আহ্কামুল কুরআন ২১৫ সে ‘তালাক দুইবারে' দিয়েছে, একথা তো বলা যাবে না। অনুরূপভাবে কেউ যদি একসঙ্গে দুই দিরহাম দিয়ে ফেলে, তা সে দুইবার দিয়েছে, তা তো বলা যাবে না। এতে বার-কে আলাদা! করা যায় না। এরূপ অবস্থায়ও আয়াতটিকে তার উপর প্রয়োগ করার প্রশ্ন । এটা যখন তা-ই থাকে, তাহলে ‘দুইবার’ বলা তাৎপর্য বিনষ্ট হওয়ার উপক্রম হয়। যখন একবারে হুকুমটা প্রমাণিত হয়,__ যখন দুই তালাক দেয়। এ থেকে প্রমাণিত হল যে, ‘দুইবার’ বলার তাৎপর্য হচ্ছে.তা দুইবারে দিতে হবে, এক সাথে দুইটি তালাক একসাথে দিতে নিষেধ করা হয়েছে। অন্য দিক দিয়ে শব্দটি যদি দুইটি ব্যাপারের ধারক হয়, তাহলে তাকে দুইটি ফায়দা গ্রহণে হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্যে গ্রহণ করতে হবে। আর তা হচ্ছে, দুই তালাক দেয়ার ইচ্ছা হলে দুটি ভিন্ন ভিন্ন ভাবে দিতে হবে। আর ফিরিয়ে নেয়ার হুকুমটাও সেই সাথে থাকবে। এর ফলে ব্যবহৃত শব্দ উভয় তাৎপর্যকে আয়ত্ত করে। আল্লাহ্র কথা, ‘তালাক দুইবার’ বাহ্যত এটা একটা খবর বটে, কিন্তু তাৎপর্যের দিক দিয়ে এটা আদেশ । যেমন £ ‘তালাকপ্রাপ্তা মেয়েরা নিজেদেরকে তিন কুরু সময় ইদ্দত পালনে রত রাখবে’ কথাটি এবং ‘সন্তান প্রসবকারী মায়েরা তাদের সন্তানদের দুধ খাওয়াবে’ এই এবং এই ধরনের অন্যান্য কথা । এই কথাগুলো সংবাদ হিসেবে বলা হলেও তাৎপর্যগতভাবে এগুলো আদেশ । এগুলো যে আদেশ, খবর নয়; তার দলীল হচ্ছে; তা যদি নিছক খবর হতো, তাহলে এখবর কাকে দেয়া হয়েছে, তার সন্ধান দরকার, কেননা আল্লাহ্র খবরের জন্যে যে বিষয়ে সে খবর দেয়া হল তার উপস্থিতি একান্ত আবশ্যক । খবর যে বিষয়ে দেয়া হল, তার অস্তিত্ব ছাড়া খবর হওয়ার কোন তাৎপর্য নেই। লোকদের অবস্থা তো আমরা এই দেখতে পাচ্ছিলাম যে, তারা এক তালাক' দেয়, তিন তালাক দেয় একসঙ্গে । যদিও আল্লাহ্র খবর হচ্ছে ‘তালাক দুইবার' ৷ খবর নামের অধীন সবকিছুই এর আওতার মধ্যে আসা আবশ্যক । এমন লোকও পাচ্ছি, যারা আয়াতে বলে দেয়া পদ্ধতিতে তালাক দিচ্ছে না, তখন বোঝা গেল, এটা কোন খবর নয়. । এর মধ্যে দুটির একটি তাৎপর্য অবশ্যই রয়েছে। একটি হল, তালাক দেয়ার ইচ্ছা হলে তা ভিন্ন ভিন্ন ভাবে দিতে হবে। এটা আদেশ । কিন্তু সুন্নাত তরীকা পছন্দনীয় নিয়মের তালাকের পদ্ধতি জানিয়ে দেয়া হয়েছে। সবচেয়ে উত্তম নীতি হবে যদি কথাটিকে আদশে হিসেবে নেয়া হয়। কেননা এটাকে কোন বিষয়ের সংবাদ দান মনে করা যায় না। বরং এখন মনে করতে হবে, উক্ত আয়াতের অর্থ হচ্ছে £ , 51,41৮ ‘তোমরা দুইবার তালাক দাও যখন তোমরা তালাক দেয়ার ইচ্ছা কর।’ আর এটা ফরয পর্যায়ের হুকুম হয়ে যায়। তবে মুস্তাহাবও হতে পারে দলীলের ভিত্তিতে । তখন কথাটি দাড়াবে, যেমন নবী করীম (স) বলেছেনঃ নামায দুই রাক'আত করে। আর প্রতি দুই রাক'আত অন্তর তাশাহহুদ, স্থিতি নিয়ে বস এবং বিনয়-নম্রতা প্রকাশ । এটা খবর ধরনের কথা হলেও এই পদ্ধতিতে নামায পড়ার জন্যে এটা মূলত আদেশ । : উক্ত আয়াতের উদ্দেশ্য যদি শুধু মসনূন তরীকার তালাকের কথা বলাই হতো, তাহলে দুই বা তিন তালাক একসঙ্গে দেয়া নিষিদ্ধ হওয়ার উপর দলীল দাড়িয়ে যাওয়া কর্তব্য ছিল৷ কেননা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।