আহ্্কামুল কুরআন ২০১ হওয়া । হলে তখনও রক্ত বের হতে থাকলে তাকে হায়যের রক্তস্রাব বলা যাবে না । গর্ভপাত হওয়ার ব্যাপারটিও তার কাছ থেকেই জানা যাবে, সে ব্যাপারে তার কথাই গ্রহণ করতে হবে। কেননা লে বিষয়ে অন্যদের কিছুই জানা সম্ভব নয়। তার কাছ থেকে না শুনে এ বিষয়ে আমাদের কিছুই জানা থাকে না । এই কারণে এ বিষয়ে তার কথার এত গুরুত্ব ৷ হিশাম মুহাম্মাদের সূত্রে উল্লেখ করেছেন, হায়য সম্পর্কিত ব্যাপারে নারীর নিজের কথাই গ্রহণীয়। বালেগা হওয়ার খবর তার নিকট থেকেই জানতে হবে। কেননা তা কেবল বয়সের হিসেবে হয় না, রক্তস্রাব হতে শুরু করলে হয়। এই কারণেই ‘আল্লাহ তাদের জরায়ুতে যা সৃষ্টি করেছেন, তা গোপন করা তাদের জন্যে হালাল নয়' বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুহাম্মাদ বলেছেন, কোন কিশোর বালক যদি বলে, আমার স্বপ্নদোষ হয়েছে, তাহলে তা সত্য বলে মেনে নেয়া যাবে না যতক্ষণ না সে জানবে ও বুঝবে যে, স্বপ্নদোষ কাকে বলে, মানুষ পূর্ণ বয়ঙ্ক হয় কখন কিভাবে । এখানে হায়য ও স্বপ্দোষের মধ্যে পার্থক্য করা হয়েছে। পার্থক্য এদিক দিয়ে যে, হায়য হওয়ার, খবর তো মেয়ের কাছ থেকেই জানতে হবে, কেননা সে সময় ও অভ্যাসের সাথে সংশ্লিষ্ট । তাতে এমন সব গোপন বিষয়ও থাকে, যা অন্য কারোর নিকট থেকে জানা যেতে পারে না। আয়াতটিও এ বিষয়ে মেয়েলোকটির কথা কবুল করার উপরই গুরুত্ব দেয় । কিন্তু ‘ইহতিলাম' বা স্বপ্নদোষ এ পর্যায়ের জিনিস নয়। কেননা তাতে প্রচণ্ড বেগ ও যৌন উত্তেজনা সহকারে বীর্যপাতের প্রয়োজন হয় না অন্যান্য কারণে শুধু স্থলনই প্রধান । তাতে সময় ও অভ্যাসের কোন প্রশ্ন নেই । এই কারণেই এ বিষয়ে কেবল কিশোরের কথাকেই সত্য বলে মেনে নেয়া যাবে না। তাই এ বিষয়ে দৃঢ় প্রত্যয় অর্জন করা ও সঠিকত্বকে নিঃসন্দেহে জানার প্রয়োজন রয়েছে। অন্য দিক দিয়ে হায়য ও ইস্তিহাযা-_ উভয়ের রক্তের বর্ণ যখন অভিন্ন, তখন যে লোক রক্ত পর্যবেক্ষণ করল তারই পক্ষে তাকে হায়য বলে সিদ্ধান্ত গ্রহণ করা জায়েয হবে না । কাজেই মেয়েলোকটির নিজের কথার দিকে ফিরে যেতে হবে । কেননা সংশ্লিষ্ট বিষয়ে ‘সে-ই জানে, অন্যরা জানে না। পক্ষান্তরে ‘ইহতিলাম' (স্বপ্নে বীর্যস্থলন) কোন পর্যবেক্ষকের চোখেই সন্দেহের সৃষ্টি করবে না। তা বোঝা যায়, জানা যায় কোনরূপ সন্দেহ ছাড়াই । এই কারণে কেবল কিশোরের কথার উপর নির্ভরশীল থাকি না। আল্লাহ্র কথা ৪ : - lpr DL LH FS) যদি সে মেয়েলোকেরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার হয়ে থাকে। এই কথাটি গোপন করা সংক্রান্ত নিষেধের শর্ত নয়। কথাটি পূর্ব কথার তাগিদ হিসেবেই বলা হয়েছে। এটা ঈমানের অন্যতম শর্ত । অতএব সে মেয়েলোকদের কর্তব্য যে, তারা তাদের জরায়ুতে আল্লাহ্র সৃষ্টিকে গোপন করবে না । এ ব্যাপারে ঈমানদার ও বেঈমান-_ উভয়ই এই নিষেধ পালনের ব্যাপারে সমান । এ কথাটি এ আয়াতটির মতই, বলা হয়েছে $ - 5) Cr DU Se iS Sal 3 Sl, Ln SILEUT, এবং সে দুজনের প্রতি দয়া ও সহানুভূতি যেন তোমাদেরকে আল্লাহ্র আইন কার্যকর করণে বাধাগ্রস্ত না করে যদি তোমরা আল্লাহ্ ও পরকালের প্রতি ঈমানদার হয়ে থাকে। (সূরা আন-নূর ৪ ২) www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।