আহ্কামুল কুরআন ১৯৯ কেননা আল্লাহ তা'আলা হায়য ও গর্ভ পর্যায়ে স্ত্রীর কথা কবুল করা আমাদের কর্তব্য করে দিয়েছেন। ইদ্দত শেষ হয়ে যাওয়া বিষয়েও ৷ এ ব্যাপারটিই এমন যে, এতে স্ত্রীর বিশেষত্ব অগ্রগণ্য । কেননা সে নিজে ছাড়া অন্যরা এ বিষয়ে কিছুই জানতে পারে না। অতএব তার কথাকেই দলীল গণ্য করা হয়েছে। হায়য পর্যায়ের সব হুকুম-আহকামের ব্যাপারই এইরূপ । তার কথাই গ্রহণীয় । তাঁরা এ-ও বলেছেন, স্বামী যদি স্ত্রীকে বলে, তোমার হায়য হতে থাকলে আমার গোলাম মুক্ত । তখন স্ত্রী বলল, আমার হায়য চলছে। তাহলে তাকে সত্যবাদী মনে করা যাবে না। কেননা এখানে ব্যাপারটি স্ত্রী ছাড়া অন্য এক জনের সাথে সম্পর্কিত । তা হল দাসমুক্তির ব্যাপার । আল্লাহ্ তার কথাকে দলীল বানিয়েছেন হায়য-এর ব্যাপারে, যা কেবল তার-ই ব্যাপার, তা-ই ইদ্দত শেষ হওয়ার ব্যাপার, তার সাথে সঙ্গম করা জায়েয বা না-জায়েয-- নিষিদ্ধ হওয়ার ব্যাপার । কিন্তু যে ব্যাপারটি একাস্তভাবে তার-ই সাথে সম্পর্কিত নয়, সেখানে তার ব্যাপার অন্যান্য শর্তের মতই ৷ তাই সেখানে তার সত্যতা স্বীকৃতব্য নয় দলীল ছাড়া । তার দৃষ্টান্ত হচ্ছে আলোচ্য আয়াতটি । যাকে যে বিষয়ের আমানতদার বানানো হয়েছে, তাকে তাকে সত্যবাদী স্বীকার করা৷ আল্লাহ বলেছেনঃ LB ED SL GE GE GUT, যার উপর হক ধার্য হচ্ছে সে বক্তব্য লেখার এবং তার রবব আল্লাহকে ভয় করবে, তাতে এক বিন্দু জিনিসও কম করবে না। (সুরা বাকারা ৪ ২৮২) কম করা ত্যাগ করার উপদেশ দেয়া হয়েছে। এ থেকে বোঝা গেল এ ব্যাপারে তার নিজের কথাই খহণীয় হবে। এ ব্যাপারে তার কথাই গ্রহণীয় না হলে তাকে কম না করতে উপদেশ দেয়া হত না৷ আর সে-ই যদি কম করে, তাহলে সে বিষয়ে তাকে সত্য বলে মানা যাবে না। আল্লাহ্র এ কথাটিও এই পর্যায়ের $ Be - LLM RL LD BU SY, এবং তোমরা সাক্ষ্য গোপন করবে না। যে লোক তা গোপন করবে, তার অস্তরটা পাপী । - | (সূরা বাকারা ২৮৩) বোঝাগেল, সাক্ষী যদি সাক্ষ্য গোপন করে, কিংবা সত্য প্রকাশ করে, তাহলে যা সে গোপন করেছে কিংবা প্রকাশ করেছে, তাতে তার নিকটই ফিরে যেতে হবে। কেননা উপদেশটা তো তাকেই দেয়া হয়েছে সাক্ষ্য গোপন না করার । এ ব্যাপারে তার কথাই গ্রহণীয় হবে। এ ব্যাপারে মৌলনীতি হল, যাকেই কোন বিষয়ে আমানতদার বানানো হয়েছে, সে ব্যাপারে তার কথাই গ্রহণীয় । যেমন যার নিকট কোন জিনিস গচ্ছিত রাখা হয়েছে, সে যদি বলে যে, আমানত রাখা জিনিস বিনষ্ট হয়ে গেছে; কিংবা বলে, আমি তো তা ফিরিয়ে দিয়েছি, তাহলে তার কথা গ্রহণীয় হবে। অথবা মুদারিবা ব্যবসায়ী, ইজারা তলবকারী, আর যত লোকই বিভিন্ন হক-হুকুকে আমানতদার বানানো হয়েছে। তাদের সকলের ব্যাপারেই এই কথা । এজন্যেই আমরা বলেছি, আল্লাহ্র কথা £ £5,4250,3 _ ‘হস্তগত করা রেহন'-- এর পরই যোগ করে বলা হয়েছে ঃ | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।