আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২০ আল্লাহ যদি কেবলমাত্র শত্রু পরিবেষ্টনই বুঝতে চাইতেন, রোগ দ্বারা পরিবেষ্টিত হওয়ার কথা আদৌ থাকত না, তাহলে তিনি বিশেষভাবে সেজন্যে নির্দিষ্ট শব্দই ব্যবহার করতেন, অন্যটা করতেন না । তা সত্ত্বেও শব্দের অর্থ যদি সেই দুটিই হয়, তা হলে তার নাযিল হওয়ার কারণ তার হুকুমকে এককভাবে একটা ক্ষেত্রে ব্যবহার হতো না । বরং কারণ ছাড়াই সাধারণ অর্থবোধকতাই গণ্য হওয়া বাঞ্চনীয় ছিল। হাদীস দ্বারা এই ফথাটি বোঝা যায়, হাদীসটি মুহাম্মাদ ইবনে বকর আবূ দাউদ, মুসাদ্দদ ইয়াহ্‌ইয়া, হাজ্জাজ আস-সওয়াফ, ইয়াহ্‌ইয়া ইবনে আবূ কাসীর, ইকরামা সূত্রে বর্ণনা করেছেন। বলেছেন £ আমি হাজ্জাজ ইবনে আমর আল-আনসারীকে বলতে শুনেছি, নবী করীম (স) বলেছেন £ ) 5 ১১5 02০7০ যে ভাঙ্গচুর হল কিংবা উর্ধ্বে চড়াই হল, সে হালাল হয়ে গেল, পরবর্তী বছর হজ্জ আদায় করা তার কৰ্তব্য । ইকরামা বললেন, আমি ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রা)-কে জিজ্ঞাসা করলে তারা দুজনই বললেন, সত্য কথা । ‘সে হালাল হয়েছে’ কথাটির অর্থ, তার জন্যে হালাল হওয়া ইহরাম খুলে ফেলা জায়েয । যেমন বলা হয় [3 %,-)। ৩5 'স্বীলোকটি স্বামীর জন্যে হালাল হল’ অর্থাৎ স্বামীর পক্ষে তাকে বিয়ে করা হালাল হল। যদি বলা হয়, হাম্মাদ ও ইবনে যায়দ আইয়ুব, ইকরামা সূত্রে বর্ণনা করেছেন, ‘যে লোক পথে পরিবেষ্টিত হবে, সে তার কুরবানীর জন্তু পাঠিয়ে দেবে। সে জন্তু যখন তার যবেহ হওয়ার স্থানে পৌছে যাবে, তখন সে ইহরাম খুলে ফেলবে । আর পরবর্তী বছর তার হজ্জ করা কর্তব্য হবে ৷' আল্লাহ ‘কিসাস’ তার বান্দাদের নিকট থেকে গ্রহণ করতে রাজী হয়েছে। আর শক্ৰ পক্ষ তাকে এক হজ্জের স্থলে আর একটি হজ্জ ও একটি ইহরামের পরিবর্তে আর একটি ইহরাম বাধতে বাধ্য করল । এই কথা যিনি বলেছেন, তীর ধারণা হল, ইকরামা যদি এই হাদীসটি জানতেন, তা হলে তিনি কুরবানীর জন্তু পাঠিয়ে দেয়ার কথা বলতেন না। বলতেন, ইহরাম ভেঙ্গে ফেলতে ৷ যেমন হাদীসে বলা হয়েছে। - এই মতের লোক মস্ত ভুল করেছেন, যখনু ‘+ কথা পড়ে ধারণা করেছেন যে, শুধু পরিবেষ্টিত হওয়ায়ই হালাল হওয়া সম্পাদিত হয়ে যাবে শুধুমাত্র পরিবেষ্টনের ফলে। কিন্তু আসল ব্যাপার তা নয়। তার অর্থ শুধু এতটুকু যে, তার পক্ষে হালাল হয়ে যাওয়া সঙ্গত হবে। যেমন পূর্বে দৃষ্টান্ত দিয়ে কথাটি বোঝাতে চেষ্টা করেছি। একটু বিবেচনা করলেই বোঝা যাবে, শত্ৰু পরিবেষ্টিত হওয়ার কারণে হালাল হওয়া জায়েয, কেননা আল্লাহ্র ঘর পর্যন্ত তার পৌছা সম্ভবপর হচ্ছে না। যারা আমাদের বিরোধী মত পোষণ করেন, তারাও এ ব্যাপারে একমত যে, স্বামী যদি স্ত্রীকে নফল হজ্জ করতে যেতে নিষেধ করে ইহরাম বাধার পর, তা হলে তখনই তার ‘হালাল’ হওয়া ইহরাম খুলে ফেলা জায়েয । সে যেন পরিবেষ্টিত হয়ে পড়েছে । যদিও শক্রর দ্বারা নয় (স্বামীর দ্বারা) । অনুরূপভাবে যদি ঝণের কারণে বন্দী হয়, কিংবা অন্য কোন কারণে, ফলে কাবা ঘর পর্যন্ত তার পৌঁছা সম্ভব না হয়, সে-ও ‘পরিবেষ্টিত’ গণ্য হবে। রোগী সম্পর্কেও এই কথা । এ থেকে এও বোঝা যায় যে, যত ফরয কাজ শুক্র বা রোগের দরুন বাধাগ্রস্ত হওয়ার কারণে করতে পারবে না, সে সরের হুকুম বিভিন্ন নয়। ভয়গ্রস্ত ব্যক্তির পক্ষে ইশারা-ইঙ্গিতে নামায পড়া, বসে নামায পড়া দাড়াতে অক্ষম হলে-_ সম্পূর্ণ জায়েয । রোগীর জন্যেও তা জায়েয ৷ অনুরূপভাবে রোগের কারণে কাবা ঘর পর্যন্ত পৌছা অসম্ভব হলে তার হুকুম www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।