার স্বামীর থাকবে এটাও যে, যদি হায়য অবস্থায় দুই তালাক দেয়, তাহলে তা কার্যকর হবে। কেননা আল্লাহ তা কার্যকর হওয়ারই হুকুম দিয়েছেন। এটাও যে, তিনের অধিক সংখ্যক তালাক দেয়ার রীতিটিকে এ আয়াতে মনসূখ ও নাকচ করে দিয়েছে যেমন ইবনে আব্বাস (রা) প্রমুখ থেকে বর্ণিত হয়েছে। সেকালের লোকেরা যত ইচ্ছা তালাক দিত । পরে আবার স্ত্রীকে ফিরিয়ে নিত । আলোচ্য আয়াত সেই ংখ্য তালাককে তিনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। তিনের অতিরিক্তকে মনসূখ করে দিয়েছে। এ আয়াতে এই দলীলও আছে যে, মসনূন তরীকার তালাকের সংখ্যা তিন। তবে তাতে মসনুন তরীকায় তালাক ঘটানোর বিবরণ উল্লেখ করা হয়নি। তা আল্লাহ অপর এক আয়াতে বলেছেন। সে আয়াতটি হল {৮১০ ৯,১ ‘অতএব তোমরা তাদেরকে তালাক দাও তাদের ইদ্দত অনুযায়ী’ । নবী করীম (স) ইদ্দতের বিবরণটা বলে দিয়েছেন। ইবনে উমর (রা) যখন তার স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিলেন, তখন নবী করীম (স) বলেছিলেন £ আল্লাহ তোমাকে এভাবে তালাক দিতে বলেন নি তো! ইদ্দতের তালাক দিতে বলেছেন। আর তা হচ্ছে, তুমি তোমার স্ত্রীকে তুহর অবস্থায় তালাক দেবে। সে তুহরে তার সাথে সঙ্গম করবে না। অথবা তালাক দেবে গর্ভবতী হওয়া অবস্থায় । তার গর্ভ প্রকাশমান হয়েছে এই অবস্থায়. তালাক দিলে তার ইদ্দত পালনের বিধান আল্লাহ দিয়েছেন, তা অনুসরণেরও আদেশ দিয়েছেন। তাহলে তা সুন্নাত তরীকার তালাক হবে এবং তা দুটি পরিচিতিতে কার্যকর হবে। একটি সংখ্যার আর অপরটি সময়ের সংখ্যার দিক দিয়ে এক তুহরে এক-এর বেশি তালাক হবে না। আর সময়ের দিক দিয়ে তালাক দিতে হবে তুহর সময়ে, যে তুহরে সঙ্গম হয়নি। অথবা গর্ভবতী অবস্থায় তালাক দেবে, যখন সে গর্ভ প্রকাশমান হয়ে গেছে। কুরু বা হায়যওয়ালী মেয়েলোকদেরকে সুন্নাত তরীকা অনুযায়ী তালাক দেয়ার ব্যাপারে মনীষীদের বিভিন্ন মত পাওয়া গেছে। হানাফী ফিকাহবিদগণ বলেছেন, সর্বোত্তম তালাক হচ্ছে যখন স্ত্রীর তুহর হবে এবং সঙ্গম করা হয়নি, সেই সময় তালাক দেয়া । এক তালাক দিয়ে ছেড়ে দেবে, সে তার ইদ্দত পূরণ করবে । আর যদি তিন তালাক দেয়ারই ইচ্ছা হয়ে থাকে, তাহলে প্রতি তুহরে এক তালাক দেবে সঙ্গমের পূর্বে। ইমাম সওরীও এই মত প্রকাশ করেছেন। আবূ হানীফা বলেছেন, ইবরাহীম নখয়ী কর্তৃক রাসূলের সাহাবী থেকে বর্ণিত কথা এই জানতে পেরেছি যে, তারা এক তালাকের অধিক না দেয়া পছন্দ করতেন । এরপর ইদ্দত শেষ হয়ে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।