আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২১৪ দিত, পরে ইদ্দত শেষ হওয়ার আগেই তাকে ফিরিয়ে নিয়ে আসত । এটা সে করতে পারত, শ্ীকে এক হাজার বার তালাক দিলেও । এই সময় এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল। পরে তার ইদ্দত শেষ হয়ে এলে তার পূর্বক্ষণেই তাকে ফিরিয়ে নিল। পরে আবার তালাক দিল, বলল ঃ আল্লাহ্র কসম, আমি তোমাকে আমার নিকট তো আশ্রয় দিব-ই না, আর তুমি আমার নিকট থেকে কখনই ছাড়া পেতে পারবে না। তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন $ - sl [EN PEG LLL Ee si তালাক মাত্র দুই বারে। তৃতীয় বারে হয় মেয়েলোকটিকে সুষ্ঠুভাবে স্ত্রীত্বে আটকে রাখবে, না হয় ভালভাবে তাকে ছেড়ে দেবে চলে যেতে দেবে। তালাকের এই নবতর পদ্ধতি লোকেরা সাগ্রহে গ্রহণ করে নিল । যারা তালাক দিয়েছিল, তারাও এই নীতি অনুযায়ী কাজ করতে লাগল, আর যারা তালাক দেয়নি, তারাও এই নীতিকে মেনে নিল। শায়বান কাতাদাতা থেকে বর্ণনা করেছেন, ‘তাদের স্বামীরা তাদের ফিরিয়ে নেয়ার বেশি অধিকারী’ এ আয়াতে তিন কুরু ইদ্দত পালনের কথা বলা হয়েছে। এর পরে বলেছেন ঃ তালাক মাত্র দুইবার । প্রত্যেক বারে এক কুরু, পন্নে এ আয়াত মনসূখ হয়ে যায়। পূর্বের সব প্রচলন বাতিল হয়ে গেল । আল্লাহ তিন তালাককে একটা সীমা বানিয়ে দিলেন। তৃতীয় তালাক দেয়ার পূর্বে স্বামীকে অধিকার দিয়েছেন তার এই স্ত্রীকে ফিরিয়ে নেয়ার । তালাকের সংখ্যা আল্লাহ তা'আলা বলেছেন ঃ ‘তালাক দুইবার ৷ তৃতীয় বারে হয় ভালোভাবে রাখবে, না হয় ভালোভাবে চলে যেতে দেবে ' আবূ বকর বলেছেন, এ আয়াতে কয়েকটি তাৎপর্য বলা হয়েছে। একটি, এ আয়াতে সে তালাকের কথা বলা. হয়েছে, যার পরে স্বামীর ফিরিয়ে নেয়ার সুযোগ ও অধিকার থাকে। কথাটি উরওয়াতা ইবনুয যুবায়র ও কাতাদাতা থেকে বর্ণিত ৷ দ্বিতীয়, এ আয়াতে সুন্নাত তরীকার তালাকের কথা বলা হয়েছে, যা অবশ্যই পছন্দনীয় । কথাটি ইবনে আব্বাস (রা) ও মুজাহিদ থেকে বর্ণিত । আর তৃতীয়, এ আয়াতে আদেশ করা হয়েছে যে, কেউ যদি স্ত্রীকে তিন তালাক দেবার ইচ্ছা করে, তার উচিত তালাক কয়টি আলাদা-আলাদা করে-_ এক-একটি করে দেয়া । এর মধ্যেই দুই তালাকের আদেশ শামিল রয়েছে। তার পরে তৃতীয় তালাকের কথা বলা হয়েছে। আবু বকর বলেছেন, যিনি বলেছেন যে, এটা সেই তালাক, যার পরে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার. অবকাশ থাকে, সে তালাকের পরই ফেরত নেয়ার কথাটি বলা হয়ে থাকলেও বাহ্যত এই মনে হয় যে, এতে মুবাহ হওয়ার কথাই বলতে চাওয়া হয়েছে। এর বিপরীত যা, তা নিষিদ্ধ । তা সত্ত্বেও তার হুকুমটা এই বলা হয়েছে যে, তালাক যদি ফিরিয়ে নেয়ার মত দিয়ে থারে তাহলেই তা হতে পারে। আর এই আয়াতকে ভিন্ন ভিন্ন ভাবে তালাক 'দেয়ার আদেশের দলীল বলা এবং তিনের কম তালাক দেয়ার হুকুম দেয়া হয়েছে বলা -- কেননা ‘তালাক দুবার’ বলার দাবিই হচ্ছে ভিন্ন ভিন্ন করে দেয়া, এটা হতে পারে না। কেননা যদি দুই তালাক একসঙ্গে দেয়, তাহলে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।