আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৯৭ এবং তারা যেসব গুনাহ করতে ইচ্ছুক, তা করার সুযোগ তারা লাভ করবে ।’ আর একটি হল ঃ *5/৷/১৷--পরিণতির লাম । যেমন আল্লাহ্‌র কথা £ 6,594 445,30 পরিণামে যেন সে তাদের শত্রু ও দুঃখ-কষ্টের কারণ হয়ে দাড়ায় । এই ‘লাম’ এভাবে বিভিন্ন প্রকারের অর্থ দেয় এবং এই বিভিন্ন প্রকারের অর্থ. বোঝাবার জন্যে তা ব্যবহৃত হয়, কিন্তু ‘পাত্ৰ’ বা ক্ষেত্ৰ বোঝাবার জন্যে ‘লাম’-এর ব্যবহার যা এই মতের লোকটি বলেছে, তা কোথাও নেই । তা এমনিতেও একটা বিপর্যয়কর কথা । কেননা আল্লাহ্র কথা ঃ তাদেরকে তাদের ইদ্দতের জন্যে তালাক দাও । এই অর্থ তাদের ইদ্দতের মধ্যে হলে ইদ্দত চলতে থাকা অবস্থায় তাতে তালাক দেয়ার প্রশ্ন উঠে । যেমন কেউ বলল $ ‘তাকে রজব মাসের মধ্যে তালাক দাও' রজব মাসের কিছুদিন হওয়ার আগে তালাক দিলে এই হুকুম মতো কাজ হবে না। এ থেকেই উক্ত কথাটির অর্থহীনতা প্রকাশিত হয়ে পড়ে । বরং একথার বৈপরীত্য বোঝায় । ‘ইদ্দত গণনা কর'-- আল্লাহ্‌র এই কথা দ্বারা বোঝায় না যে, তা তুহর-এর হতে হবে। সুন্নাত নিয়মের তালাকটা তুহরেই দিতে হয়। তুহরে স্ত্রী-সঙ্গমের পর তালাক দিলে তা সুন্নাতের বিপরীত হবে। ইদ্দত পালন হয় হায়যের ভিত্তিতে হবে, না হয় তুহরের ভিত্তিতে, এ ব্যাপারে পক্ষদ্বয়ের মধ্যে কোন মতপার্থক্য নেই । কাজেই তুহর কালে সুন্নাত তালাক ঘটালে সে ইদ্দত গণনা করা হবে। আর স্ত্রীর হায়য অবস্থায় তালাক দিলে তালাকের পরই ইদ্দত পালন শুরু করতে হবে। আর আমাদের তো ইদ্দত গণনা করারই নির্দেশ দেয়া হয়েছে। অতএব গণনা করার বাধ্যবাধকতা ও সুন্নাত তালাকের সময়ের সাথে এ দিক দিয়ে কোন সম্পর্ক নেই যে, সেই অনুযায়ী তাকে ইদ্দত পালন করতে হবে, অন্যটি অনুযায়ী করতে হবে না । ইরাকবাসীরা কুরুকে বাদ দিয়ে ভিন্নতর তাৎপর্য হিসেবে বলেছেন-- গোসল করা কিংবা নামাযের সময় অতিবাহিত হওয়া, অথচ আল্লাহ কুরু হিসেবে ইদ্দত পালন কর্তব্য করে দিয়েছেন, গোসল করা বা নামাযের সময় চলে যাওয়ার কথা কিছুই বলেন নি। বলতে হবে, আমরা কুরুকে বাদ দিয়ে অন্য কিছুকে গণ্য করব কেন, অথচ আমাদের নিকট কুরুই হল ভিত্তি । কিন্তু আমরা হায়য নিঃশেষ হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী হতে পারিনি । তার গত হওয়ার হুকুমও দিতে পরি না দুটি তাৎপর্যের একটি ছাড়া তার জন্যে যার অভ্যস্ত দিন দশের কম । তা হল গোসল করা ও নামায মুবাহ হওয়া । তাহলে সে পাক হয়ে যাবে সর্বসম্মতভাবে ৷ হযরত উমর, আলী, আবদুল্লাহ ও আগের দিনের বড় বড় মনীষীদের থেকে বর্ণনা পাওয়া গেছে এই মর্মে যে, গোসল করা বা নামাযের সময় অতিবাহিত হওয়া পর্যন্ত ফিরিয়ে নেয়ার সুযোগ , অবশিষ্ট থাকবে । তখন তার ফরয তার জন্যে বাধ্যতামূলক হবে । কিন্তু নামাযের ফরযের হুকুম বাধ্যতামূলক হওয়া হায়যের হুকুম বহাল থাকার পরিপন্থী । এটা তৃতীয় হায়য গত হওয়া এবং তা থেকে তুহর হওয়া পর্যায়ের কথা । কিন্তু আমাদের আলোচ্য বিষয়ের সাথে তার কোন সংশ্রব নেই । আমরা বলেছি, স্ত্রীর অভ্যস্ত দিন যদি দশ হয়, তাহলে এই দশ দিন অতীত হওয়ার দরুনই তার ইদ্দত শেষ হয়ে যাবে। গোসল করুক আর না-ই করুক-_- হায়য শেষ হওয়া সম্পর্কে নিঃসন্দেহ জ্ঞান-লাভের জন্যে । কেননা আমাদের মতে তার হায়য দশের বেশি দিনের হবে না। কাজেই আমাদের উপর হায়যকে গণ্য করাকে যারা বাধ্যতামূলক করছে, তারা এ ব্যাপারে নিতান্তই অসতর্ক। কুরুকে তারা তার জন্যে নির্দিষ্ট স্থান বাদ দিয়ে অন্যত্র স্থাপন করছে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।