আহ্কামুল কুরআন ১৮০ সালিম ও তাদের অনুসারীদের মত গ্রহণ করেছেন। সে মত হলো মিয়াদ শেষ হয়ে গেলে স্ত্রী এক তালাক রিজয়ী হয়ে যাবে। হানাফী ফিকাহবিদগণ ইবনে আব্বাস (রা) ও তার অনুসারীদের মতকে গ্রহণ করেছেন। তারা বলেছেন, স্ত্রীর নিকট ফিরে যাওয়ার পূর্বেই যদি চার মাস অতিবাহিত হয়ে যায়, তাহলে স্ত্রী এক তালাক বায়েন হয়ে যাবে। সওরী, আল-হাসান ইবনে সালিহও এই মত গ্রহণ করেছেন। মালিক, লাইস ও শাফেয়ী আবুদ দারদা ও আয়েশা (রা)-র বর্ণনা গ্রহণ করেছেন। তা হল, মিয়াদ শেষ হওয়ার পর থেমে যাবে। অতঃপর হয় স্ত্রীর নিকট ফিরে যাবে, না হয় তালাক দেবে। তখন তালাক দিলে এক তালাক বিজয়ী হবে। মালিক বলেছেন, স্ত্রীকে তার ফিরিয়ে নেয়া সহীহ হবে কেবল তখন যদি সে তার সাথে মিয়াদের মধ্যে সঙ্গম করে। শাফেয়ী বলেছেন, মিয়াদ শেষ হওয়ার পর তা থেকে পবিত্র থাকলে তার পরে দাবি করা স্ত্রীর পক্ষে বৈধ হবে সঙ্গমে একদিনের বেশি বিলম্ব করা যাবে না। আওজায়ী, সাঈদ ইবনুল মুসাইয়্যিব; সালিম ও তাদের অনুসারীদের মত গ্রহণ করেছেন। সে মত হল মিয়াদ শেষ হয়ে গেলে স্ত্রী এক তালাক রিজয়ী হয়ে যাবে। t আবূ বকর বলেছেন, আল্লাহ্র কথা 8 ‘তারা যদি তালাকের দৃঢ় সংকল্প নিয়ে থাকে, তাহলে সর্বশ্রোতা-সর্বজ্ঞাত'-এর অর্থের কয়টি সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার দিকগুলোই হচ্ছে আগের কালের ফিকাহবিদদের মতপার্থক্যের গোড়ার কথা । যদি সে সম্ভাবনা না থাকত, তাহলে তারা আয়াতের সে রূপ ব্যাখ্যা দিতেন না। কেননা শব্দে মূলত যে সম্ভাবনা আদপেই নেই, সেই সম্ভাবনা ব্যাখ্যায় নিয়ে আসা জায়েয নয়। আগের কালের ফিকাহবিদগণ তো ভাষাবিদ, ও আলিম বিজ্ঞ মনীষী ছিলেন। প্রতিটি শব্দে নিহিত সন্তাবনা সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। শব্দের বিভিন্ন অর্থ জানতেন । যার সম্ভাবনা শব্দে নেই, তা-ও তারা জানতেন । তা সত্ত্বেও এ বিষয়ে যখন তারা বিভিন্ন মত দিয়েছেন, এ থেকে বোঝা যায় যে, বাস্তবিকই শব্দের মধ্যে সে সম্ভাবনা রয়েছে। অন্য দিক দিয়েও বিবেচনা করতে হবে। এই মতপার্থক্য তাদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত ও সর্বজনপরিচিত ছিল। কেউ তার প্রতিবাদ করেন নি, বিপরীত কথা বলেন নি। তাহলে এটা ইজমা হয়ে গেল । এটা ইজতিহাদের ব্যাপক ও প্রশস্ত ক্ষেত্রের লক্ষণ ৷ এর যে কোন একটি অর্থে শব্দটিকে ব্যবহার করা যেতে পারে। এ যখন প্রমাণিত হল, তখন এসব ব্যাখ্যার মধ্যে প্রথমটির দিকে নজর দিতে আমরা বাধ্য হলাম। তাকেই আমরা প্রকৃত সত্যের সাথে অধিক সাদৃশ্য সম্পন্ন মনে করলাম । আমরা ইবনে আব্বাস (রা)-কে পেলাম । তিনি বলেছেন, তালাকের দৃঢ় সংকল্প বলতে স্ত্রীর নিকট ফিরে যাওয়ার পূর্বে চার মাস নিঃশেষ হয়ে যাওয়া বোঝায় ৷ মিয়াদ শেষ হওয়া পর্যন্ত স্ত্রীর নিকট ফিরে না যাওয়াকে তালাকের দৃঢ় সংকল্প বুঝিয়েছে। ফলে এটাই তার নাম হয়ে দাড়াল । কেননা উক্ত কথাটি হয় শরীয়াতের দৃষ্টিতে বলা হয়েছে, না হয় ভাষাতত্তের দিকে দিয়ে । দুটির যেটিই হোক, তা দলীল হিসেবে প্রমাণিত, প্রতিষ্ঠিত । তাই অর্থের সাধারণত্বকে গণ্য করা জরুরী । শরীয়াতের দেয়া নাম হলে তাকে 5, মনে করতে হবে। অবস্থা যখন এই, অথচ আমরা জানি, ঈলাকারী সম্পর্কে আল্লাহ্র কথা দুটি । হয় ফিরে যাওয়া, না হয় তালাকের সংকল্প হওয়া । ফিরে যাওয়ার ব্যাপারটি চাৱ মাস মিয়াদের মধ্যে সীমাবদ্ধ । মিয়াদ শেষ হয়ে গেলে তা-ও নিঃশেষ হয়ে হারিয়ে যাবে। তখন স্ত্রীর তালাক হয়ে যাবে। কেননা তখনও ফিরে যাওয়ার সুযোগ অবশিষ্ট থাকলে মিয়াদ শেষ হয়ে গেলেই তালাকের সংকল্প প্রমাণিত হতে পারত না। অপর দিক দিয়ে জানা আছে ফে, দৃঢ় সংকল্পের ব্যাপারটি মনের শক্ত নীতি ও সিদ্ধান্ত খহণ কোন্ বিষয়ে । লোকেরা বলে, আমি www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।