আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২০৭ আয়াতটি থেকে বোঝা গেল, স্ত্রীদের নিজেদের ব্যাপারে তাদের স্বামীকে মেনে চলতে হবে, স্বামীর প্রতি বিদ্রোহাত্মক আচরণ গ্রহণ না করা কর্তব্য । স্বামীর হক স্ত্রীর উপর ও স্ত্রীর হক স্বামীর উপর -- এই পর্যায়ে নবী করীম (স) থেকে অংসখ্য হাদীস বর্ণিত হয়েছে। তার মধ্যের কতক হাদীস তো কুরআনের সাথে পুরাপুরি সাম স্যশীল, কুরআনেরই প্রতিনিধি । আর কতক হাদীসে তার চাইতেও অনেক বেশি কথা বলা হয়েছে। আমাদের নিকট মুহাম্মাদ ইবনে বকর আলা বসরী আবূ দাউদ, আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ আন-নুফাইলী প্রমুখ হাতিম ইবনে ইসমাঈল, জাফর ইবনে মুহাম্মাদ, তার পিতা, জাবির ইবনে আবদুল্লাহ সুত্রে হাদীস বর্ণনা করেছেন। নবী করীম (স) আরাফাতের ভাষণে বলেছিলেনঃ MACE EMAAR TEE CAE RIE TLE EN ta ISD « LULL on isl SELINA DI IE REE TLS Lala BEAL ST TE CO - SL তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করবে। তোমরা তো তাদেরকে আল্লাহ্‌র আমানত স্বরূপ গ্রহণ করেছ এবং আল্লাহ্র বাণী দিয়েই তোমরা তাদের যৌনাঙ্গকে নিজেদের জন্যে হালাল করে নিয়েছ । তাদের উপর ‘তোমাদের হক হচ্ছে, তারা তোমাদের শয্যায় এমন কাউকে নিয়ে আসবে না, যা তোমরা আদৌ পছন্দ কর না। তারা যদি সে কাজ করে, তাহলে তোমরা তাদেরকে মারবে, তবে নির্মমভাবে বীভৎস মার মারবে না। আর তোমাদের উপর তাদের রিযিক ও পরিধেয় যথারীতি পৌছানোর দায়িত্ব অর্পিত হয়েছে। লাইস আবদুল মালিক, আতা, ইবনে উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন ঃ তিনি বলেছেন, এক জন মেয়েলোক নবী করীম (স)-এর নিকট উপস্থিত হয়ে বলল ঃ ‘হে রাসূল! স্ত্রীর উপর স্বামীর কি হক রয়েছে ? জবাবে তিনি কতিপয় বিষয়ের উল্লেখ করলেন তার মধ্যে এ-ও বললেন, তুমি তোমার স্বামীর ঘর থেকে কোন জিনিস স্বামীর অনুমতি ব্যতীত দান করবে না । যদি করে, তাহলে তার সওয়াবটা তো স্বামী পাবে; কিন্তু স্ত্রীর উপর হবে তার গুনাহ । তার পরে প্রশ্ব করল, হে রাসূল, স্বামীর কি হক রয়েছে স্ত্রীর উপর ? বললেন, স্ত্রী স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ব্যতীত বের হবে না, স্বামীর অনুমতি ছাড়া সে নফল রোযা রাখবে না। মুসয়িব সাঈদুল মুকবেরী আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেছেন £ রাসূলে করীম (স) বলেছেন, স্ত্রীদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই মেয়েলোক যার দিকে তুমি তাকালে সে তোমাকে সন্তুষ্ট করে দেবে। আর তাকে কোন কাজের আদেশ করলে সে তোমার কথা পালন করবে। আর তুমি বাড়িতে অনুপস্থিত থাকলে তোমার ধন-মালের ও তার নিজের হেফাজত করবে। এর পর তিনি কুরআনের আয়াত পাঠ করলেন £ ‘পুরুষরা স্ত্রীদের উপর দায়িত্বশীল -- প্রাধান্য সম্পন্ন ৷' www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।