আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৭৭ তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, সে তার নিকট পৌছল না মিয়াদ শেষ হওয়া পর্যন্ত, তাহলে তার জন্যে স্ত্রীর নিকট যাওয়ার কোন পথ থাকল না, ফিরিয়েও আনতে পারবে না। তবে তার যদি কোন রোগের ওযর থাকে কিংবা সে বন্দী হয়ে গিয়ে থাকে বা এরূপ অন্য কোন ঘটনা ঘটে গেল, তাহলে স্ত্রীকে তার ফিরিয়ে আনাটা কার্যকর হল । যদি তার মিয়াদ শেষ হয়ে যায়, তার পরে সে তাকে বিয়ে করে, তখন যদি চার মাসের মিয়াদ শেষ হয়ে যায়, তখনও সে থেকে থাকবে। ইসমাঈল ইবনে ইসহাক বলেছেন, মালিক বলেছেন, চার ম্নাস গত হলে তখন সে যদি রোগাক্রান্ত থাকে বা বন্দী থাকে, সে পূর্ণ মাত্রায় নিষ্কৃতি না পাওয়া পর্যন্ত থামবে না। কেননা যা করার সাধ্য নেই, তা করার দায়িত্ব-ও নেই । মালিক বলেছেন, চার মাস অতীত হওয়ার পর সে যদি গায়েব হয়ে থাকে, তখন সে চাইলে তার কিরার কাফফারা দেবে এবং তার উপর থেকে ঈলা চলে যাবে। ইসমাঈল বলেছেন, এ ক্ষেত্রে একথা বলেছেন এজন্যে যে, তার মতে কিরা ভঙ্গ করার আগেও কাফফারা দেয়া জায়েয । যদিও তা কেবল কিরা ভঙ্গ করার পরই শোভন হয়। আশজায়ী সওরীর মত বলেছেন, ঈলাকারীর রোগ, বার্ধক্য বা আটকে পড়া ধরনের কোন ওযর হয় কিংবা স্ত্রী হায়যে থাকে, অথবা নিফাসে থাকে, তখন সে মুখের কথার দ্বারা কসম থেকে ফিরে যাবে। বলবে, আমি তোমার নিকট ফিরে এলাম । এটা তার জন্যে যথেষ্ট হবে। আল-হাসান ইবনে সালিহ-রও এই মত । আওজায়ী বলেছেন, কেউ যখন তার স্ত্রীর সাথে ঈলা করে, তার পর সে রোগাক্রান্ত হয়ে পড়ে, বাস করে চলে যায়, তাহলে সে রোগী বা বিদেশ যাত্রী হিসেবে সঙ্গম ছাড়াই স্ত্রীকে ফিরিয়ে নেয়ার সাক্ষী বানাবে। কেননা সে সঙ্গম করতে পারছে না । তাহলেও তার স্ত্রীর নিকট প্রত্যাবর্তন হয়ে যাবে। তখন সে তার কসমের কাফফারা দেবে। স্ত্রী তার হয়ে যাবে। তেমনি স্ত্রী চার মাসের মধ্যে যদি সন্তান প্রসব করে কিংবা হায়্য হয় অথবা সরকার তাকে তাড়িয়ে দেয়, তখনও সে স্ত্রীর নিকট ফিরে যাওয়ার ব্যাপারে সাক্ষী বানাবে । তাহলে তার উপর ঈলা থাকবে না। . লাইস ইবনে সাঈদ বলেছেন, ঈলা করার পর স্বামী রোগাক্রান্ত হয়ে পড়লে ও তার পর যদি চার মাস গত হয়ে যায়, তাহলে সে থেকে যাবে, যেমন একজন সুস্থ ব্যক্তি থেকে থাকে৷ অতঃপর সে স্ত্রীর নিকট ফিরে যায় কিংবা তালাক দেয় -_ যা-ই করুক । ভালো হওয়া পর্যন্ত ব্যাপারটিকে বিলম্বিত করবে না। আল-মুজানী শাফেয়ীর মত হিসেবে বলেছেন, নপুংসক যদি ঈলা করে, তাহলে তার স্ত্রীর নিকট ফিরে যাওয়ার কাজটি মুখের কথার দ্বারা সম্পাদিত হবে। ‘আল-ইমলা' কিতাবে বলা হয়েছে, নপুংসকের কোন ঈলা হয় না। বলেছেন, স্ত্রী যদি বালিকা হয় ও তার প্রতি ঈলা করা হয়, তাকে চার মাসকাল থেমে থাকতে হবে তার সাথে সঙ্গম করার অবস্থায় পৌছে যাওয়ার পর । বন্দী স্বামী স্ত্রীর নিকট মৌখিক কথার দ্বারা ফিরে যাওয়ার কাজটি করবে । হজ্জের ইহরাম বেধে থাকলেও সঙ্গম করা ছাড়া স্ত্রীর নিকট ফিরে যাওয়া কার্যকর হবে না৷ স্বামী ঈলা করল যখন স্ত্রী বাকেরা, পরে সে বলল, আমি তাকে আয়ত্তে আনতে সক্ষম নই । তখন তার মিয়াদ হবে ‘ইননীল'-এর মিয়াদ । আবূ বকর বলেছেন, মিয়াদের মধ্যে স্বামী-স্ত্রী সাথে সঙ্গম করতে সক্ষম হচ্ছে না, তখন তাকে মুখের কথার দ্বারাই স্ত্রীর নিকট প্রত্যাবর্তনের কাজটি করতে হবে-- এই কথার দলীল ২৩ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।