আহ্কামুল কুরআন ১৬০ আবূ বকর বলেছেন আল্লাহ্র কথা £ ১/৯ 5 -এর অর্থ শুধু রক্তস্রাব বন্ধ হওয়া । এর মধ্যে গোসল করার কথা নেই ৷ কেননা হায়য অবস্থায় গোসল করলেও তো সে পাক হবে না। কাজেই আয়াতাংশের অর্থ শুধু পাক-পবিত্র হওয়া, গোসল করা তার মধ্যে গণ্য নয়। আর রক্তস্রাব বন্ধ হলেই সে হায়য-এর আওতার বাইরে বেরিয়ে গেল । তবে আয়াতাংশ যদি পড়া হয় 5,৯; 5 তাহলে তাতে রক্তস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করার কথাটাও শামিল বুঝতে হবে। তবে আয়তাংশটির প্রথম পাঠ ‘মুহকাম' আর দ্বিতীয় পাঠ ‘মুতাশাবিহ'। তবে “মুতাশাবিহ'র হুকুমটা ‘মুহকাম' হুকুমেই পরিণত হবে। তাহলে একইভাবে দুটি পাঠেরই তাৎপর্য সমৱ্বিত হবে। আর উভয় তাৎপর্যের দাবি হচ্ছে_- রক্ত বন্ধ হলেই যৌন সঙ্গম মুবাহ হবে। কেননা রক্তস্রাব বন্ধ হওয়ার অর্থ-ই হল হায়য়ের আওতার বাইরে চলে যাওয়া । তবে আল্লাহ্র {45 150 ‘তারা যখন পবিত্র হবে' কথাটির ভাব-তাৎপর্য পূর্বোক্ত আয়াতাংশের দ্বিতীয় পাঠের মতই । তাতেও দুটি তাৎপর্য সমন্বিত হলে কথাটি এই দাড়ায় £ ‘তোমরা তাদের নিকটে যাবে না, যতক্ষণ না তারা পবিত্র হবে। যখন তারা পবিত্র হবে তখন তোমরা তাদের নিকট যাও ৷’ এতে কথাটি ব্যাপক অর্থবোধক হল-_- সুদৃঢ় হল । যেমন এই কথাটি ঃ ‘তাকে দেবে না যতক্ষণ না ঘরের মধ্যে প্রবেশ করবে। যখন প্রবেশ করবে, তখন দেবে’ চরম কাজটির উপর তাগিদ বোঝা যাবে। যদিও তার হুকুমটা পূর্বের কথার বিপরীত হয়ে দাড়ায় । আর যখন তার ভাব-তাৎপর্য ব্যাপক হবে সেই দিক দিয়ে, যে দিকের উল্লেখ করেছি এবং চরম লক্ষ্যটাকে তার প্রকৃত অবস্থার উপর ধারণ করা কর্তব্য হবে, তখন বাহ্যিক পাঠেরই দাবি হবে রক্তস্রাব বন্ধ হতেই -- যার কারণে সে হায়যের আওতার বাইরে যেতে পারে-- তার সাথে সঙ্গম করা মুবাহ হয়ে যাবে। অপর দিক দিয়ে তাতে আর কটি সম্ভাবনা রয়েছে। তা হচ্ছে, আল্লাহ্র কথা £5.45 65 এর ' অর্থ শামিল হবে। তাদের পক্ষে যখন পানি বা তায়াম্মুম দ্বারা পবিত্র হওয়া সম্ভব হবে। যেমন বলা হয়েছে £ ‘সূর্য যখন ডুবে যাবে, তখনই রোযাদার: ইফতার করবে ।' তার অর্থ, তার ইফতার করা হালাল হবে। যেমন, যে ভাঙ্গল কিংবা উপরে উঠল, সে হালাল হল। তার উপর পরবর্তী বছর হজ্জ করা হালাল হবে। অর্থাৎ তার পক্ষে হালাল হওয়া জায়েয হয়ে গেল । কিংবা তালাকপ্রাপ্তাকে বলা হয় সে যদি তার ইদ্দতকাল শেষ করে, তাহলে সে স্বামীদের জন্যে হালাল হল । অর্থাৎ সে স্বামী গ্রহণ করতে পারে, বিয়ে করতে পারে। এই তাৎপর্যই রয়েছে রাসূলে করীম (স)-এর এই কথায়, যা তিনি ফাতিমা বিনতে কায়সকে বলেছিলেন £ ‘যখন তুমি. হালাল হবে, তখন আমাকে জানাবে ।' এই সম্ভাবনা যখন রয়েছে, তখন চরম পর্যায়টা তার পরে তার সাথে সঙ্গম করার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকবে না। তবে আল্লাহ্র কথা £ ‘পরে সে তার জন্যে হালাল হবে না, যতক্ষণ না সে তাকে ছাড়া অন্য “ স্বামী গহণ করবে।' কেননা এ আয়াতে চরম পর্যায়টা প্রকৃত অর্থে ব্যবহত হয়েছে। দ্বিতীয় স্বামী গ্রহণ এবং তার সাথে তার সঙ্গমই তৃতীয় পর্যায়ে প্রথম স্বামীকে বিয়ে করার হারামত্ব 'দূর করে দেয়। দ্বিতীয় স্বামীর সাথে সঙ্গম হওয়া শর্ত । তার কাছ থেকে তালাক প্রাপ্তির আগেই তার সাথে সঙ্গম কার্য দ্বারা হারামত্ব দূর হয়ে গেল অর্থাৎ শর্ত পূরণ হয়ে গেল । তিনি তালাক প্রাপ্ত স্ত্রীর দ্বিতীয় স্বামীর সাথে সঙ্গমের পর তার তালাক দান শর্ত নয়। ইমাম শাফেয়ী তার মতের যথার্থতা প্রমাণের জন্যে যে আয়াতের উল্লেখ করেছেন, তাতে তার পক্ষের কোন দঙগ্গীল নেই । তীর বিপরীত মতের লোকদের কথাও তাতে অস্বীকৃত হয়নি । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।