আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহৃ্কামুল কুরআন ১৮৩ বৃদ্ধি করা জরুরী হবে না। ঈলার ক্ষেত্রে মিয়াদ শেষ হওয়ার পর থেকে থাকা জরুরী হলে তাতে মিয়াদকাল বৃদ্ধি করা জরুরী হয় না। জবাবে বলা যাবে, কুরআন ও সুন্নাতে ইননীনের মিয়াদ নির্ধারণের কোন ব্যবস্থা নেই । তার হুকুমটা আগের লোকদের কথা থেকে গ্রহণ করা হয়েছে। যারা বলে এক বছরের মিয়াদ নির্দিষ্ট করা যাবে, তারা স্ত্রীকে ইখতিয়ার দিয়েছেন তার নিকট পৌছার পূর্বে মিয়াদ শেষ হয়ে গেলে। মিয়াদ শেষ হওয়ার পূর্বে তালাক ঘটে যাবে, সে মত তাদের নয় । ঈলার মিয়াদ কুরআন দ্বারা নির্ধারিত। সেই সাথে ইখতিয়ার দানের কোন কথা বলা হয়নি। তাই কুরআনের উপর কিছু বৃদ্ধি করা কুরআনের হুকুমেরই বিপরীত উপরন্তু ইনীনের মিয়াদ শেষ হয়ে গেলে তার ইখতিয়ার দেয়া জরুরী, আর ঈলাকারীর মিয়াদ তোমার মতে স্ত্রীর ফিরে যাওয়াকে কর্তব্য করে দেয়। ‘ইম্নীন' (নপুংসক) যদি বলে, আমি মিয়াদের পর স্ত্রীর সাথে সঙ্গম করব, তাহলে তার কথার দিকে জ্রক্ষেপ করা যাবে মা । স্ত্রীর সম্মতি হলে সে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়া হবে। যদি বলা হয়, ঈলা যখন তালাকের কথা স্পষ্ট করে বলে না, সে বিষয়ে কোন ইঙ্গিত করে না। তাই বিপরীত মত অনুযায়ী বিচ্ছেদ না ঘটানোই বাঞ্ছনীয়, যতক্ষণ না সরকার বিচ্ছেদ ঘটায় । আর আমাদের মূলের দিক দিয়েও তা আমাদেরকে বাধ্য করে না। কেননা ঈলা হয়ত বিচ্ছেদের ইঙ্গিত করে, কেননা ‘আমি তোমার নিকটেও যাব না’ কথাটি ইঙ্গিতের তালাক-ই বোঝায়। তাছাড়া ব্যাপারটি যখন খুবই দুর্বল, অতএব ঈলার দ্বারা তালাক না ঘটানোই বাঞ্চনীয় । তবে তার সাথে অপর কোন ব্যাপার সংযোগ করা হলে ভিন্ন কথা । আর তা হচ্ছে মিয়াদ চলে যাওয়া । কেননা এমন অনেক ‘কেনায়া' ইঙ্গিত আছে, যাতে কেবল স্বামীর কথায় তালাক ঘটে না। অবশ্য অপর একটি তাৎপর্য তার সাথে যুক্ত করা হলে ভিন্ন কথা । আর তা হচ্ছে, স্বামী তার স্ত্রীকে বলবে, ‘আমি তোমাকে ইখতিয়ার দিলাম ৷’ আর “তোমার ব্যাপার তোমার হাতে’ এরূপ বললে তাতে তালাক হবে না । হ্যা, স্ত্রী যদি তা গ্রহণ করে, তাহলে হবে। এমনভাবেই ঈলা সম্পর্কে একথা বলা যে, তা তালাকের ‘কেনায়া', তাহলে নিষিদ্ধ হবে না। তবে সর্ব প্রকারের কেনায়ার তুলনায় এর অবস্থা অধিক দুর্বল । কাজেই তাতে শব্দ দ্বারা-- তার সাথে অপর একটি তাৎপর্য সংযুক্ত করা ব্যতীতই তালাক ঘটে যাবে না। আর 'লেয়ান' (১৩) -এর কোন প্রমাণ নেই '‘কেনায়া'র তাৎপর্য পেশ করার ব্যাপারে । কেননা স্ত্রীকে স্বামীর ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করা ও তাদের দুজনেরই পারস্পরিক লানত করা বায়েন তালাক বোঝাবার মত কোন কথা বোঝায় না কোন অবস্থাতেই । তাছাড়া লেয়ান ঈলার বিপরীত ব্যাপার । তা এভাবে যে, সে ব্যাপারে ফায়সালা কেবলমাত্র আদালতের মাধ্যমেই হতে পারে। কিন্তু ঈলার হুকুমটা আদালত ছাড়াই প্রমাণিত হতে পারে। যেসব ব্যাপার বিচ্ছেদকরণের সাথে সম্পর্কিত, সেই দিক দিয়েই ‘ইনীন'কেও বিচ্ছিনু করা যাবে। কেননা মিয়াদ নির্ধারণের ব্যাপারটি আদালতের সাথে সম্পর্কিত । ঈলা আদালত ছাড়াই প্রমাণিত হয়। যারা থেমে থাকার কথা বলেন, তাদের দলীল হচ্ছে এই আয়াত £ He NG GS [52 তারা তালাকের সংকল্প করে থাকলে ... নিশ্চিত জানবে, আল্লাহ্র সর্বশ্রোতা সর্বজ্ঞ । আয়াতে যখন বলা হয়েছে £ আল্লাহ্‌ সর্বশ্রোতা-সর্বজ্ঞ, তখন বোঝা গেল, এখানে একটা কথা আছে যা শ্ৰুত, আর তা হচ্ছে তালাক । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।