আহ্কামুল কুরআন ১৯৮ আবূ বকর বলেছেন, এই বিষয়ে আমরা স্বতন্ত্র একখানি কিতাব লিখেছি। তাতে ও বিষয়ে অনেক বেশি কথা লিখেছি। এখানে যতটকু বলছি, তা-ই যথেষ্ট, আন্মাহ তা'আলা ইদ্দতের ব্যাপারে তিন কুরুর কথা বলেছেন। তা সীমাবদ্ধ কেবলমাত্র স্বাধীনা মেয়েলোকের ব্যাপারে, দাসীর জন্যে তা নয়, কেননা দাসীর ইদ্দত স্বাধীনা নারীর ইদ্দতের অর্ধেক, এ বিষয়ে আগের কালের ফিকাহবিদদের কোন মতপার্থক্য নেই । আমরা আলী, উমর, উসমান, ইবনে উমর, জায়দ ইবনে সাবিত (রা) ও তাদের মধ্যের অন্যান্যদের থেকে হাদীস বর্ণনা করেছি এই মর্মে যে, দাসীর ইদ্দত স্বাধীনা রমণীর ইদ্দতের অর্ধেক । নবী করীম (স) থেকেও হাদীসের বর্ণনা উদ্ধৃত করেছি যে, দাসীর জন্যে দুই তালাক এবং তার ইদ্দত দুই হায়য। হাদীস ও ইজমা বুঝিয়েছে যে, .,$ {4} তিন কুরু বলে আল্লাহ যা বলেছেন, তা স্বাধীনা মহিলাদের জন্যে, দাসীদের জন্যে নয়। আল্লাহ্র কথা £ pS MIL ART Is তাদের জন্যে হালাল হবে না-- আল্লাহ্ তাদের জরায়ুতে যা সৃষ্টি করেছেন তা তারা গোপন করবে। আমাশ আবদ্-দোহা, মসরুক, উবাই ইবনে কাব সূত্রে বর্ণনা করেছেন, উবাই বলেছেন, এটা ছিল আমানতের ব্যাপার, স্ত্রীলোককে তার স্ত্রী-অঙ্গের আমানতদার বানানো হয়েছিল। নাফে ইবনে উমর থেকে উক্ত আয়াত পর্যায়ে বর্ণনা করেছেন, 'স্ত্রীদের জরায়ুতে আল্লাহ যা সৃষ্টি করেছেন’ বলে হায়য ও গর্ভ বুঝিয়েছেন। ইকরামা বলেছেন, তা হায়য। আল-হিকাম মুজাহিদ ও ইবরাহীম থেকে বর্ণনা করেছেন, দুটি জিনিস বুঝিয়েছেন, তার একটি গর্ভ আর অপরটি হায়য। আলী থেকে বর্ণিত, তিনি একটি মেয়েলোককে এজন্যে হলফ করতে বলেছিলেন যে, তার হায়য পূর্ণ হয়নি। হযরত উসমানও এরই উপর ফায়সালা দিয়েছিলেন। আবূ বকর বলেছেন, ‘গোপন করাকে ত্যাগ করা নসীহত করেছেন' থেকে বোঝা গেল, হায়য আছে কি নেই, এ ব্যাপারে নারীর নিজের কথাই চূড়ান্ত ধরতে হবে। গর্ভ সম্পর্কেও তাই । কেননা এসব-ই তার গর্ভে আল্লাহ্র সৃষ্টি । এ ব্যাপারে তার কথা-ই চূড়ান্ত মনে না করলে তা গোপন করা ত্যাগ করার জন্যে তাকে কখনই নসীহত করা হতো না। অতএব প্রমাণিত হল যে, মেয়েলোক যখন বলবে, আমার হায়য চলছে, তখন তার স্বামীর জন্যে তার সাথে সঙ্গম করা জায়েয হবে না। আবার সে-ই যখন বলবে যে, সে পাক হয়েছে, তখনই স্বামীর জন্যে সে হালাল হবে। হানাফী ফিকাহবিদগণও তাই বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বলবে, তুমি তালাক যদি তোমার হায়য হয়। জবাবে স্ত্রী বলল, আমার হায়য, তাহলে সে তালাক হয়ে যাবে৷ স্ত্রীর কথাই এখানে দলীল । এর ও অন্যান্য যাবতীয় শর্তের মধ্যে-_ যদি তার সাথে তালাককে সম্পর্কিত করা হয়, হানাফী ফিকাহবিদগণ পার্থক্য করেছেন। যেমন, স্বামী বলল, যদি তুমি ঘরে প্রবেশ কর, কিংবা বলল, যদি তুমি অমুকের সাথে কথা বল, তাহলে তুমি তালাক । ফিকাহবিদদের মতে স্ত্রীর কথা গ্রহণ করা যাবে না, যদি স্বামী তার সত্যতা স্বীকার না করে। তবে যদি কোন প্রমাণ পাওয়া যায়, তাহলে গ্রহণ করা যাবে । হায়য ও তুহরে তার কথা সত্য মনে করতে হবে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।