আহ্কামুল কুরআন ১৮৯ অবস্থায় তা রক্তের নাম। আমরা বলব, হায়য অবস্থায়ও রক্তের নাম তাই । কাজেই তুহর-এর নাম কুরু রাখার কোন যৌক্তিকতা থাকে না। কেননা তুহর তো রক্ত নয়। রক্ত না থাকলেও তুহর হয় কখনও কখনও, আর রক্ত থাকলেও তুহ্র নাম হয় কখনও কখনও ৷ কুরু রক্তের নাম, তুহর-এর নাম নয়। কিন্তু এই নামে তার নামকরণ হয় শুধু তার প্রকাশিত হবাব পর । কেননা এই অবস্থা ছাড়া তার উপর কোন হুকুম কার্যকর হয় না। তা সত্ত্বেও তুহর অবস্থায় রেহ্ম-এ তার অবস্থিতি নিশ্চিত হয় না। ফলে তুহর অবস্থায় সেগুলো গতিশীল হয় না। ‘কুরু’ নামে তাকে অভিহিত করা চলে না। কেননা ‘কুরু' এমন জিনিসের নাম যার সাথে হুকুম সম্পর্কিত হয়। কিন্তু তার প্রবাহিত হওয়ার পূর্বে তার জন্যে কোন হুকুম নেই । তার অস্তিত্ব জানার পূর্বেও তা হয় না। তা ছাড়া ‘তুহর' অবস্থায় রেহম-এ রক্তের একত্রিত হওয়া সম্পর্কে তুমি কেমন করে জানতে পার ? সেখানে যে রক্ত বন্দী হয়েছে, তা-ই বা জানাবে কি করে ? হায়য-এর সময় তা প্রবাহিত হবে, তা জানার কি উপায় আছে ?.... এসব কথা কিন্তু প্রমাণকারী দলীল ছাড়াই বলা হয়েছে। কিন্তু কুরআনের বাহ্যিক কথা-ই তা রদ করে। আল্লাহ বলেছেন 8 55490) মাতৃ জরায়ুতে কি আছে, তা কেবল আল্লাহই জানেন। উক্ত আয়াতের মাধ্যমে রেহম-এ কি আছে তা জানার অগ্রাধিকারের নিজেই দাবি করেছেন। বান্দাদেরকে তিনি তা জানতে দেননি। তাহলে তুহর অবস্থায় রক্ত জমা হওয়ার ব্যাপারে চূড়ান্ত কথা বলার তোমার কি অধিকার আছে ? পরে হায়য-এর সময় তার প্রবাহিত হওয়া সম্পর্কে তুমি কি বলতে পার? যারা বলেছেন, রক্ত সমস্ত দেহ থেকে একত্রিত হয় এবং হায়য-এর সময় তা প্রবাহিত হয়, তার পূর্বে নয়, এই কথাও তুমি অস্বীকার করতে পার না। তোমার অপেক্ষা তারাই অধিক সত্যের নিকটবতী । কেননা আমরা নিশ্চিতভাবেই জানতে পেরেছি, তা এই সময় আছে। তার পূর্বের সময়ে তার থাকার বিষয়ে আমরা কিছুই জানি না। তাই অগ্রবর্তী সময়ে সে ব্যাপারে কোন হুকুম দেয়া যেতে পারে না। আমরা নাম হিসেবে দুটোতেই এটার ব্যবহারের কথা বলেছি। আভিধানিকভাবে এই নামটি প্রকৃতই যা শামিল করে তাও আমরা করেছি। তাই বুঝতে হবে যে, তা হায়য-এর নাম । 'তুহর'-এর নয়। এটা প্রকৃত অবস্থা । তার তুহর' অর্থ প্রকৃত নয়, পরোক্ষ ও ইঙ্গিতমূলক; কিংবা ধার করা অর্থ (ইন্তায়ারা)। আমরা আভিধানিক অর্থের যেসব সাক্ষ্য-প্রমাণে উল্লেখ ইতিপূর্বে করেছি এবং শব্দের সম্ভাব্য প্রকৃত যে অর্থের উল্লেখ করেছি, তা যদি একথা প্রমাণে যথেষ্ট দলীল হয় যে, শব্দটির প্রকৃত অর্থ নির্দিষ্টভাবে হায়য, ‘তুহর' নয়, তাহলে আমরা বলব, আমরা প্রকৃত মতের নাম পেয়েছি, যে জিনিসের নাম, তা থেকে তা কখনই বিচ্ছিন্ন হয় না, আমরা পরোক্ষ অর্থের নামও পেয়েছি, যা কখনওঁ কখনও তার জিনিস থেকে বিচ্ছিন্ন হতে পারে, আবার কোন কোন সময় তা বাধ্যতামূলক হয়। আমরা কুরুর নাম পেলাম । তা হায়য থেকে কখনই বিচ্ছিন্ন হয় না । কখনও কখনও তুহর থেকে বিচ্ছিন্ন পেয়েছি । কেননা হায়য-নিরাশ হয়ে যাওয়া বৃদ্ধার তো তুহরই রয়েছে, না-বালেগার ‘তুহর' ছাড়া আর কি ? অথচ এ দুজন ‘কুরু’ সম্পন্না নয়। এংথেকে আমরা জানলাম যে, দুই হায়য-এর মাঝখানের সময়ে যে 'তুহর' হয়, তাকে কুরু বলা হয় পরোক্ষ অর্থে । প্রকৃত অর্থে নয়। তুহর-কে হায়য বলা হয় তা হায়য-এর সন্নিহিত বলে । যেমন একটা জিনিসের নাম তার প্রতিবেশীর বা সন্নিহিত জিনিসের নামে রাখা হয়। এর একটা কারণ অবশ্যই আছে । যখন তা হায়য-এর সন্নিহিত তখন সেই নাম হবে। আর যখন তার সন্নিহিত নয়, তখন তা দিয়ে তার নাম রাখা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।