আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৯৩ অনুষ্টিত হয়েছে। অতএব তা প্রত্যাখ্যাত প্রত্যাহত । অন্যদিক দিয়ে আসল অভিধানের দিক দিয়ে শব্দটির প্রকৃত অর্থেও মতপার্থক্য রয়েছে। তাদের সে সব কথার উল্লেখ ইতিপূর্বে আমরা করেছি। তাদের কেউই শব্দটির হাকীকত বলেন নি, যা হাযয় থেকে বের হওয়ার সম্ভাব্যতাকে জরুরী করে দেয়। ফলে এ দিক দিয়েও তা অগ্রহণযোগ্য । এ বিবেচনায়ও তা অগ্রহণযোগ্য যে, ভাষা বা অভিধানের দিক দিয়ে কোন একটি নামের যে অর্থ হওয়ার দাবি যে-ই করবে, তার কর্তব্য হবে সেই দাবির সমর্থনে সাক্ষ্য-প্রমাণ করা । অথবা ভাষাভাষীদের কোন বর্ণনা'। কিন্তু সে কথাটির সমর্থনে যদি অভিধান ও বর্ণনা কোন কিছুই পেশ করা না হয়, তাহলে তা প্রত্যাহত হবে। তা ছাড়া কুরু যদি তুমি যেমন বলেছ, স্থানান্তরিত হওয়ার নাম হয়, তাহলে বুঝতে হবে, প্রকৃতপক্ষে তার নাম ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে, পরে তা আবার স্থানান্তরিত হয়েছে তুহর থেকে হায়য-এর দিকে। কেননা এ কথা তো জানাই আছে যে, সেটি আসলে মূল অভিধানে রাখা নাম নয়, তা অন্য থেকে নকল করা হয়েছে মাত্র । কোন প্রকারের স্থানাস্তরকে যখন এই নামে চিহ্নিত করা হয়নি, বোঝা গেল, তা সেটির নাম নয়। তা-ই যদি হয়, তাহলে তার তুহর থেকে হায়য-এর দিকে স্থানান্তর খহণই কুরু হবে, তার পরে হায়য থেকে তুহরে তার স্থানান্তর দ্বিতীয় কুরু হবে। পরে দ্বিতীয় তুহর থেকে হায়য-এর দিকে স্থানান্তর তৃতীয় কুরু হবে। এভাবে দ্বিতীয় হায়য-এ প্রবেশ করায় তার ইদ্দত পূর্ণ হয়ে যাবে। কেননা হায়য কুরু্র আসল নাম হায়য থেকে তুহর-এর দিকে স্থানান্তরের নয় তুহর থেকে হায়য-এর দিকে স্থানান্তর ছাড়া । যদি বলা হয়, বাহ্যত তাই দাবি। তবে ইজমার দলীল তা নিষেধ করে। তাহলে জবাবে বলা যাবে, হায়য থেকে তুহর-এর দিকে স্থানান্তরই লক্ষ্যয একথা যে তোমাকে বলেছে, তা তো তুমি অস্বীকার করনি । তবে স্ত্রীকে যদি হায়যের মধ্যে তালাক দেয়া হয়, তাহলে হায়য থেকে তুহরে স্থানান্তর করে ইদ্দত পালন হবে না ইজমার দলীলের কারণে আর শব্দের হুকুমটা তার পরও হায়য থেকে তুহরে যাবতীয় স্থানান্তরে অবশিষ্ট থাকবে। তাই আমাদের আলোচনা থেকে বিচ্ছিন্নতা যখন সম্ভব হচ্ছে না, তখন দুটির মধ্যে বৈপরীত্য দেখা দেবে। ফলে দুটোই বাতিল হয়ে যাবে, অতএব তাকে দলীল হিসেবে গ্রহণ করা যাবে না। যদি বলা হয়, তুহর থেকে হায়যে বের হয়ে আসাকে গণ্য করা হায়য থেকে তুহরে বের হয়ে আসাকে গণ্য করা অপেক্ষা অধিক উত্তম । কেননা তুহর থেকে হায়যে স্থানান্তর গর্ভ না থাকার প্রমাণ ৷ কিন্তু হায়য থেকে তুহরে বের হয়ে আসা তার প্রমাণ নয়। কেননা স্ত্রীটির পক্ষে তার হায়যের শেষভাগে গর্ভবতী হওয়া অসম্ভব নয় বরং বৈধ । তাই তাকে তোমার কথাই বলা হবে যে, তার অবশিষ্ট হায়যকালে তার গর্ভবতী হওয়াটা বৈধ-- এই কথাটাই ভুল। কেননা গর্ভবতী নারীর হায়য হয় না। নবী করীম (স) বলেছেন £ ‘বন্দিনী গর্ভবতীর সাথে সন্তান প্রসবের পূর্বে সঙ্গম করা যাবে না ও গর্ভহীনা নারী এক হায়য দ্বারা গর্ভের শূন্য প্রমাণ করার পূর্বেও তার সাথে সঙ্গম করা নিষিদ্ধ ।' অর্থাৎ হায়য তার গর্ভশূন্যের প্রমাণ । বোঝা গেল, হায়য ও গর্ভ দুটি একসাথে হতে পারে না-_ গর্ভ হলে হায়য হবে না। হায়য হলে প্রমাণ হবে যে, তার গর্ভ নেই ৷ হায়য অবস্থায় কোন নারী গর্ভবতী হয়ে পড়লে হায়য অনতিবিলম্বে বন্ধ হয়ে যাবে। গর্ভের কারণে যদি রক্তের প্রবাহ হয়, তবে সেটা হায়য নয়। সেটাকে *ইস্তিহাযা’র রক্ত বলা যেতে পারে। অবস্থা যখন তাই হবে, তখন হায়য থেকে তুহরের দিকে বের হয়ে আসাটা গর্ভহীনতার ২৫- www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।