আহ্্কামুল কুরআন ১৮৬ তদ্বারা তা বাধ্যতামূলক হয়ে যাবে না এবং এই নৈকট্য কার্যটি করাও তার পক্ষ থেকে সঠিক হবে না । কেননা তার নৈকট্য বলতে কিছু নেই । এই কারণে তার জন্যে যাকাত সাদাকাত = যা মুসলমানদের জনে; তাদের ধন-মালে বাধ্যতামূলক -- তাদের জন্যে বাধ্যতামূলক নয়। এগুলো দুনিয়ার পালনীয় হুকুম-আহকাম । এই কারণে যিদ্মী হজ্জ, উমরা, সাদকা, সিয়াম প্রভৃতির হলঙ্ক করলেই যিদ্বী ঈলাকারী হয়ে যাবে না। কেননা সঙ্গমের কারণে এর কোনটাই তার জন্যে বাধ্যতামূলক হয় না। তখন তার অবস্থা এমন হয়, যেন সে কোন হলফই করেনি। আর. আল্লাহ্র কথা £ ‘যারা তাদের স্ত্রীদের প্রতি ঈলা করে’ আল্লাহ্র এই কথাটি মুসলিম, কাফির-- সকলকেই শামিন্ব করে। কিন্তু আমরা তাকে বিশেষীকৃত করে নিয়েছি, তর কারণও পূর্বে বলেছি । আল্লাহ্র নাম করে হলফ করলে ইমাম আবু হানীফার মতে সে ঈলাকারী হয়। যদিও কাফফারা দেয়া তার জন্যে বাধতামূলক হয় না দুনিয়ার আইনে । কেননা আল্লাহ্র নাম লওয়াটা যেমন কাফিরের ব্যাপারে প্রযোজ্য, মুসলমানের ব্যাপারেও তাই । এই দলীলের ভিত্তিতে যে, যবেহ করা জন্তুর উপর কাফিরের আল্লাহ্র নাম লওয়ার দরুন তা খাওয়া মুবাহ হয়ে যায়, যেমন মুসলমানদেরও অনুরূপ যবেহ করার দরুন হয়। কাফির যদি যীশু মসীহ্র নাম লয়, তাহলে তা খাওয়া যাবে না। ফলে আল্লাহ্র নাম লওয়ার গুরুত্টা প্রমাণিত হয় এবং যবেহ করা জন্তু খাওয়ার ব্যাপারে মুসলমানের মতই হয়ে যায়। ঈলা-ও তেমনি। কেননা সাথে দুটি হুকুম সংশ্লিষ্ট হয়। একটি কাফফারার হুকুম আর দ্বিতীয়টি তালাকের । ফলে তালাকের ক্ষেত্রেও আল্লাহ্র নাম লওয়ার হুকুম প্রমাণিত হল। কেউ কেউ মনে করে, আল্লাহ্র নামে হলফ না করলে ঈলা হয় না। দাস মুক্তকরণ, তালাক দান এবং সাদকা ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ্র নামে হলফ করলেও ঈলা হয় না। কিন্তু এই কথাটি ভুল । কেননা ঈলা যখন হলফের ব্যাপার, আর কেউ যদি এসব বিষয়ে হলফ করে, স্ত্রীর সাথে সঙ্গমে মিলিত না হয়,__ শুধু মুক্তকরণ বা তালাকে বা সাদকায়-- যা বাধাতামূলক হয়। তাতে সে ঈলাকারী হবে। আল্লাহ্র নামে হলফ করলে যেমন হয়। কেননা শব্দের সাধারণ তাৎপর্য এই সবকেই শামিল করে। অতএব যে কোন জিনিসের জন্যে হলফ করলেই সে ঈলাকারী হবে। উদ্ধৃত আয়াতটি কতিপয় হুকুম জানিয়ে দেয়। তন্মধ্যে একটি বিষয়ের দলীল হিসেবে মুহাম্মাদ ইবনুল হাসান উক্ত আয়াত পেশ করেছেন। বিষয়টি হল -- কিরা ভঙ্গ করার পূর্বেই কাফফারা দেয়া জায়েয না হওয়া । বলেছেন, আল্লাহ যখন ঈলাকারীকে স্ত্রীর নিকট ফিরে যাওয়া বা তালাকের সংকল্প হওয়া-এর যে কোন একটি হুকুম খরহণের আদেশ দিয়েছেন, তখন কিরা ভঙ্গের আগেই যদি কাফফারা দেয়া জায়েয হয়, তা হলে ঈলাই প্রত্যাহত হয়ে যায়, স্ত্রীর নিকট ফিরে যাওয়া ও তালাকের সংকল্প ছাড়াই । কেননা কিরা ভঙ্গ করলে সে কারণে কিছুই বাধ্যতামূলক হয় না । আর হলফকারীর জন্যে কিরা ভঙ্গের দরুন যখন কিছুই বাধ্যতামূলক হয় না, তখন কিরাকারী ঈলাকারী হতে পারে না । আর আগেই কাফফারা দেয়া জায়েয হলে ঈলার হুকুমটাই ফেলে দেয়া হয়-_ আল্লাহ যার উল্লেখ করেছেন তা ছাড়া-ই ৷ কিনু তা আল্লাহ্র কিতাবের বিপরীত । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।