আহ্কামুল কুরআন ২০০ - 4 GET, ES USMS Ca La ASU যদি তোমাদের কিছু লোক অপর কিছু লোককে বিশ্বাস করে, তাহলে যার নিকট আমানত রাখা হয়েছে তার উচিত তার আমানতটা ফিরিয়ে দেয়া এবং আল্লাহ্কে ভয় করা, যিনি তার রব্ব। (সূরা বাকারা ২৮৩) এ থেকে বোঝা গেল, রেহন আমানত নয়। কেননা তা যদি আমানত হতো, তাহলে ‘আমানত’ শব্দটি তার সাথে যোগ করা হতো না। কোন একটি জিনিস তার 'নিজের সাথে যোগ করা যায় না। অপর একটা জিনিসকে তার সাথে যোগ করা যায় । কোন কোন লোক বলে, আল্লাহ্র কথা £ তাদের জন্যে হালাল নয় তাদের জরায়ুতে আল্লাহ্ যা সৃষ্টি করেছেন, তা গোপন করা এই কথাটি নির্দিষ্ট গর্ভ বিষয়ে । হায়য গোপন করার কথা নয়। কেননা রক্তস্রাব । কেই হায়য বলা হয়। কিন্তু গর্ভে সন্তান থাকা অবস্থায় হায়য হতে পারে না। কেননা হায়য বের হওয়া রক্তকে বলা হয়, গর্ভের ভেতরে থাকা অবস্থায় তাকে হায়য বলা হয় না৷ তাকে গণ্য বা হিসাব করারও কোন প্রশ্ন উঠে না । স্ত্রীকে তার আমানতদার বানানোরও কোন তাৎপর্য নেই৷ আৰু বকর বলেছেন, এই কথাই সহীহ ৷ কেননা রক্ত জরায়ু থেকে বের না হওয়া ও প্রবাহিত না হওয়া পর্যন্ত তাকে হায়য বলা হয় না-- একথা নিশ্চিত ৷ রেহম থেকে বের হওয়ার পরই তাকে হায়য বলা হয়। কিন্তু আয়াতটি আমাদের কথারই দলীল হয়ে দাড়িয়ে আছে। তা এই জন্যে যে, হায়য হওয়ার সময়টার ব্যাপার অবশ্যই তার কাছেই ফিরে যাবে। তার কথাকেই গ্রহণ করতে হবে। কেননা সব রক্তত্রাবই তো আর হায়য নয় হায়য হওয়ার অন্য বহুবিধ কারণ রয়েছে। তার একটা সময় আছে, হায়য হওয়ার অভ্যাসের ব্যাপার আছে। জরায়ুতে গর্ভ নেই, একথা তার দ্বারাই প্রমাণিত হয়। আর এ সব ব্যাপার তার কাছ থেকেই জানা যাবে। তাই সে নিজেই যখন বলবে, আমার তিনটি হায়য হয়ে গেছে, আয়াতের দৃষ্টিতে তখন তার কথাই গ্রহণ করতে হবে। অনুরূপভাবে, সে যখন বলবে, আমি রক্ত দেখিনি কিংবা বলবে, আমার ইদ্দত শেষ হয়নি, তখন তার কথাই মেনে নিতে হবে । তেমনি যদি বলে, আমার গর্ভ থেকে একটা জ্রণ পড়ে গেছে, সেটার সৃষ্টি স্পষ্ট ছিল, ফলে আমার ইদ্দত শেষ হয়ে গেছে, তখনও তার কথাই মেনে নিতে হবে। মনে রাখতে হবে, হায়য সংক্রান্ত ব্যাপারাদিতেই তাকে সত্যবাদী মানতে হবে। আর তা হল, হ্যা, রক্ত প্রবাহিত হয়েছে। উক্ত আয়াতে একথার দলীলও রয়েছে যে, হায়য-এর ব্যাপারে রক্তের বর্ণ সম্পর্কহীন। কেননা রক্তের বর্ণের গুরুত্ব থাকলে কেবলমাত্র তার কথাই মেনে নেয়ার কথা নয়। কেননা বর্ণের ব্যাপারে তার নিজের ও অন্যান্যদের অবস্থা সমান। বোঝা গেল হায়যের রক্ত বর্ণ দিয়ে পার্থক্যকৃত হয় না। ইস্তাহাযার রক্ত তা থেকে খুব একটা ভিন্নতর হয় না। এই দুটির পরিচিতিও অভিন্ন । কাজেই যে লোক রক্তের বর্ণ দ্বারা হায়যকে বিচার করে, তার মত বাতিল প্রমাণিত হল আয়াতের দলীল দ্বারাই । রক্তের বর্ণের ব্যাপারটি বাদ দিলে হায়য সম্পর্কিত জ্ঞান তো কেবল তার কাছ থেকেই পেতে হবে, 'ঘমন পূর্বে বলেছি হায়যের সময়; অভ্যাস ও পরিমাণ ইত্যাদি তার কাছ থেকে জানা ছাড়া উপায় নেই । তুহরের সময়ও তার নিকট থেকেই জানা যেতে পারে। কেননা সব রক্তই তো আর হায়য নয়। তাছাড়া পেটে সন্তানের ‘সঞ্চার’ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।