আহ্কামুল কুরআন A ১৭৪ কোন মতপার্থক্য: নেই । সকলেই এ ব্যাপারে একমত যে, স্ত্রীর সাথে সঙ্গম ত্যাগ করার হলফকারী একজন '‘ঈলা'কারী। কাজেই সঙ্গম ত্যাগ করার কথাটি আয়াতে নিহিত রয়েছে। এটা সকলেরই মত । আমরা তা এখানে প্রমাণিত করলাম । এ ছাড়া কথা বন্ধ করার হলফ করা ইত্যাদির আয়াতে লুকানো থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি । অতএব তা লুকানো মনে করা যাবে না । এই যা বললাম, এর প্রমাণ হচ্ছে আল্লাহ্র এই কথা $ 20 # Je 28 - M2 i ১৬, $G ৬৬ যদি সে কসম থেকে ফিরে যায় তাহলে আল্লাহ তো মহা ক্ষমাকারী ও অতীব দয়াবান। সকলেরই জানা যে, আয়াতে পুরা করার অর্থ হচ্ছে স্ত্রীর সাথে সঙ্গম করা। এ ব্যাপারে আগের কালের .ফিকাহবিদদের মধ্যে কোন মতপার্থক্য নেই । বোঝা গেল যারা তাদের স্ত্রীদের সাথে ঈলা করে’ কথাটিতে সঙ্গম না করার কথা গোপন আছে৷ অন্য কিছু নুয় । ইবনে উমর থেকে বর্ণিত-_ স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্নকরণ তালাককে আবশ্যকীয় বানায় । এই কথাটি বিরল । এর এই অর্থও হতে পারে £ যখন হলফ করল ও ঈলার মিয়াদকাল পর্যন্তকার জন্যে স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করল, তা সত্বেও তা কুরআনের পরিপন্থী । কেননা আল্লাহ তো বলেছেন £ ‘যারা তাদের স্ত্রীদের থেকে ‘ঈলা' করে'। আর ‘ঈলা' করা মানে কিরা করা, যেমন পূর্বে বলেছি। ব্্রীকে শুধু নিঃসম্পর্ক করে রাখলেই কিরা-কসম হয়ে যায় না। অতএব তার সাথে কাফফারা ওয়াজিব হওয়ার ব্যাপার সম্পর্কিত হয় না। আশয়াস আল-হাসান সূত্রে বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক-এর একজন স্ত্রী ছিল, তার চরিত্র ছিল খারাপ । ফলে তিনি পাচ মাস ছয় মাসকাল পর্যন্ত তাকে সম্পর্কহীন করে রাখতেন। পরে তাকে রুজু করতেন ।.এতে ঈলা হয় বলে তিনি মনে করতেন না। আগের. কালের ফিকাহবিদগণ' এবং তাদের পর বিভিন্ন দেশের ফিকাহবিদগণ যে সময়কালের হলফ করলে ‘ঈলা’ হয়, এই বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন। ইবনে আব্বাস (রা) সাঈদ ইবনে যুবায়র ও আতা বলেছেন, চার মাসের কম মিয়াদের হলফ করলে, পরে কার্যত তাকে চার মাসকাল নিঃসম্পর্ক করে রাখলে এই সময়ে তার সাথে সঙ্গম না করলে সে ‘'ঈলা'কারী হবে না হানাফী মাযহাবের ফিকাহবিদগণ, মালিক, শাফেয়ী ও আওজায়ীও তাই বলেছেন। আবদুন্লাহ ইবনে মাসউদ (রা), ইবরাহীম আল-হিকাম, কাতাদাতা-ও হাম্মাদ থেকে বর্ণিত, সে ঈলাকারী হবে এবং চার মাসকাল নিঃসম্পর্ক করে রাখলে স্ত্রী বায়েন তালাক হয়ে. যাবে ।'ইবনে শাবরামাতা ও আল-হাসান ইবনে সালিহ-ও.এই মতই দিয়েছেন । আল হাসান ইবনে সালিহ এ-ও বলেছেন, স্বামী যদি হলফ করে যে, সে এই ঘরের স্ত্রীর নিকটেও যাবে না, তাহলে সে ঈলাকারী হবে। অতঃপর সে যদি তাকে চার মাস কাল নিঃসম্পর্ক রাখে, তাহলে স্ত্রী ঈলার কারণে বায়েন তালাক হয়ে যাবে। মিয়াদ শেষ হওয়ার আগে সে যদি স্ত্রীর নিকটে যায়, তাহলে 'ঈলা’ কেটে যাবে। যদি হলফ করে যে, সে এই ঘরে প্রবেশ করবে না,. অথচ সেখানে lh SEE SU Mt তা হলে সে ঈলাকারী হবে। CC natse i Sl Sia যারা নিজেদের "স্ত্রীদের থেকে ঈলা করে, তাদের জন্যে চারমাস অপেক্ষা করার বিধান রয়েছে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।