আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২১২ না। খুব বেশির পক্ষে তাতে এই কথাটুকু আছে যে, লোকেরা অল্প বয়ঙ্কা, বয়োবৃদ্ধা ও গর্ভবতী মেয়েলোকদের ইদ্দত সম্পর্কে নবী করীম (স)-কে জিজ্ঞাসা করেছিলেন। ফলে তারা জানতে পেরেছিলেন যে, আয়াতটি বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য ৷ গর্ভবতীর ব্যাপারটি এর মধ্যে নেই, যদিও সেও বক্তব্যের মধ্যে শামিল হতে পারে। তেমনি অন্প বয়স্কা নাবালেগা মেয়ে । তার পূর্ণ বয়স্কতা হলে তো তার ইদ্দত তিন কুরু হতে পারে। কিন্তু ছোট-নাবালেগা অবস্থায় যদি তাকে তালাক দেয়, আর বয়োবৃদ্ধার ব্যাপার, আয়াত থেকে একথা বোঝা গিয়েছে যে, তাদের বিষয়ে এ আয়াতে কিছু বলা হয়নি। কেননা বয়োবৃদ্ধ হায়য হওয়া থেকে নিরাশ-- মেয়েলোক তার মধ্যে গণ্য হতে পারে না কোন ক্রমেই তবে কাতাদাতা বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে, আয়াতটি সাধারণ অর্থজ্ঞাপক। তার দারি হচ্ছে, সঙ্গম কৃতা ও সঙ্গম করা হয়নি এই উভয় ধরনের মেয়েলোকের ইদ্দত কুরু হিসেবেই হবে। এ থেকে আলাদা করা হয়েছে সেই: মেয়েলোক, যার সাথে সঙ্গম করা হয়নি। এখানে যেমন বলা হয়েছে; তা হওয়া খুবই সম্ভব । তবে দুইজন মেয়েলোকের ইদ্দত তিন কুরু থেকে মনসূখ হয়ে গেছে, হায়য হওয়া থেকে নিরাশ ' মেয়েলোক এবং অল্প বয়স্কা মেয়ে । এদের ব্যাপারে ‘মনসূখ’ কথাটির প্রয়োগ হয়েছে, উদ্দেশ্য হচ্ছে বিশেষীকরণ বোঝানো । ইবনে আব্বাস ও অন্যান্য তাফসীর লেখকের বর্ণনা থেকে 'নূসখ’ শব্দটির ব্যাপক উল্লেখ পাওয়া যায়। আসলে তারা বিশেষীকরণকে বোঝাতে চেয়েছেন। আয়াতের প্রসঙ্গে 'নুসখ’-এর উল্লেখ করে কাতাদাতাও এই বিশেষীকরণই বোঝাতে চেয়েছেন, পারিভাষিক ‘মনসূখ’ হওয়া নয়। কেননা, আসলে তো মনসূখ নয়৷ মনসূখ হওয়ার কথা সেখানে বলা যেতে পারে, সেখানে হুকুমটা দৃঢ়ভারে প্রতিষ্ঠিত হয়েছে। আয়াতটি থেকে কুরুর ইদ্দত বুঝিয়েছে, একথা ঠিক নয়। কেনন্তা তা হওয়া অসম্ভব। বোঝা গেল, তিনি বিশেষীকরণকেই বুঝিয়েছেন। আর একটা দূরতম সম্ভাবনাও আছে। তা হচ্ছে কাতাদাতার মাযহার'। যার হায়য শেষ হয়ে গেছে, সে যুবতী হলেও তাকে এমন মেয়েলোক মনে করা যাবে যার হায়য হওয়ার আশা নেই । তা সত্ত্বেও তার ইদ্দত হবে কুরু হিসেবে, তাতে মিয়াদ দীর্ঘ হলেও । হযরত উমর (রা) থেকে বর্ণিত, যার হায়য হওয়া শেষ হয়ে গেছে সে সেই মেয়েলোকের মধ্যে গণ্য, যার হায়য হওয়ার:আশা নেই ৷ তার ইদ্দত হবে আয়েশার ইদ্দত যদিও সে যুবতীও হতে পারে-- ইমাম মালিকেরও এই মাযহাব। আয়েশা যার হায়য হওয়ার আশা নেই তার ব্যাপারে তার এই মাযহাব হলে হতেও পারে। হতে পারে কুকরু থেকে তিনি এই কথাই মনে করেছেন। কেননা কোন্‌ সময় তার কুরু-- হায়য হতে পারে-- এটার আশা করা যায় । তবে তীর কথা ‘তিনজন থেকে গর্ভবতীর কুরু মনসূখ হয়ে গেছে' এটাও হতে পারে। কেননা এরূপ একটা ভাষা পাঠ্য হইতে পারে যে, গর্ভবতীর ইদ্দত তিন হায়য, তা পালিত হবে সন্তান প্রসবের পর, যদিও সে হায়্য না হওয়া মেয়েলোকদের মধ্যের মেয়েলোক । আর তা এ জন্যে যে, সে গর্ভবতী । তার ইদ্দত গর্ভপ্রসবের পর তিন কুরু হতে পারে। তাহলে পরিবর্তন যা হল তা এই গর্ভের কারণে । তবে উবাই ইবনে কাব (রা) জানিয়েছেন যে, গর্ভবতীর ইদ্দত কুরু হিসেবে হওয়া সম্ভব হতে পারে না। সাহাবীরা তো রাসূল (স)-কে এই বিষয়েই জিজ্ঞাসা করেছিলেন । তিনি জানিয়েছিলেন যে, পূর্বে গর্ভবতী, হায়য নিরাশ হওয়া ও ছোট বয়সের www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।