আহ্কামুল কুরআন ২০৮ আবূ বকর বলেছেন, এ আয়াতকে দলীল বানিয়ে কেউ কেউ বলেছেন, স্বামী যদি স্ত্রীর প্রয়োজনীয় খরচপত্র দিতে অক্ষম হয়, তাহলে দুই জুম'আর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়া অবশ্য কর্তব্য । কেননা আল্লাহ তো তাদের জন্যে স্বামীদের উপর ধার্য করেছেন, যা স্বামীদের রয়েছে তাদের উপর । অধিকারের ব্যাপারে স্বামী-স্ত্রীকে সমান বানিয়েছেন। অতএব স্বামী ন্ত্রীর অরয়োজনীয় ভরণ-পোষণ না করে তার যৌনাঙ্গ নিজের জন্যে মুবাহ করে নেবে, এটা জায়েয হতে পারেনা। কিন্তু এই কথাটি কয়েকটি দিক দিয়েই ভুল । একটি -- স্ত্রীর ভরণ-পোষণ স্ত্রীর যৌনাঙ্গ ব্যবহারের বদল বা বিনিময় নয়। অতএব একটির না হওয়ার দরুন তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর প্রশ্ন উঠে না। স্বামী স্ত্রীর ভরণ-পোষণ দেয়ার বিনিময়ে স্ত্রীর যৌনাঙ্গ ভোগের অধিকার লাভ করে না। কেননা স্বামী তো বিয়ের আকদের কারণে স্ত্রীর যৌনাঙ্গ ভোগ করার অধিকার পায়। সেটা বিয়ের চুক্তির বিনিময় হতে পারে। আর তা হচ্ছে মহরানা। আর দ্বিতীয় কারণ হল যদি তা-ই বদল বা বিনিময় হতো, তাহলে আয়াতের বলে উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটানো যেত না । কেননা তার পরই বলা হয়েছেঃ Ln el J, পুরুষদের জন্যে তাদের উপর একটা মাত্রার প্রাধান্য আছে। j এতে স্ত্রী উপর স্বামীর কিছুটা বেশি মর্যাদার অধিকারী হওয়া, প্রমাণিত হয়। আর তা বিয়ের কারণে প্রতিষ্ঠিত হক বা অধিকারের ব্যাপার । আর এই কারণেরই স্বামী স্ত্রীর যৌনাঙ্গ ভোগ করার অধিকার পায়, তার জন্যে তা মুবাহ হয়। তা তার ভরণ-পোষণ দিতে না পারলেও । উপরন্তু স্ত্রী স্বামীর ঘরে নিজেকে তার নিকট সমর্পণ করে, এই কারণে সে স্বামীর নিকট তার ভরণ-পোষণ পাওয়ার অধিকারিণী হয়। ফলে স্ত্রীর জন্যে স্বামীর উপর তা-ই ধার্য হয়, যা স্ত্রীর নিকট থেকে স্বামীর পাওনা মুবাহ সাব্যস্ত হয়। তা হল ভরণ-পোষণ নির্ধারণ এবং তা স্বামীর দায়িত্বে অর্পণ । এরূপ অবস্থায় স্বামীর উপর স্ত্রীর হক ধার্য না হয়ে পারে না, যেমন স্ত্রীর উপর স্বামীর হক ধার্য না হয়ে পারে না। আল্লাহ্র কথা স্ত্রীদের জন্যে তেমনিই যা তাদের উপর হয় প্রচলিত শুভ নিয়মে । এ আয়াত দ্বারা কতিপয় বিধান প্রমাণিত হয়। তার মধ্যে একটি হল সমপরিমাণ মহরানা দান, যদি বিয়ের সময় মহরানা নির্ধারিত না হয়ে থাকে। কেননা বিয়ের আৰুদের বলেই স্বামী স্ত্রীর যৌনাঙ্গ ব্যবহারের অধিকার পেয়েছে। স্ত্রী নিজেকে স্বামীর নিকট সোপর্দ করবে, স্বামী স্ত্রীর উপর এই অধিকারও পেয়েছে। স্বামী যেমন স্ত্রীর উপর অধিকার পেয়েছে তেমনি স্ত্রীরও অধিকার স্বামীর উপর সাব্যস্ত হয়ে গেছে। স্ত্রী-অঙ্গও তেমনি । তা স্বামীর প্রাপ্য মূল্য মহরানার বিনিময়ে । যেমন আল্লাহ বলেছেনঃ MUG AE Cs lb EU ELL SS যে লোক তোমাদের উপর সীমালঙ্ঘন করবে, তোমরা তার উপর সীমালঙ্ঘন করবে, যেমন সে তোমাদের উপর সীমালজ্ঘন করেছে। (সূরা বাকারাহ 8 ১৯৪) www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।