আহ্কামুল কুরআন ১৭৯ এক সময়ে সঙ্গম সম্ভব হলে তখন স্ত্রীর নিকট যাওয়ার ব্যাপারটি সঙ্গমের মাধ্যমেই হতে হবে এ কারণে যে, কথার দ্বারা স্ত্রীর নিকট ফিরে যাওয়ার কাজটি তাদের মতে সঙ্গমের স্থলাভিষিক্ত হিসেবেই হয়-- যখন তা হয় না বা হতে পারে না । অন্যথায় মিয়াদ শেষ হলেই তালাক সঙ্ঘটিত হবে। কাজেই মিয়াদের মধ্যে যখনই সঙ্গম.করার ক্ষমতা হবে, তখন কথার দ্বারা স্ত্রীর নিকট ফিরে যাওয়া বাতিল হয়ে যাবে। যেমন তায়াম্মুমকারী যখন তার তায়াম্মুমকে পানির দ্বারা তাহারাতের স্থলাভিষিক্ত বানাবে নামায মুবাহ হওয়ার ব্যাপারে, অর্থাৎ তার নামায শেষ করার পূর্বেই যদি পানি পাওয়া যায়, তাহলে তায়াহ্মুম বাতিল হয়ে যাবে ও তার আসল ফরয যে অযু, সে দিকে ফিরে যেতে হবে, সে পানি নামাযের শুরুতে পাওয়া যাক, কি. শেষে পাওয়া যাক । মিয়াদের মধ্যে সঙ্গমে সক্ষম হওয়াও এমনি ব্যাপার । মিয়াদের মধ্যে সঙ্গম সম্ভব হলে কথার দ্বারা ফিরে যাওয়া বাতিল হবে। মুহাম্মাদ বলেছেন, মেয়াদের মধ্যে ওযর থাকার দরুন কথার দ্বারা যদি ফিরে যায়, পরে মিয়াদ শেষ হয়ে যায়, ওযর বহাল থাকে, তাহলে ঈলার হুকুমটা. বাতিল হয়ে যাবে। তখন তার অবস্থা সেই ব্যক্তির মত হবে, যে কোন সম্পর্কহীন মেয়েলোকের ব্যাপারে হলফ করল যে, তার নিকটে যাবে না। পরে সে তাকে বিয়ে করল, তখন তার কিরা অবশিষ্ট থাকবে৷ নিকটে ফিরে গেলে কিরা ভঙ্গ করা হবে। আর চার মাস পর্যন্ত সঙ্গম না করলে স্ত্রী তালাক হয়ে যাবেনা । সনির কথাঃ Ge Ge ‘ 2 2 0 mE DW Sa 15s 0, যদি তারা তালাক দিতে সংকল্পবদ্ধ হয়, তাহলে জানবে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা ৷ আবূ বকর বলেছেন, স্ত্রীর নিকট ফিরে না গেলে সে অবস্থায় তালাকের সংকল্পবদ্ধতার অর্থ পর্যায়ে তিন ধরনের কথা পাওয়া গেছে। ইবনে আব্বাস (রা) বলেছেন, তালাকের সং বাস্তবায়িত হবে চার মাস সময় শেষ হলে ইবনে মাসউদ, জায়দ ইবনে সাবিত, উসমান ইবনে আফফান (রা)-ও এই কথাই বলেছেন। তারা বলেছেন, স্ত্রী এক তালাক বায়েন হবে। আলী, ইবনে উমর ও আবুদ দারদা (রা) ভিন্ন কথা বলেছেন। তাদের থেকে বর্ণিত হয়েছে প্রাথমিক লোকদের মতই কথা । তাদের থেকে এ-ও বর্ণিত হয়েছে যে, মিয়াদ শেষ হয়ে যাওয়ার পর সে থেমে যাবে। তখন সে হয় তার স্ত্রীর নিকট ফিরে যাবে, না হয় তাকে তালাক দেবে। আয়েশা ও আবৃদ দারদা (রা)-ও তা-ই বলেছেন তৃতীয় কথা হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সালিম ইবনে আবদুল্লাহ, আবূ বকর ইবনে আবদুর রহমান, জুহরী, আতা ও তায়ূসের কথা ৷ তীরা বলেছেন, চার মাস যখন অতিবাহিত হয়ে যাবে, তখন স্ত্রী এক তালাক রিজয়ী হয়ে যাবে। হানাফী ফিকাহবিদগণ ইবনে আব্বাস (রা) ও তীর অনুসারীদের মতকে গ্রহণ করেছেন। তাঁরা বলেছেন, স্ত্রীর নিকট ফিরে যাওয়ার পূর্বেই যদি চার মাস অতিবাহিত হয়ে যায়, তাহলে স্ত্রী এক তালাক বায়েন হয়ে যাবে। সওরী, আল-হাসান ইবনে সালিহও এই মত গ্রহণ করেছেন । মালিক, লাইস ও শাফেয়ী আবুদ দারদা ও আয়েশা (রা)-র বর্ণনা গ্রহণ করেছেন। তা হল, মিয়াদ শেষ হওয়ার পর থেমে যাবে। অতঃপর: হয় স্ত্রীর নিকট ফিরে যাবে, না হয় তালাক দেবে। তখন তালাক দিলে এক তালাক রিজয়ী হবে । মালিক বলেছেন, স্ত্রীকে তার ফিরিয়ে নেয়া সহীহ হবে কেবল তখন যদি সে তার সাথে মিয়াদের মধ্যে সঙ্গম করে। শাফেয়ী বলেছেন, মিয়াদ শেষ হওয়ার পর তা থেকে পবিত্র থাকলে তার পরে দাবি করা স্ত্রীর পক্ষে বৈধ হবে। সঙ্গমে একদিনের বেশি বিলম্ব করা' যাবে না। আওজায়ী, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।