আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৮১ এ বিষয়ে সংকল্প গ্রহণ করেছি। অর্থাৎ মনের দৃঢ় সিদ্ধান্ত হয়েছে তা করার । তা-ই যখন হল তখন মিয়াদ শেষ হওয়াটা উত্তমভাবে তালাকের সংকল্পের অর্থে গ্রহণ করা যাবে এবং তা থেমে থাকা অপেক্ষাও উত্তম । কেননা থেমে থাকার পরিণতি তালাক সজ্ঘটিত হওয়া কথার দ্বারা । হয় তা স্বামী ঘটাবে কিংবা কোন আদালত তা ঘটিয়ে দেবে, যে লোক থেমে থাকার কথা বলে তার কথানুযায়ী। আর তা যখন এমনি হবে, তা হবে মিয়াদ গত হওয়ার কারণে কেননা মিয়াদের মধ্যে সে স্ত্রীর নিকট ফিরে যায়নি। আয়াতের দৃষ্টিতে এটাই উত্তম । কেননা আল্লাহ নতুন করে ঘটানোর কথা উল্লেখ করেন নি। তিনি শুধু দৃঢ় সংকল্পের কথা বলেছেন। অতএব আয়াতে যা নেই, তা তার উপর বাড়িয়ে দেয়া তো জায়েয হতে পারে না। আর একটা দিক হল আল্লাহ যখন বলেছেন ঃ যারা তাদের স্ত্রীদের ব্যাপারে ঈলা করে তাদের জন্যে চার মানের অপেক্ষার বিধান করেছেন। যদি এর মধ্যে তারা ফিরে আসে, তা হলে আন্লাহ মহা ক্ষমাকারী, অশেষ দয়াবান। আর তারা যদি তালাকেরই সংকল্প গ্রহণ করে থাকে, তা হলে আল্লাহ সর্বশ্রোতা -- সর্বজ্ঞ । এই কথার দাবি দুটি জিনিসের যে কোন একটি । হয় স্ত্রীর নিকট ফিরে যাওয়া হবে, না হয় তালাকের সংকল্প হবে। তৃতীয় কোন উপায় নেই। স্ত্রীর নিকট ফিরে যাওয়ার কাজটি অবশ্যই ঘোষিত মিয়াদের মধ্যে হতে হবে তার দলীল আল্লাহর কথা £ 15550 “পরে যদি তারা ফিরে যায়৷’ ‘ফা’ অক্ষরটি পরবর্তী বোঝায় । আগের কথাটির পর-ই তা হতে হবে অর্থাৎ কিরা করার পরই স্ত্রীর নিকট ফিরে যেতে হবে। কেননা ফিরে যাওয়ার কথা কিরার পরই বলা হয়েছে। এই ফিরে যাওয়াটা তার জন্যে, যার জন্যে চার মাসের অপেক্ষা করার বিধান । ফিরে যাওয়াটা যখন মিয়াদের মধ্যে সীমাবদ্ধ পরে তা মিয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে শেষ হয়ে গেল, তাই তখনই তালাক ঘটে যাওয়া অবশ্যন্তাবী ৷ কেননা ফিরে যাওয়া বা তালাক ঘটে যাওয়া-_ এ দুটোকেই বন্ধ করা যেতে পারে না। এর একটা অবশ্যই ঘটতে হবে। ফিরে যাওয়াটা মিয়াদের মধ্যে হতে হবে, এ বিষয়ে সকলেরই একমত্য রয়েছে। মিয়াদের মধ্যে হলেই ফিরে যাওয়াটা সহীহ হবে। মিয়াদের যে হতে হবে, তাতে কোন সন্দেহ নেই, মতপার্থক্যও নেই । তা অন্য কিছুতে সীমাবদ্ধ নয়। আর মিয়াদ শেষ হবে ফিরে যাওয়া না হলেও ৷ অতএব মিয়াদ্দ শেষ হওয়ায় ফিরে যাওয়ার ফলে সুযোগ নষ্ট হওয়ার পর তালাক কার্যকর হবে। ' যদি বলা হয়, আল্লাহ যখন বলেছেনঃ যারা নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে ঈলা করে, তাদের জন্যে চার মাসের অপেক্ষার মিয়াদ, যদি ফিরে আসে মিয়াদের মধ্যে অপেক্ষা শেষ'। বোঝা গেল, ফিরে যাওয়া শর্ত অপেক্ষার পর ও মিয়াদ গত হওয়ার পর ৷ তাই যখন ফিরে যাওয়া হল না, সে হককে ত্বরান্বিত করল, তাড়াহুড়া করা তার জন্যে নয়, যেমন মিয়াদী খণ. দিতে তাড়াহুড়া করা । জবাবে বলা যাবে, আল্লাহ্‌র বক্তব্য যদি ফিরে যাওয়া না হতো তা হলে সে মিয়াদের মধ্যে তা হওয়া সহীহ হতো না । এই ফিরে যাওয়ার পর ফিরে যাওয়ার অপেক্ষা থাকে তার গত হওয়ার পর পর্যন্ত । এই মিয়াদের মধ্যে ফিরে যাওয়া সহীহ হবে, বোঝা যাবে, আয়াতে আল্লাহ্‌ সেই কথাই বলেছেন। এই কারণে সেই সঙ্গে তালাকের সংকল্প বাতিল হয়ে গেল । তার পরে তোমার কথা, ফিরে যাওয়ার অর্থ মিয়াদের পরে ৷ সেই সাথে তোমার কথা যে, ফিরে যাওয়াটা মিয়াদের মধ্যে সহীহ হবে, যেমন মিয়াদের পরে ৷ তার সাথে তালাকের সংকল্প বাতিল হয়ে যাবে। এটা শব্দের বৈপরীত্য । তোমার কথা, মিয়াদের মধ্যের কথা । আর তোমার www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।