আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন oo হয়নি । অতএব জেনে রাখ, >! শব্দটি রোগ পর্যায়ে ব্যবহৃত হয়। আর এ ব্যবহত হয় শত্রু পরিবেষ্টনের অর্থ বোঝাবার জন্যে । পরিবেষ্টিত হজ্জ যাত্রীদের সম্পর্কে আগেরকালের মনীষীদের তিন পর্যায়ের কথা রয়েছে। ইবনে মাসউদ ও ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, শত্ৰু ও রোগ-_- দুটিই সমান। জন্তু যবেহ করবে এবং ইহরামে যখন জন্তু যবেহ করা হবে, তথন ইহ্রাম শেষ হয়ে যাবে। ইমাম আবূ হানীফা ও আবূ ইউসূফ, মুহাম্মাদ, জুফর, সওরী তাই বলেছেন। আর দ্বিতীয়, ইবনে উমরের কথা, রোগী হালাল হবে না, পরিবেষ্টিত হবে কেবল শক্ৰ দ্বারা । মালিক, লাইস ও শাফেয়ীরও এই কথা । আর তৃতীয় ইবনুয যুবায়র, উরওয়াতা ইবনুয যুবায়র-এর কথা হল, রোগ ও শত্রু দুটিই সমান । তওয়াফ না করা পর্যন্ত হালাল হবে না। কিন্তু বিভিন্ন দেশের ফিকাহবিদগণের মতের কোন আনুকূল্য তাদের আছে বলে আমরা জানি না। আবূ বকর বলেছেন, আভিধানিকদের উপরোদ্ধৃত কথার দ্বারা প্রমাণিত হয়েছে, >! নামটি বিশেষভাবে রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আল্লাহ্র কথা ৪ - SH Fl LS Sal SU যদি তোমরা পরিবেষ্টিত হয়ে পড়, তাহলে যে কুরবানীই সহজ হয়, তাই করবে। বুঝতে হবে-__ শব্দটি তার আসল অর্থেই ব্যবহৃত হয়েছে। আর তা হচ্ছে রোগ। আর তাৎপর্যগতভাবে শত্রু এর অন্তর্ভুক্ত হবে। যদি বলা হয়, ফরা’ থেকে বর্ণিত হয়েছে, তিনি উভয় ক্ষেত্রে ৭! শব্দটির ব্যবহার সঙ্গত বলে মনে করেন। জবাবে বলা হবে, তা সঠিক হলেও আয়াতটি থেকে তা রোগের ক্ষেত্রেও প্রয়োগীয় প্রমাণিত হওয়া স্থির থাকবে। কেননা তা রোগের ক্ষেত্রে ব্যবহত হওয়াটা প্রতিরুচদ্ধ বা নিষিদ্ধ হয়নি। শত্রুর ক্ষেত্রে ব্যবহারের তিনি অনুমতি আছে বলে জানিয়েছেন। শব্দটির ব্যবহার উভয় ক্ষেত্রে সঙ্গত হলে সে দুটির ব্যাপারে তা সাধারণ অর্থবোধক হবে। রোগী ও শত্রু পরিবেষ্টিত উভয়ই বোঝা যাবে। যদি বলা হয়, উক্ত আয়াতটি যে হুদায়বিয়ার সন্ধিকালীন অবস্থায় নাযিল হয়েছিল এ বিষয়ে হাদীসের বর্ণনাকারীদের মধ্যে কোন মতপার্থক্য নেই । নবী করীম (সস) ও তার আসহাবগণ মক্কা যেতে শত্ৰুগণ কর্তৃক বাধাগ্রস্ত হয়েছিলেন । তখন আল্লাহ এ আয়াতটি নাযিল করে এখানেই ইহরাম খুলে ফেলতে আদেশ করেছিলেন। বোঝা গেল, আয়াতটির প্রয়োগ শুধু শত্ৰু পরিবেষ্টিত হওয়ার ব্যাপারেই হবে। জবাবে বলা যাবে, শত্রুর পরিবেষ্টনই হচ্ছে আয়াতটির নাযিল হওয়ার কারণ । পরে ৭3! উল্লেখ থেকে ফিরিয়ে বিশেষভাবে রোগ দ্বারা পরিবেষ্টন হওয়ার জন্যে নির্দিষ্ট হয়েছে। বোঝা গেল, রোগের হুকুমে ফায়দা দেয়ার উদ্দেশ্য গহণ করা হয়েছে। যেন শব্দটি তার বাহ্যিক অর্থে ব্যবহৃত হতে পারে। নবী করীম (স) তীর আসহাবগণকে যখন ইহরাম ভাঙ্গতে বললেন এবং নিজেও ভাঙ্গলেন, তখন বোঝা গেল যে, তাৎপর্যগতভাবে তা শক্রুপরিবেষ্টন অর্থে ব্যবহৃত হয়েছে, শব্দের দিক দিয়ে নয়। ফলে আয়াতটি থেকে উভয় ক্ষেত্রেই পথ-নির্দেশ পাওয়া গেল । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।