আহ্কামুল কুরআন ১৯২ নির্দিষ্ট করা সংখ্যা পূর্ণ করা সম্ভব । এই ব্যাপারটি আল্লাহ্র এই কথার মতো নয়, যাতে বলা হয়েছে ৪ ৬১০,১০০,421 | ‘হজ্জের সময় জানা কয়েকটি মাস’ । এ থেকে দুই মাস ও তৃতীয় মাসের কিছু সময় বোঝানো হয়েছে। কেননা সংখ্যার দ্বারা তা সীমিত করা হয়নি । তা বহু বচনের শব্দে বলা হয়েছে। অথচ কুরু সংখ্যা দ্বারা সীমিত । তার কম সম্ভব নয় । যেমন তুমি বলবে, আমি তিন ব্যক্তিকে দেখেছি। আর তুমি মনে করে নেবে দুই ব্যক্তি । এটা সঙ্গত যে, তুমি বলবে £ আমি কয়েক জন লোককে দেখেছি, আর তোমার লক্ষ্য হবে দুই ব্যক্তি । উপরস্তু আল্লাহ্র কথা $ ‘হজ্জ জানা কয়েক মাসে ৷’ তার অর্থ, হজ্জ সংক্রান্ত যাবতীয় কাজ জানা কয়েক মাসে সম্পন্ন করতে হবে। অথচ তোমার লক্ষ্য হবে তার কিছু অংশ৷ কেননা হজ্জ সংক্রান্ত কাজে মাসসমূহ গ্রাস করে না, তার কিছু অংশকে থাস করে। তাতে সংখ্যা পূর্ণ হওয়ার প্রমাণ হয় না । কিন্তু কুরুর সংখ্যা ইদ্দতের জন্যে পূর্ণ হওয়া একান্তই জরুরী ৷ কাজেই কুরু যদি ‘তুহর’ হয়, তাহলেও আয়াতে উল্লিখিত সংখ্যা পূরণ করতে হবে। যেমন গোটা সময়কেই গ্রাস EE BTL HAUS BSS SURES UL SSCL a Ales সংখ্যার কমকে গ্রহণ করা যাবে না। কিন্তু তা হয় না৷ তাই হায়যই বুঝতে হবে। সুন্নাত i LTS OLE EU EEE A EAA ES Cie ইদ্দত দুই মাস ও তৃতীয় মাসের-কিছু অংশ দ্বারা সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। যেমন আল্লাহ বলেছেনঃ ++! 215,55 _ তাদের ইদ্দত হল তিন মাস । তেমনি তিন কুরুর কথা যখন বলা হয়েছে, তখন দুটি পূর্ণ ও তৃতীয়টির কিছু অংশ দিয়ে ইদ্দত পূর্ণ করা জায়েয হবে না। যদি বলা হয়, কেউ যদি তার স্ত্রীকে তুহরে তালাক দেয়, তাহলে তার জন্যে পরবর্তী কুরু পূৰ্ণাঙ্গ থাকে। জবাবে বলা হবে, তাতে তৃতীয় তুহর-এর কিছু অংশ দিয়ে তার ইদ্দত পূরণ হতে হয়, যখন তার একটা অংশ পূর্ণ কুরু হয়। যদি বলা হয়, কুরু হচ্ছে হায়য থেকে বের হয়ে যাওয়া কিংবা তুহর থেকে হায়যে চলে আসা । তবে ফিকাহবিদগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে, স্ত্রীর হায়য অবস্থায় যদি তাকে তালাক দেয়, তা হলে তার হায়্য থেকে তুহ্র-এর দিকে কুরুর হিসেবে ইদ্দত পালনকারিণী হিসেবে বের হয়ে আসা সম্ভব হবে না । তাতে প্রমাণিত হল যে, তার হায়য থেকে তুহর-এর দিকে বের হয়ে আসাটা আসল লক্ষ্য নয়, তখন বাকী থাকে দ্বিতীয় দিকটি । আর তা হল তুহর থেকে হায়য-এর দিকে বের হয়ে আসা । এতে তিন কুরু পূর্ণভাবে ইদ্দত পালন সম্ভব, যদি তালাক হায়যে দেয়া হয়। এর জবাবে বলা যাবে, যার কথা, কুরু হচ্ছে তুহর থেকে হায়য-এর দিকে বের হয়ে আসা, ংবা হায়য থেকে তুহর-এর দিকে বের হয়ে আসা, তার এই কথা কয়েকটি কারণে অগ্রহণযোগ্য । একটি হল আল্লাহ্র কথা ঃ ‘তারা নিজেদেরকে তিন কুরু পর্যন্ত ইদ্দত পালনের রত রাখাবে’-এর তাৎপর্য আগের কালের ফিকাহবিদগণ বিভিন্ন মত দিয়েছেন। তাদের কেউ কেউ বলেছেন, কুরু হচ্ছে হায়য, অন্যরা বলেছেন, কুরু হচ্ছে তুহর। হায়য থেকে তুহর কিংবা তুহর থেকে হায়য-এর দিকে বের হয়ে আসা’ তার অর্থ, এমন কথা কেউ বলেন নি। কাজেই এই কথাটি আগেরকালের ফিকাহবিদদের ইজমা বহির্ভূত । তাদের ইজমা এর বিপরীত কথায় www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।