আহ্কামুল কুরআন ১৮৫ তাহলে স্ত্রী যেমন ছিল, তেমনি হয়ে যাবে। এ অবস্থায় তালাক বাধ্যতামূলক করার কোন তাৎপর্য থাকে না । তাতে স্ত্রী তার স্ত্রী-অঙ্গের মালিক বিবেচিত হয় না। তার বলে সে তার হক পর্যন্তও পৌছতে পারে না। ইমাম মালিক-এর কথা হচ্ছে, ইদ্দতের মধ্যে স্ত্রী-সঙ্গম করা না হলে তাকে ফিরিয়ে নেয়ার কাজটা সহীহ হবে না। এই কথাটি কয়েকটি কারণে কঠিন গণ্ডগোলের কথা । একটি কারণ, তিনি বলেছেন, সে যখন স্ত্রীকে রিজয়ী তালাক দেবে অথচ রিজয়ী তালাকে স্ত্রীকে ফিরিয়ে নেয়াটা সে ছাড়া অপর কোন তাৎপর্যের উপর নির্ভরশীল হয় না। দ্বিতীয়_ স্ত্রীর সাথে সঙ্গম হওয়ার পরই স্বামীর পক্ষে স্ত্রীকে ফিরিয়ে নেয়া যাবে, তা ছাড়া ফিরিয়ে নেয়া নিষিদ্ধ যখন, তখন সে তালাক রিজয়ী হতে পারে না । স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিলেও ফিরিয়ে নেয়ার কাজটা হবে না। তৃতীয় তার মতে তালাকের পর স্ত্রীর সাথে সঙ্গম করা নিষিদ্ধ । আর তাহলে শুধু সঙ্গমেই ফিরিয়ে নেয়া সঙ্ঘটিত হয় না। তাহলে তার জন্যে স্ত্রী-সঙ্গম কি করে মুবাহ হতে পারে? যিনি বলেছেন, মুদ্দত শেষ হয়ে গেলে এক তালাক রিজয়ী সজ্ঘটিত হবে-_- এ কথাটিও বাহ্যিকভাবেই বিপর্যয়পূর্ণ । তারও কয়েকটি কারণ। একটি, যেমন আগেই বলেছি আগের সেই আলোচনায় । আর দ্বিতীয়, কোনরূপ স্পষ্ট উক্তি ব্যতীত সঙ্ঘটিত সমস্ত বিচ্ছেদ বায়েন তালাক অনিবার্য করে তোলে ইরীনকে বিচ্ছিননকরণ তার মধ্যে একটি । স্ত্রীর ইখতিয়ার ও স্বামীর মুর্তাদ হওয়া, দুজন অল্প বয়ঙ্কের ইখতিয়ার । সেখানে তালাকের কথা যখন স্পষ্ট ভাষায় উল্লেখ নেই, তখন তা অবশ্যই বায়েন তালাক হবে। যিদ্মী ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের ঈলা সম্পর্কে মতপার্থক্য হয়েছে। হ“নাফী ফিকাহবিদগণ বলেছেন, যখন কেউ দাসী মুক্ত করার বা তালাক দেয়ার হলফ করবে এই বলে যে, সে তার স্ত্রীর নিকট যাবে না, তাহলে সে ঈলাকারী হল । যদি সাদকাডডদেয়ার বা হজ্জ করার হলফ করে, তাহলে সে ঈলাকারী হষ্ে না । যদি আল্লাহ্র নাম নিয়ে হলফ করে, তাহলে ইমাষ্ঠ আবূ হানীফার মতে সে ঈলাকারী হবে। কিন্তু আবূ ইপ্পসূফ ও মুহাম্মাদের মতে সে ঈলাকারী হবে না। of ‘ইমাম মালিক বলেছেন, এর কোনটিতেই কেউ ঈলাকারী হবে না। আওজায়ী বলেছেন, যিশ্নীর ঈলা সঠিক। এ ব্যাপারে তিনি কোন পার্থক্যের কথা বলেন নি। শাফেয়ী বলেছেন, ঈলা ধরনের কাজে যা-ই বাধ্যতামূলক হয়, তাতে মুসলিম ও যিশ্মী নাগরিকের মধ্যে কোন পার্থক্য নেই। আবূ বকর বলেছেন, যখন জানা আছে যে, ঈলার হুকুম প্রমাণিত হয় বাধ্যতামূলক হয় যে হক তার ভঙ্গের সাথে সম্পর্কের দিক দিয়ে । এই দিক দিয়ে যিশ্মীর ঈলা সঠিক ও কার্যকর, যখন তা মুক্তকরণ ও তালাক সহকারের হবে। কেননা তা তার কর্তব্য হয়ে পড়ে, যেমন মুসলিম ব্যক্তির জন্যে কর্তব্য হয়। আর সাদকা, রোযা ও হজ্জ-- কিরা ভঙ্গ করলে বাধ্যতামূলক হবে না। কেননা তা যদি তার নিজের উপর বাধ্যতামূলক করা হয়, তাহলে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।