আহ্কামুল কুরআন ১৮২ কথা £ তা মিয়াদী খণ যখন তাড়াহুড়া করা হবে, তা তোমার থেকে বেশি হবে না সেই বৈপরীত্য থেকে কেননা মিয়াদী খণ তাড়াহুড়া করলে বাধ্যতার হুকুমের বাইরে যায় না। তা না হলে বাকী বা মিয়াদী মূল্যের ভিত্তিতে ক্রয়-বিক্রয় কখনই সহীহ হতো না । কেননা মূল্যের উপর মালিকানা যদি ভবিষ্যতের সাথে সম্পর্কিত হয় তাহলে তার ভিত্তিতে বিক্রয়ের চুক্তি সহীহ হয় না। যদি বিক্রেতা বলে-- আমি এই জিনিসটি এক হাজার দিরহামের বিনিময়ে তোমার নিকট বিক্রয় করলাম, তা তোমার জন্যে চার মাস পরে বাধ্যতামূলক হবে, তা হলে এই বিক্রয় বাতিল হয়ে যাবে। আর মিয়াদের উল্লেখ করায় মূল্যটা বিক্রেতার মালিকানাভুক্ত হওয়ার বাইরে যাবে না । আর যদি তরাধিত করা হয় ও মিয়াদ প্রত্যাহার করে, তাহলে চুক্তিটা সজ্ঘটিত হবে। তবে ঈলায় স্ত্রীর নিকট ফিরে যাওয়ার ব্যাপারটা এর বিপরীত এ দিক দিয়ে যে, স্ত্রীর নিকট ফিরে যাওয়ার সুযোগ হারালে তালাক অবশ্যই সজ্ঘটিত হবে। আর মিয়াদের মধ্যে স্ত্রীর নিকট ফিরে যাওয়াই যখন লক্ষ্য তখন তা সেই মিয়াদের মধ্যে হারালে তালাক হওয়া বাধ্যতামূলক হয়ে যাবে। এ বিষয়ে পূর্বে বলেছি। উপরভ্ভু যেহেতু আল্লাহ্র কথা ‘তবে যদি তারা ফিরে যায়' বলে ঈলাকারীকেই বুঝিয়েছে, আয়াতের শুরুতেই যার কথা বলা হয়েছে। তার জন্যেই চারমাস কাল অপেক্ষা করার বিধান। বাহ্যত আয়াতে কিরা-কসমের পর-পরই স্ত্রীর নিকট ফিরে যাওয়ার কথাই বলা হয়েছে। আর একটি দলীল হল, আল্লাহ্র কথাঃ ‘চার মাসের অপেক্ষা' ঠিক. এই কথার মত $ ED - 230 SN iil: Lal CALI তিন তালাক প্রাপ্তরা নিজেদেরকে তিন কুরু পর্যন্ত (ইদ্দত পালনে) রত রাখবে । (সূরা বাকারা £ ২২৮) এ আয়াত অনুযায়ী তিন কুরু অপেক্ষার মিয়াদ গত হওয়ার পর স্ত্রী বায়েন তালাক হয়ে যাবে। অতএব ঈলার ক্ষেত্রেও অপেক্ষার ব্যাপারটি এরূপই হওয়া উচিত। তার কয়েকটি কারণ । একটি-- আমরা যদি ঈলাকারীকে থামিয়ে দিই তাহলে অপেক্ষাটা চার মাসের বেশি কালের হয়ে যাবে। আর সেটা কুরআনের বিধানের বিপরীত । ঈলাকারী যদি তার স্ত্রী থেকে এক বা দুই বছর কাল অনুপস্থিত থাকে, স্ত্রী এই ব্যাপারটি নিয়ে মামলা দায়ের না করে, তার নিজের হক-ও দাবি না করে, তাহলে অপেক্ষাটা অপরিমিত-- অ-নির্দিষ্ট হয়ে যাবে। কোন সময়ই নির্দিষ্ট হয়নি বলে বোঝা যাবে। কিন্তু তা কুরআনের বিপরীত । দ্বিতীয় কারণ, তালাকে তিন কুরু অপেক্ষায় মিয়াদ অতীত হয়ে গেলে যখন বায়েন তালাক ঘটে যাবে। ঈলাতেও সেরূপ হওয়া বাঞ্ছনীয় । এই দুটিকে একত্রকারী তাৎপর্য হচ্ছে, দুই মিয়াদের প্রত্যেকটিতেই অপেক্ষার (৭৮) উল্লেখ রয়েছে। আর তৃতীয় দিক হচ্ছে, দুটি মিয়াদের প্রত্যেকটিই আল্লাহ্র কথার দিক দিয়ে অবশ্য পালনীয় । বায়েন তালাক ঘটে যাওয়ার হুকুমটি তার সাথে সম্পর্কিত হবে। মিয়াদ চলে যাওয়ার দরুন দুটির একটির সাথে যখন বায়েন তালাক হওয়া সম্পর্কিত হয়েছে, তখন দ্বিতীয়টিতেও অনুরূপ হওয়া আবশ্যক সে তাৎপর্যের কারণে, যা আমরা উল্লেখ করেছি। যদি বলা হয়, ‘ইনীন’কে এক বছরের সময় দান সর্বসম্মতভাবে এক বছর গত হওয়া পর্যন্ত স্ত্রীকে ইখতিয়ার দেয়ার শামিল, যদি এরু বছরে স্বামী তার নিকট না পৌছে। তাতে মিয়াদকাল www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।