আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ১৯৪ প্রমাণ নয় বলে তুমি যা বলেছ, তা একটা ভুল কথা হবে। আল্লাহ বলেছেন 8 2 ১% £৮১১২৷ এবং তিনিই জানেন, জরায়ুতে কি আছে। বলেছেনঃ ৬%)৷ 4৮ ‘গায়ব জানেন ।' অর্থাৎ এ বিষয়ে তিনিই জানেন, অন্য কেউ কিছু জানে না। অন্যরা শুধু ততটুকুই জানে, যতটা আল্লাহ তাদেরকে জানতে দেন, জানিয়ে দেন। সেই সাথে এই পর্যায়ে রাসূলে করীম (স)-এর কথাও রয়েছে, হায়য ও গর্ভ এক সময় হওয়াকে তিনি অসম্ভব বলেছেন। উপরে যে কথাটির উল্লেখ হয়েছে, তাতে বরং আমাদের কথার সঠিকত্ই প্রমাণ করে। কেননা ইদ্দত যদি কুরু দ্বারা পালিত হয়, তাহলে তাতে গর্ভশৃন্যতা-- পেটে গর্ভ নেই প্রমাণিত হবে, তুহর তা প্রমাণ করে না । কেননা গর্ভই তুহ্র-- হায়যহীনতা করে দেয়। কাজেই ইদ্দতের হিসাবে হায়যের হিসেবে হওয়া উচিত । তবে গর্ভশূন্যতা প্রমাণিত হবে। তুহ্র তা প্রমাণ করতে পারে না। কুরুতে ইদ্দতের হিসেব হলে গর্ভহীনতা প্রমাণিত হয়। আর রক্তস্রাব দেখতে পাওয়ার পর যদি গর্ভের সঞ্চার হওয়ার প্রমাণ পাওয়া যায়, তাহলে ইদ্দত পালন হবে গর্ভ প্রসবের দ্বারা । বোঝা গেল, যেসব মেয়েলোকের হায়য হয়, তাদের ইদ্দত পালিত হবে গর্ভহীনতার দ্বারা । আর গর্ভশূন্যতা প্রমাণিত হবে, হায়য দ্বারা, তুহর দ্বারা নয়। তার দুটি কারণ। একটি হচ্ছে, অল্প বয়সের ও বয়োবৃদ্ধার ইদ্দত সঠিক তুহর ৷ গর্ভহীনতার দ্বারা নয় । আর দ্বিতীয় কারণ, তুহর গর্ভের সহচর । কাজেই গর্ভহীনতার প্রমাণ তার সহচর দ্বারা হতে পারে না। তা হতে পারে তার বিপরীত অবস্থার দ্বারা । আর তা হচ্ছে হায়য। আর তার দ্বারাই গর্ভহীনতা প্রমাণিত হবে। কাজেই ইদ্দত হায়য-এর হিসেবে পালিত হতে হবে । তুহর-এর হিসেবে নয় । আল্লাহ্র কথা £ ১ ১৯/১; ‘অতএব তোমরা স্ত্রীদের তালাক দাও তাদের ইদ্দত পালনের সুবিধার্থে ।' তুহরকে যারা গণ্য করেছেন, তারা এই আয়াতাংশকে দলীল হিসেবে পেশ করেছেন। হযরত উমর (রা)-এর পুত্র আবদুল্লাহ তার স্ত্রীকে হায়য অবস্থায় 'তালাক দিয়েছিলেন । তখন নবী করীম (স) হযরত উমর (রা)-কে বলেছিলেন £ LAU HUALS Sh SS Ue DS en DN GS ADNAN তুমি তোমার পুত্রকে আদেশ কর, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে-নেয়। পরে তাকে রেখে দেবে তার তুহর হওয়ার সময় পর্যন্ত । আর সেই সময় ইচ্ছা করলে তাকে তালাক দেবে। এই হচ্ছে সেই ইদ্দত, যা সামনে নিয়ে স্ত্রীদের তালাক দেয়ার জন্যে আল্লাহ্‌ নির্দেশ দিয়েছেন। তা তুহরের ভিত্তিতে হবে, এ কথা দুভাবে প্রমাণিত হয়। একটি, তুহরের তালাক দেয়ার উল্লেখের পর তাঁর বলা কথা৷ কথাটি হল £ এ-ই হচ্ছে সেই ইদ্দত, যাকে সামনে রেখে স্ত্রীদের তালাক দেয়ার জন্যে আল্লাহ আদেশ করেছেন। এটা তুহরের দিকে ইঙ্গিত, হায়যের দিকে নয় । বোঝা গেল, ইদ্দত তুহর হিসেবে পালিত হবে, হায়য হিসেবে নয়। আর দ্বিতীয় আল্লাহ্‌র কথা £ 1১। (০১1, ‘এবং তোমরা ইদ্দত গণনা কর ।' তুহরে তালাক দেয়ার আদেশের পরই এই কথা বলা হয়েছে। বোঝা গেল অবশিষ্ট তুহরই গণনার বিষয়. যা ২৬ - www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।