আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৭৮ হল আল্লাহ্র কথা ঃ£ ‘যদি সে ফিরে আসে, তাহলে আল্লাহ তো বড়ই ক্ষমাকারী, অতীব দয়াবান ৷' মুখের কথার দ্বারাও প্রত্যাবর্তন হবে। কেননা একটি জিনিসের দিকে ফিরে যাওয়ার কথাই এ আয়াতে বলা হয়েছে। তা স্ত্রীর সাথে সঙ্গম করা থেকে বিরত থেকে মুখের কথার দ্বারাও হবে। কথার দ্বারা ফিরে এলে, বলল যে, আমি তোমার নিকট ফিরে এলাম, তাহলে সে মুখের কথার দ্বারা যে কাজ থেকে বিরত থাকার কিরা করেছিল, মুখের কথার দ্বারাই সে ফিরে এল তার বিপরীত কাজের দিকে, -- না থেকে হ্যা-র দিকে। বোঝা গেল, সাধারণত্বের ভাবধারা এখানে শামিল রয়েছে। তাছাড়া কার্যত সঙ্গম হতে না পারায় মুখের কথা তার স্থলাভিষিক্ত হল, বিরত থাকার দকর্ুন যে বিচ্ছিন্নতা আসত, তা এল না । ইহরামের কারণে সঙ্গম হারাম হওয়ার ব্যাপার এবং হায়য-- এ দুটো মূলত কোন ওযর নয়। ইহরাম ওযর নয়। কেননা স্বামী ইহরাম বাধলেও স্ত্রীর যৌন সঙ্গম পাওয়ার অধিকার প্রত্যাহত হতে পারে না। আর হায়য-নিফাসের ক্ষেত্রে আল্লাহ তা'আলা ঈলাকারীর জন্যে চার মাসের অপেক্ষা করার ব্যবস্থা দিয়েছেন। সেই সময় হায়য হচ্ছে এ কথা জানা সত্বেও । আগের কালের ফিকাহবিদগণ এ বিষয়ে একমত হয়েছে যে, .ধ! শব্দের অর্থ সঙ্গম যখন করা সম্ভব । কাজেই স্ত্রী-সঙ্গম সম্ভব হওয়া কালে তার অনুরূপ অর্থ গ্রহণ জায়েয নয়। কোন সময় সঙ্গম হারাম হলে তার সম্ভাব্যতা বিনষ্ট হয় না। তখন অবস্থা এরূপ ধরতে হবে যেমন ইহরাম ও জিহার-এর সময় হয়। কেননা তখন অন্য কোন কারণে সঙ্গম অসম্ভব হয়ে পড়ে, কিন্তু তার কারণ অক্ষমতা বা ওযর নয় । তা ছাড়া স্ত্রীর সঙ্গম পাওয়ার অধিকার যথারীতি বর্তমান থাকে। এ কথা দ্বারাও তা-ই প্রমাণিত হয় যে, যদি স্বামী স্ত্রীকে রায়েন তালাক দেয় খুলা'র কারণে, এ অবস্থায় যে, সে তার প্রতি ঈলা করেছে, তাহলে বাস্তবে ঘটানো হারাম করা হলেও কথার দ্বারা স্ত্রীর নিকট ফিরে যাওয়া জায়েয হওয়ার কারণ নিশ্চিত হবে। তা সত্বেও এই অবস্থায় স্বামী যদি স্ত্রীর সাথে সঙ্গম করে, তাহলে বাতিল হয়ে যাবে। যদি বলা হয়, মুখের কথার দ্বারা স্ত্রীর নিকট প্রত্যাবর্তন যদি কিরাকে প্রত্যাহার না করে, তাহলে তা স্থিত থাকবে৷ কথার দ্বারা ফিরে গেলে কিরা প্রত্যাহত হওয়ায় কোন প্রভাব রাখবে না। জবাবে বলা যাবে, এটা জরুরী নয় এদিক দিয়ে যে, কিরা থেকে যাবে ও ঈলা বাতিল হবে তার সাথে তালাক সংশ্লিষ্ট হওয়ার দিক দিয়ে। কেননা স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দেয়, পরে বিয়ে অনুষ্ঠানের পর তার নিকট স্ত্রী ফিরে আসে, তাহলে কিরা অবশিষ্ট থাকবে । স্ত্রীর সাথে সঙ্গম 'করলে সে কিরা ভঙ্গকারী হবে। এ জন্যে তার সাথে তালাক মিলিত হবে না, সঙ্গম না করলেও । তেমনি কোন ব্যক্তি সম্পর্কহীন কোন মেয়েলোককে বলে $ আল্লাহ্র নামে কসম, আমি তোমার নিকটে যাব না, তাহলে তাতে ঈলা হবে না । যদি পরে সে তাকে বিয়ে করে, ‘তাহলে তখন সেই কিরাটা থেকে যাবে। তাই সে যদি তার সাথে সঙ্গম করে তাহলে তাকে কাফফারা দিতে হবে। সে ঈলাকারী হবে না, যা তালাক ঘটাতে পারে। তাহলে কিরাও থাকবে না। আর সে কারণে তালাকও ঘটবে না। এরূপ অবস্থায় মুখের কথার দ্বারা তার নিকটে যাওয়া জায়েয হবে। তাহলে এই কিরার ফলে তালাক হওয়া নাকচ হয়ে যাবে। সঙ্গমের কারণে কিরা ভঙ্গের হুকুমটা অবশিষ্ট থাকবে। | হানাফী ফিকাহবিদগণ মুখের কথার দ্বারা স্ত্রীর নিকট ফিরে যাওয়ার কাজটি সহীহ হওয়ার জন্যে সমস্ত মিয়াদকালে ওযর বর্তমান থাকার শর্ত আরোপ করেছেন। মিয়াদের মধ্যের কোন ২৪ -. www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।