আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৬ জেনে নিত কেননা তা হজ্জের মতই ওয়াজিব । যাকে হজ্জ করতে বলা হয়েছে, তাকে উমরা করতেও বলা হয়েছে। যার অবস্থা এইরূপ, তার ‘খঘরে ওয়াহিদ’ হিসেবে বর্ণিত হওয়া বাঞ্ছনীয় নয়। তাছাড়া তার সনদেও দুর্বলতা রয়েছে। বিশেষভাবে তার বিপরীত হাদীসও রয়েছে। উপরন্তু একথা তো জানা আছে যে, দুটি হাদীসই একই ব্যক্তি থেকে এসেছে। তাই ওয়াজিব হওয়ার হাদীস যদি তার নিষেধকারী হাদীসের পরবর্তীতে হয়ে থাকে, তাহলে জাবির (রা) তা তাঁর বর্ণনায় অবশ্যই বলে দিতেন । বলতেন, নবী করীম (স) উমরাকে পূর্বে নফল বলেছিলেন। কিন্তু পরে বলেছেন, তা ওয়াজিব । কেননা তিনি দুটি হাদীস-ই জানেন. এবং কোন্টি কবে বলেছেন, তা-ও তাঁর জানা আছে। এমতাবস্থায় তিনি তারিখের উল্লেখ না করে কখনও তা নফল বলবেন আর কখনও বলবেন ওয়াজিব-- এমনটা হতে পারে না। এ থেকে বোঝা গেল যে, এই দুটি হাদীস পরস্পর বিরোধী হিসেবেই এসেছে। এমতাবস্থায় প্রমাণকারী ও নিষেধকারী হাদীসদ্বয় এভাবে বিবেচিত হবে যে, দুটি বর্ণনা দুই দৃষ্টিকোণে বর্ণিত হয়েছে। সামুরাতা বর্ণিত হাদীসে (৬ ‘তোমরা উমরা কর" কথাটি মুস্তাহাব হিসেবে বলা হয়েছে। পূর্বে একথার দলীলসমূহ আমরা উল্লেখ করেছি। আর ইসলাম সম্পর্কে জিজ্ঞাসার জবাবে যা বলেছেন, তাতে নামায ও অন্যান্য কাজের উল্লেখের পর বলা হয়েছে £ তোমরা হজ্জ করবে, উমরা করবে। এ-ও নফল হিসেবে । আর নফল কাজও তো ইসলামেরই কাজ । আল্লাহ্র নৈকট্য লাভার্থে যা-ই করা হবে, তা তো ইসলামী শরীয়াতের অন্তর্ভুক্ত । একটি হাদীসে তো বলা হয়েছে- ইসলামের প্রায় সত্তরটি চারিত্রিক কাজ আছে। তন্মধ্যে একটি হচ্ছে, পথ থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। সবি ইবনে মা’বাদ যে হযরত উমর (রা)-কে বলেছেন, হজ্জ ও উমরাকে আমি ফরয হিসেবেই পেয়েছি এবং তিনি তা শুনে চুপ রয়েছেন, কোন প্রতিবাদ করেন নি, তার কারণ এই যে, তিনি বলেছিলেন, এ দূটি আমার উপর ফরয, সব মানুষের ফরয তাতো বলেন নি। তাই তার বাহ্যিক অর্থের দাবি এই হতে পারে যে, সে দুটির হয়ত মানত ছিল তাঁর । ফলে সে দুটি ব্যক্তিগতভাবে তার জন্যে ফরয ছিল; তা-ও এই মানতের কারণে । উপরস্তু তিনি হয়ত আয়াতের ব্যাখ্যাস্বরূপই কথাটি বলেছিলেন। তাতে সেই ব্যাখ্যার সুযোগ আছে । ফলে হ্যরত উমর (রা) তার প্রতিবাদ করেন নি। কেননা তার জন্যে সেই অর্থ হওয়ারই সম্ভাবনা আছে। এটা ঠিক এই রকম, যেন একজন নিজস্বভাবে বলল যে, উমরা (আমার উপর) ওয়াজিব । তাই তার প্রতিবাদ করার কিছু থাকে না। কেননা ইজতিহাদ করে এই কথা বলা খুবই সঙ্গত । কিন্তু নবী করীম (স) এক ব্যক্তির পিতার হজ্জ ও উমরা করা সংক্রুন্তে প্রশ্নের জবাবে বললেন, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরা কর, তাতে কিন্তু সে দুটির ওয়াজিব ফরয হওয়া প্রমাণিত হয় না। কেননা এই কথাটিই কোন কাজ ওয়াজিব করার ধরনে বলা হয়নি। কেননা পিতার পক্ষ থেকে হজ্জ করা মূলতই পুত্রের কর্তব্য নয় । উমরা করাও নয়। উমরা ওয়াজিব একথা প্রমাণের জন্যে কেউ কেউ দলীল হিসেবে আল্লাহ্র কথা ৪ (241) 7১51 (50 “এবং তোমরা ভালো ভালো কাজ কর'-এর উল্লেখ করেছেন। কেননা এই কথাটি দ্বারা বাহ্যত সমস্ত ভালো ও সওয়াবের কাজ করাই ফরয হয়ে যায়। একথা কয়েকটি কারণে অগ্রাহ্য হওয়ার যোগ্য । একটি হচ্ছে, উমরা ওয়াজিব ও ভালো একথা প্রমাণ করা প্রথম প্রয়োজন । কেননা যে ' লোক ওয়াজিব মনে করে না, তার পক্ষে সেটিকে ওয়াজিব মনে করে করা জায়েয নয়। সেই www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।