আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৮৪ আবূ বকর বলেছেন, একথা যে বলেছে, তার মূর্খতা ছাড়া কিছুই নয় এটা । কেননা আল্লাহ্র সর্বশ্রোতা বলে এখানে শ্রুত' কিছু থাকতে হবে-- এমন কোন কথা নেই । কেননা আল্লাহ তো চিরকালই শ্রোতা । তখন-ও শ্রোতা যখন শ্রবণের কিছুই ছিল না বা থাকবে না। উপরন্তু আল্লাহ্‌ বলেছেন ৪ - me 0 ALG Ds BEES এবং তোমরা আল্লাহ্র পথে যুদ্ধ কর এবং জেনে রাখ, আল্লাহ্‌ নিশ্চিত সর্বশ্রোতা সর্বজ্ঞ । অথচ সেখানে কোন কথা নেই শুনবার মত । কেননা নবী করীম (স) বলেছেন ঃ - ls, PEELE AEE El BU ll; Dh তোমরা শত্রুর সাথে সাক্ষাত হওয়ার বাসনা পোষণ করো না। তবে যদি সাক্ষাত হয়েই যায়, তাহলে তোমরা দৃঢ়তা সহকারে স্থিত থাক । আর তোমাদের চুপ থাকা কর্তব্য । এ-ও হতে পারে যে, এটা প্রাথমিক কথার দিকে ফিরে যাবে। আর তা হল “যারা নিজেদের স্ত্রীদের প্রতি ঈলা করবে ....’ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে, যা সে বলেছে তা আল্লাহ শুনেছেন, মণের মধ্যে যা গোপন রেখেছে, তা-ও তিনি জানেন। যার সংকল্প গ্রহণ করেছে তা-ও তার অজানা নেই ৷: ঘোষিত মিয়াদ শেষ হলে বিচ্ছেদ সঙ্ঘটিত হবে, তার এ-ও একটি প্রমাণ যে, যারা থেমে থাকার কথা বলেন, তারা সেখানে অনন্য এমন তাৎপর্য প্রমাণ করেন যা আয়াতে উল্লিখিত হয়নি। কেননা আয়াতটি তো শুধু দুটি জিনিসের যে কোন একটি দাবি করে £ হয় স্বামী স্ত্রীর নিকট ফিরে যাবে, না হয় তালাক সঙ্ঘটিত হবে। এখানে স্ত্রীর দাবি করার উল্লেখ নেই, আদালতের পক্ষ থেকে স্বামীকে স্ত্রীর নিকট ফিরে যাওয়া বা তালাক ঘটার উপর থামিয়ে দেয়ার কথাও তাতে নেই । কাজেই মূল আয়াতে যা নেই, তা তার সাথে জুড়ে দেয়া আমাদের জন্যে জায়েয হতে পারে না । যা তাতে নেই তা বাড়িয়ে দেয়ার অধিকারও আমাদের থাকতে পারে না । অথচ আমাদের বিপরীত মতের লোকদের কথাবার্তা আমাদেরকে তাই করতে বাধ্য করে। আয়াতের হুকুম যা জরুরী করে, তার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতেও আমাদেরকে বাধ্য করে না । কিন্তু আমাদের মত আয়াতের হুকুমের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতে বলে কোন কিছু বৃদ্ধি করা ছাড়া । অতএব আমাদের মতই উত্তম । এ-ও জানা যে, আল্লাহ তা‘আলা ঈলার ক্ষেত্রে এই হুকুমটিকে দৃঢ় করার নির্দেশ দিয়েছেন, যেন স্ত্রীকে তার প্রাপ্য সঙ্গম অথবা বিচ্ছেদ তাকে পাইয়ে দেয়া যায়। এটাই এ আয়াতেরও বক্তব্য ৪ ‘হয় প্রচলিত ব্যবস্থা অনুযায়ী স্ত্রীকে রাখা, না হয় ভালোয়-ভালোয় ছেড়ে দেয়া-- চলে যেতে দেয়া’ । | যে থেমে থাকার কথা বলেছে, সে বলেছে, স্বামী যদি স্ত্রীর নিকট ফিরে না যায়, তাহলে উভয়ের মধ্যে তালাকের ফয়সালা দিতে হবে। তার যদি তালাক দেয়, তাহলে হয় তাকে বায়েন তালাক বানাতে হবে কিংবা রিজয়ী তালাক । যদি বায়েন' তালাক বানানো হয়, কিন্তু সুস্পষ্ট তালাক তো কারোর মতেই বায়েন তালাক হয় না তিন-এর কমে । আর রিজয়ী বানালে সে ব্যাপারে স্ত্রীর কোন অংশ থাকে না। কেননা স্বামী যখনই চাইবে, স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।