আহ্কামুল কুরআন ১৭৫ ‘ঈলা' হল কিরা-কসম, পূর্বে যা বলেছি । তা থেকে প্রমাণিত হয়েছে, কোন কিরা-কসম ছাড়া-ই স্ত্রীর সাথে সঙ্গম না করায় ঈলার হুকুম হবে না। চার মাসের কম মিয়াদের হলফ করে থাকলেও কিরার মিয়াদ গত হলে চার মাসের মিয়াদের অবশিষ্ট সময়টা সঙ্গম ত্যাগকারী হলে-__ এ চার মাস তো কিরা-কসম ছাড়াই অপেক্ষা করা ও কিরা-কসম ছাড়াই সঙ্গম ত্যাগ করান, তাহলে বায়েন তালাক সঙ্ঘটিত হওয়া ওয়াজিব হওয়ার ব্যাপারে তার কোন প্রভাব হবে না। আর চার মাসের কম হলেও বায়েন তালাক উপার্জিত হবে না। কেননা আল্লাহ তাআলা তার জন্যে চার মাসের অপেক্ষার ব্যবস্থা গহণ করেছেন । কাজেই তাতে বিচ্ছিন্নতা কার্যকর হওয়ার সাথে সম্পর্কশীল কোন তাৎপর্য অবশিষ্ট থাকে না। ফলে সে হয়ে গেল, যেন সে কোন কিরা-কসম ছাড়াই সঙ্গম ত্যাগকারী । কাজেই তার সাথে ঈলার হুকুম জড়িত-হযেনা। :, আল-হাসান ইবনে সালিহুর কথা হল, এই ঘরে সে স্ত্রীর নিকট যাবে না বলে যদি হলফ করে, তাহলে সে ঈলাকারী হবে। এ কথার কোন তাৎপর্য নেই । কেননা ঈলা হচ্ছে স্ত্রীর ব্যাপারে কিরা-কসম যে, চার মাস কাল তার সাথে সঙ্গম করা নিষিদ্ধ থাকবে। সে কিরা ভঙ্গকারী হবে না-- যেমন বলেছি। কিন্তু এই কিরা-- এই মিয়াদকাল স্ত্রীর সাথে সঙ্গম করতে নিষেধ করে না। কেননা সে কিরা ভঙ্গ করা ছাড়াও স্ত্রীর সাথে সঙ্গমে পৌছা সম্ভব । সম্ভব সে ঘর ছাড়া অন্য কোন স্বরে। ‘যে লোক চার মাসের হলফ করল, সে সমাম্ এই ব্যক্তির বিষয়েও বিভিন্ন মত রয়েছে। ইমাম আবু হানীফা, জুফর, আবূ ইউসূফ, মুহাম্মাদ.ও সওরী বলেছেন, সে ঈলাকারী। অতঃপর মিয়াদের মধ্যে সে তার স্ত্রীর নিকটে না গেলে, আর ইতিমধ্যে ইদ্দত শেষ হয়ে গেলে স্ত্রী বায়েন তালাক হয়ে যাবে এই ঈলার কারণেই । আতা ইবনে স্লাব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জাহিলিয়াতের যুগে ঈলার মিয়াদ ছিল এক কি দুই বছর । পরে কুরআনে আল্লাহ তার সময় নির্ধারণ করেছেন চার মাস । তাই যার ঈলা, এর কম সময়ে হবে, সে ঈলাকারী হবে না। মালিক ও শাফেয়ী বলেছেন, চার মাসের হলফ করলে সে ঈলাকারী হবে না। তরে বেশি সময়ে করলে তবে ঈলা হবে। আবূ বকর বলেছেন, কুরআনের আয়াতের বাহ্যিক অর্থ এই কথাকে নস্যাৎ করে দেয় । আয়াতটি এই ঃ ‘যারা তাদের স্ত্রীদের থেকে ঈলা করে তাদের জন্যে চার মাসের অপেক্ষার বিধান আছে ।' এই মিয়াদটা অপেক্ষা করার জন্যে নির্দিষ্ট । এর মধ্যে শর্ত পূরণ করতে হবে। এর বেশি অবস্থান কাল নেই । কিরা করে যে লোক স্ত্রীর সাথে সঙ্গম করা থেকে এই মিয়াদকাল বিরত থাকবে, সে ঈলার হুকুম হিসেবে তালাক উপার্জন করবে। চার মাসের হলফ ও তার বেশিকালের হলফের মধ্যে কোন পার্থক্য নেই । কেননা এই মিয়াদের অধিককাল অপেক্ষা করার কোন সুযোগ তার জন্যে নেই । তা সত্ত্বেও আয়াতের বাহ্যিক অর্থের দাবি হচ্ছে, চার মাসের মিয়াদের হলফ হলেও সে ঈলা কারী হয়ে যাবে। তার কম বা বেশি করলেও । কেননা হলফের কোন মিয়াদ আয়াতে উল্লিখিত হয়নি৷ তার চাইতে কৃম মিয়াদকে আমরা বিশেষীকৃত্ করেছি দলীলের বলে । তবে শব্দের হুকুম চার মাস কিংবা ততোধিক অবশিষ্ট থাকল । যদি বলা হয়, যদি পূর্ণ চার মাসের হলফ কুরে, তার সাথে তালাকের সম্পর্কিত হওয়া সহীহ হবে না। কেননা তুমি তো তালাক:সজ্ঘটিত করছ তা গত হওয়ার পর । কিন্তু তখন ঈলা থাকে না। f www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।