আহ্কামুল কুরআন “-__ ১৬৫ এই কথা শুনে ইমাম মালিক বললেন, শুন, রবীআতা ইবনে আবূ আবদুর রহমান আবুল হুবাব সাঈদ ইবনে ইয়াসার থেকে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন। তিনি ইবনে উমর তত ক্ল! 4 ১৷ ‘তাতে কোন দোষ I ইবনুল কাসিম বললেন, এই সময় মজলিসের এক ব্যক্তি বলে উঠল, ‘হে আবদুল্লাহ, আপনি সালিম থেকে শুনে কথা বলছেন। তিনি তো বলেছেন, বান্দা মিথ্যা বলেছে কিংবা কাফির ব্যক্তি মিথ্যা বলেছে আমার পিতা নাফের প্রসঙ্গে । যেমন মিথ্যা বলেছেন ইকরামা ইবনে আব্বাস সম্পর্কে । তখন মালিক বললেন, ইয়াযীদ ইবনে রূমানের কথা শোন, তিনি সালিম, তার পিতার সূত্রে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন যে, তিনি তা করতেন। আবূ বকর বলেছেন, সুলায়মান ইবনে বিলাল জায়দ ইবনে আসলাম ইবনে উমর সূত্রে বর্ণনা করেছেন, এক ব্যক্তি তার স্ত্রীর পশ্চাদ্বারে সঙ্গম করেছে। তাতে মনে মনে সে লজ্জিত ও দুঃখিত হয়। তখন আন্পাহ নাযিল করলেন £ তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যে ক্ষেত, তোমরা তোমাদের ক্ষেতে আস যেমন ইচ্ছা ৷’ তবে জায়দ ইবনে আসলাম ইবনে উমর (রা) থেকে হাদীস শুনেছেন তা জানা যায়নি। ফযল ইবনে ফুয়ালাতা আবদুল্লাহ ইবনে আব্বাস, কাব ইবনে আল-কামাতা, আবুন-নদর সূত্রে বর্ণনা করেছেন, তিনি ইবনে উমরের মুক্ত করা গোলামকে বললেন, লোকেরা খুব বেশি করে বলছে যে, আপনি ইবনে উমর-এর সনদে অনেক কথা বলেন। আপনি বলেন যে,'তিনি ফতোয়া দিয়েছেন যে, তোমরা স্ত্রীদের পশ্চাদ্বারে যৌন কর্ম কর নাফে বললেন, ওরা আমার ব্যাপারে মিথ্যা বলেছে যে, ইবনে উমর একদিন কুরআন পাঠকালে ‘তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত’ এই পর্যন্ত এসে বললেন হে নাফে, এই আয়াতটির ব্যাপারে তুমি কিছু জানো কি ? বললাম, না। বললেন, আমরা কুরায়শ বংশের লোকেরা-_ মেয়েলোক সংগ্রহ করতাম । আর আনসার বংশের মেয়েরা ইয়াহ্দীদের সমাজ থেকে গ্রহণ করত । তারা তাদের নাপাক অবস্থায় ব্যবহত হতো । তখন আল্লাহ এই আয়াতটি নাযিল করলেন । এ থেকে প্রমাণিত হল যে, এখানে বর্ণিত' কারণটি ইবনে উমর (রা) থেকে জায়দ ইবনে আসলাম বর্ণিত, কারণ থেকে ভিন্নতর ৷ কেননা নাফে এ কারণের ভিন্ন কথা বলেছেন। মায়মুন ইবনে মিহরানও বলেছেন এই কথা-_- অর্থাৎ স্ত্রীদের পশ্চাদ্বারে যৌন কর্ম হালাল হওয়ার কথা বলেছেন বয়োবৃদ্ধ হওয়ার ও বিবেক-বুদ্ধি নিঃশেষ হয়ে যাওয়ার পর । আবূ বকর বলেছেন, ইমাম মালিকের মশহুর কথা হচ্ছে, তা মুবাহ। কিন্তু তার সঙ্গীরা তিনি এমন কথা বলেছেন তা অস্বীকার করেন। কেননা এটা একটা হীন, নীচ, জঘন্য কাজ । কিন্তু তা যতই অস্বীকার করা হোক, তার চাইতে অনেক বেশি প্রখ্যাত । মুহাম্মাদ ইবনে সাঈদ, আবু সুলায়মান আল-জাওজানী সূত্রে বলেছেন, আমি মালিক ইবনে আনাসের নিকট বসা ছিলাম ৷ তখন তাঁকে পশ্চাদ্বারে যৌন কর্ম করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। শুনে তিনি তার হাত দিয়ে প্রশ্রকারীর মাথায় থাপ্পর মারলেন এবং বললেন, এখনই আমি এ থেকে গোসল করেছি । তার থেকে ইবনুল কাসিমও এই রকমেরই বর্ণনা করেছেন। শরীয়াতের গ্রস্থাবলীতে একথা উল্লিখিত হয়েছে। মুহাম্মাদ ইবনে কাব আল-কুরামী থেকে বৰ্ণনা করা হয়েছে যে, তিনি এ কাজে কোন দোষ মনে করতেন না । তিনি আল্লাহ্র-কথা ঃ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।