আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৮৭ কুরু সম্পর্কে সমালোচনা আল্লাহ্‌ বলেছেন £ td EL iil a FS CULL, তালাক প্রাপ্তরা তিন কুরু সময় ইদ্দত পালন করবে। আগের কালের ফিকাহবিদগণ আয়াতে উল্লিখিত কুরু (.,,) -এর তাৎপর্য কি..সে বিষয়ে মত প্রকাশ করেছেন। হযরত আলী, উমর, আবদুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস (রা) ও আবু মুসা আল-আশআরী বলেছেন, আয়াতের কুরু অর্থ হায়য । তীরা বলেছেন, তৃতীয় হায়য থেকে পবিত্রতার গোসল না করা পর্যন্ত স্বামীই তার স্ত্রীর উপর সবচাইতে বেশি অধিকার সম্পন্ন । অকী ঈসা-আল হাফিয, শবী মুহাম্মাদ (স)-এর তের জন সাহাবীর থেকে হাদীস বর্ণনা করেছেন। তাদের মধ্যে আবূ বকর, উমর, ইবনে মাসউ্টদ ও ইবনে আব্বাস (রা) বর্ণিত হাদীসে তারা বলেছেন $ - DYELaN LS SU il Gl স্বামী তার স্ত্রীর উপর বেশি অধিকার সম্পন্ন যতক্ষণ না স্ত্রী তৃতীয় হায়য থেকে গোসল ক্রছে। সাঈদ ইবনে যুবায়র ও সাঈদ ইবনুল মুসাইয়্যিবও এই মত গ্রহণ করেছেন। ইবনে উমর, জায়দ ইবনে সাবিত ও আয়েশা (রা) বলেছেন, স্ত্রী যখন তৃতীয় হায়যে প্রবেশ করে, তখন স্বামীর জন্যে তার নিকট যাওয়ার আর কোন পথ থাকে না। আয়েশা (রা) বলেছেন, .153। অর্থ ,৬৮১৷_ তুহর । ইবনে আব্বাস (রা) থেকে অপর একটি বর্ণনা এসেছে, বলেছেন, স্ত্রী যখন তৃতীয় হায়যে প্রবেশ করে, তখন তার উপর স্বামীর স্বামীত্বেরে কোন পথ থাকে না । স্বামীর জন্যে সে হালালও হয় না, যতক্ষণ না গোসল করছে। হানাফী মাযহাবের সব ফিকাহবিদই একত্রিত হয়ে বলেছেন, কুরু মানে হায়য। সওবী, আওজায়ী ও হাসান ইবনে সালিহ-ও এই মত গ্রহণ করেছেন। তবে হানাফী ফিকাহবিদগণ এ-ও বলেছেন যে, দশ দিনের কম তার মিয়াদ হলে তৃতীয় হায়য থেকে গোসল না করা পর্যন্ত তার ইদ্দত পূর্ণ হবে না। কিংবা নামাযের সময় গত হয়ে যাবে। এটা হাসান ইবনে সালিহর-ও কথা । তবে তিনি বলেছেন, এ ব্যাপারে ইয়াহুদী-খ্রীস্টান মুসলিম মেয়েদের মতই ৷ কুরু অর্থ হায়য যারা বলেছেন, তাদের মধ্যে হাসান ইবনে সালিহ ব্যতীত উক্তরূপ কথা আর কেউ বলেন নি। হানাফীরা বলেছেন, যিশ্মী মেয়েলোকের তৃতীয় হায়যের রক্তস্রাব বন্ধ হয়ে গেলেই তার ইদ্দত পূর্ণ হয়ে যাবে। তাকে গোসল করতে হবে না। এই কথাটি অর্থ এই যে, রক্তস্রাব বন্ধ হওয়ার পর যখনই গোসল করবে, তখন আমরা অন্য কোন জিনিসের অপেক্ষা করব না। ইবনে শাবরামাতা বলেছেন, তৃতীয় হায়যের রক্তস্রাধ বন্ধ হলে ফিরিয়ে নেয়ার অধিকার বাতিল হয়ে যাবে। গোসলকে তিনি কোন গুরুত্ দেননি। মালিক, শাফেয়ী বলেছেন, কুরু অর্থ তুহর। তৃতীয় হায়য কালে যদি স্ত্রী খোচা প্রাপ্ত হয় তা হলে সে বায়েন তালাক হয়ে যাবে, ফিরিয়ে নেয়ার পথ বন্ধ হয়ে যাবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।