আহ্কামুল কুরআন ২০৩ তাদের নির্দিষ্ট মিয়াদ পূর্ণ হয়ে গেল । অতঃপর তোমরা হয় তাদেরকে যথারীতি রেখে দাও, না হয় তাদের যথারীতি ছেড়ে দাও । স্বামী স্ত্রীকে এ অবস্থায় রাখতে পারবে, কেননা সে তার স্ত্রী । বক্তব্য হচ্ছে ফিরিয়ে নেয়া, যা বিয়ে বহাল থাকার ব্যবস্থাকারী হায়য শেষ হয়ে যাওয়ার পর-ও । এই সময় যদি ফিরিয়ে নেয়া না হয়, তাহলে বিয়েকে নিঃশেষ করে দেবে। এই ফিরিয়ে নেয়াটা যদিও মুবাহ, কিন্তু তা কল্যাণের ইচ্ছা শর্তাধীন। কেননা মনীষীদের মধ্যে এ বিষয়ে কোন মতপার্থক্য নেই যে, ফিরিয়ে নিয়ে স্ত্রীর ক্ষতি সাধন করা ও দীর্ঘদিন ধরে ইদ্দত পালনে তাকে বাধ্য করারই যদি ইচ্ছা থাকে, তাহলে তার এই ফিরিয়ে নেয়াটা সহীহ হবে। এ আয়াতটিতে সেই কথাই বলা হয়েছে £ “তাদের মিয়াদ পূর্ণ হলে অতঃপর তাদেরকে ভালোভাবে রাখো কিংবা ভালোভাবে ছেড়ে দাও কিন্তু তাদেরকে কষ্ট দানস্বরূপ ফিরিয়ে রেখো না তাদের উপর সীমালজ্ঘনমূলক কাজ করার উদ্দেশ্যে ।” এর পরই বলা হয়েছে ৪ EE TE যে লোক তা করবে, সে নিজের উপরই জুলুম করল। তাই ফিরিয়ে নেয়াটা যদি সহীহ না হয়, কষ্ট দেয়ার উদ্দেশ্যে ফিরিয়ে নিলেও, তাহলে সে নিজের উপর জুলুমকারী হতে পারে না নিজের কাজের দরুন। আয়াতটি আরও প্রমাণ করে যে, বিভিন্ন জিনিসের নামকরণে সাধারণ অর্থবোধক শব্দের ব্যবহার তার সাথে এমন হুকুম জুড়ে দেয়া, যার সাথে সাধারণ জিনিস থেকে কিছু তার সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত হবে-- জায়েয ৷ সাধারণ অর্থের শব্দ যা যুক্ত করা জিনিস ছাড়া অন্য কিছুকে শামিল করে-_ নিষিদ্ধ নয়। কেননা আল্লাহ্র কথা £$ , স্ধালাকপ্রাপ্ত মেয়েরা নিজেদের ইদ্দত পালন করবে তিন কুরু সময় ধরে। এ আয়াতে সাধারণভাবেই তিন কুরুর কথা বলা হয়েছে। আর তার কমে কোন মতবৈষম্য নেই। এরপর আল্লাহ্র কথা £ ‘তাদের স্বামীরা তাদের ফিরিয়ে নেয়ার অধিক অধিকার সম্পন্ন ৷' এটা একটা বিশেষ হুকুম তাদের জন্যে, যাদের তালাক সংখ্য তিন-এর কম । কোন হুকুমে সীমাবদ্ধকরণকে কর্তব্য করে দেয়নি আল্লাহ্র এই কথা ঃ ‘তালাকপ্রাপ্তরা নিজেদেরকে তিন কুরু অপেক্ষমান বানিয়ে রাখবে'-- তিন তালাকের কম-এর ক্ষেত্রে । কুরআন ও সুন্নাহতে এর বিপুল দৃষ্টান্ত রয়েছে। যেমন আল্লাহ্র কথা - Eas ts SUN Ei এবং আমরা মানুষকে তার পিতা-মাতার সাথে উত্তম ব্যাবহার গ্রহণের হুকুম দিয়েছি। (সূরা আনকাবুত £ ৮) www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।