আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৭২ মসরুক বলেছেন, যে যে কিরা-কসম পূর্ণ করা হবে না, তা নিরর্থক, তাতে কাফফারা দেয়া ওয়াজিব হবে না। এই কথাটি সাঈদ ইবনে যুবায়রের কথার সাথে সামঞ্জস্যশীল ৷ পূর্বে যা বলেছি, তা-ই উত্তম কথা । তবে পার্থক্য এই যে, সাঈদ কাফফারা দেয়া ওয়াজিব বলেন, আর মসকরুক তা ওয়াজিব বলেন না-- যদি তা ভঙ্গও করা হয়। ইবনে আব্বাস (রা) থেকে অপর একটি বর্ণনা এসেছে। তা হল, নিরর্থক কিরা-কসম হল তা, যাতে কাফফারা দেয়া ওয়াজিব হয় না। দহাক থেকেও অনুরূপ বর্ণনা এসেছে। ইবনে আব্বাস (রা) থেকে এ-ও বর্ণিত যে, নিরর্থক কিরা-কসম ভুলে যাওয়াই তা ভঙ্গ করা। ঈলা আল্লাহ্‌ তা'আলা বলেছেন $ edz" edt LP “ee ‘e 2-6, - Al Ll als FEES in dis i যারা নিজেদের স্ত্রীদের থেকে 'ঈলা' করে, তাদের জন্যে চার মাস কাল অবস্থান ও অপেক্ষা করার নিধান রয়েছে। আবূ বকর বলেছেন, 'ঈলা' শব্দের আভিধানিক অর্থ ‘হলফ’ বা কিরা-কসম করা । আরবী ভাষায় বলা হয় 8১ - = = =u! এ হল আসল আভিধানিক অর্থ । আর শরীয়াতের পরিভাষায় বিশেষ অর্থ হল, যৌন সঙ্গম না করার হলফ করা, যার পরিণতিতে নির্দিষ্ট মিয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় আপনা-আপনি স্ত্রী তালাক হয়ে যায়। এমন কি, যখন বলা হবে, অমুক ব্যক্তি তার স্ত্রীর সাথে ‘ঈলা’ করেছে, বোঝা যানে, সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। কি করলে ‘ঈলা'কারী হয় সে বিষয়ে বিভিন্ন কথা বলা হয়েছে। একটি-_ হযরত আলী ও ইবনে আব্বাস (রা) থেকে হাসান ও আতার বর্ণনা হল, যদি কেউ ‘হলফ করে বলে যে, স্ত্রী সন্তানকে যে স্তন দেয় দুধ সেবন করায়, এই মিয়াদ কালে সে তার নিকটে যাবে না (তার সাথে যৌন-সঙ্গম করবে না), তাহলে সে ঈলাকারী. হবে না। ইলাকারী হবে, যদি সে হলফ বা কিরা-কসম করে এই বলে যে, সে স্ত্রীর সাথে সঙ্গম করবে না ক্ষতি হওয়ার আশংকার কারণে । ) দ্বিতীয়_ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত স্ত্রী-সঙ্গমের প্রতিবন্ধক হবে যে কিরা-কসম, তা-ই ঈলা। সন্তুষ্টি বা ক্রোধের মধ্যে কোন পার্থক্য করা হয়নি । ইবরাহীম, ইবনে সিরীন ও শবীও এই কথা বলেছেন।' তৃতীয় সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে বর্ণিত, এই ঈলা সঙ্গমকে কেন্দ্র করে হয়। যেমন, যদি হলফ করে, সে স্ত্রীর সাথে কথা বলবে না, তা হলে সে ঈলাকারী হল । জাফর ইবনে বরকান ইয়াযীদ ইবনুল আসম সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, আমি একটি মেয়েলোককে বিয়ে করলাম । পরে আমি ইবনে আব্বাস (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম । তিনি বললেন, আমি জানতে পেরেছি, তার গলায় কিছু একটা আছে। তখন বললেন £ আল্লাহ্র কসম, আমি বের করেছি এবং তার সাথে আমি কথা বলব না । বললেন, চার মাস গত হওয়ার পূর্বে তোমাকে তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই কথাটি সাঈদ ইবনুল মুসাইয়্যিবের কথার সাথে সঙ্গতিশীল । ইবনে উমর-এর কথার সাথেও সামঞ্জস্যশীল বোঝায় এই দিক দিয়ে যে, কোন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।