আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন | ২১৩ মেয়েলোকের ইদ্দত সম্পর্কে কিছুই নাযিল হয়নি । পরে আল্লাহ এই আয়াতটি নাযিল করেছেন। প্রকৃত অর্থের দিক দিয়ে ‘নূসখ’ শব্দের প্রয়োগ এখানে হতে পারে না। শুধু সেখানেই হতে পারে, যেখানে একটা হুকুম প্রমাণিত ও দৃঢ় প্রতিষ্ঠিত হয়েছে, আর মনসূখকারী হুকুমটা তার পরে এসেছে। তবে ‘নূসখ'’ বলে বিশেষীকরণ বোঝানোটা পরোক্ষ অর্থে অবশ্যই হতেই পারে। . তাহলে ব্যাপারটি সংকীর্ণ হবে না। তবে বিশেষীকরণ অর্থে ব্যবহার করাই আমাদের মতে সবচেয়ে উত্তম কীর্তি । এ দৃষ্টিতে আল্লাহ্র কথা ঃ£ ‘তালাকপ্রাপ্তা মেয়েরা নিজেদের ইদ্দত পালনে রত রাখবে’ থেকে বিশেষভাবে কেবলমাত্র সেই মেয়েলোকদের বুঝতে হবে, যাদের হায়য হয় এবং যারা সঙ্গমকৃতা ৷ কিন্তু হায়য হতে নিরাশ হওয়া ও অল্প বয়সের মেয়ে এবং গর্ভবতী মেয়েদের ইদ্দতের কথা এ আয়াতে বলা হয়নি। কেননা এসব হুকুম নাযিল হওয়ার পরম্পরা তারিখ তো আমাদের জানা নেই । প্রথমে এসবের হুকুম দৃঢ় প্রতিষ্ঠিত হয়েছে, পরে তা মনসূখ হয়েছে, এমন কথাও জানা যায়নি । তাই মনে করতে হবে যে, এসব আয়াত প্রায় একই সময়ে নাযিল হয়েছে। এক্ষণে তার প্রয়োগ ও ব্যবহারের দিক দিয়ে-ই তার বিন্যাস করতে হবে। প্রথমে সাধারণ হুকুম এবং তারপরে বিশেষ হুকুমকে সাজাতে হবে। ইবনে আব্বাস (রা) থেকে আর একটি দিকের বর্ণনা পাওয়া গেছে এই আয়াতে 'নুসখ'’ সম্পর্কে । সে বর্ণনাটি আল-হুসায়ন ইবনুল হাসান ইবনে আতীয়াতা তাঁর পিতা আতীয়াতা সূত্রে ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন ৪ * তালাকপ্রাপ্তা মহিলারা তিন কুরু সময় পর্যন্ত নিজেদেরকে ইদ্দত পালনে রত রাখবে-_ শেষ কথা ঃ ‘তাদের স্বামীরাই এই মিয়াদের মধ্যে তাদেরকে ফিরিয়ে নেয়ার বেশি অধিকার সম্পন্ন । এর অর্থ হচ্ছে, পুরুষ যখন স্ত্রীকে তালাক দেয়, তখন সে তাকে আবার স্ত্রীত্বে ফিরিয়ে নেয়ার বেশি অধিকারী হতো, তিন তালাক দিলেও তাই করা যেত । উক্ত আয়াত নাযিল হয়ে তা মনসূখ করে দিয়েছে। নাযিল হয়েছে এই আয়াত $ ed eos ross se 2 ves BI 2G ATLA Eat SS mw lb Cid SS BUT sr WI OD iS EEE LENORE ES (Et SCP - Rs Le হে ঈমানদার লোকেরা! তোমরা যখন ঈমানদার মেয়েলোকদের বিয়ে করবে, তার পরে তোমরা তাদেরকে স্পর্শ করার আগেই তালাক দিলে, তখন তাদের উপর কোন ইদ্দত পালনের বাধ্যবাধকতা নেই, যা তোমরা পালন করতে পার । তাই তোমরা তাদেরকে মাত‘আ দাও এবং তাদেরকে তোমরা খুব ভালভাবেই ছেড়ে দেবে। (সূরা আহযাব £ ৪৯) দহাক ইবনে মুজাহিম থেকে বর্ণিত, তালাকপ্রাপ্তা মহিলাদের ইদ্দত সাধারণভাবেই তিন মাস । পরে তা মনসূখ হয়েছে। পরে তা থেকে আলাদা করা হয়েছে যাদের সাথে সঙ্গম করা হয়নি সেই মেয়েলোকদেরকে । এ পর্যায়ে আরও একটি দিক বর্ণিত হয়েছে । বর্ণনাটি মালিক, হিশাম, ইবনে উরওয়ারা, তার পিতা সূত্রে পাওয়া গেছে। আগে এরূপ ছিল যে, একজন লোক তার স্ত্রীকে তালাক দিত, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।