আহ্্কামুল কুরআন ১৫৮ যাকে একথাটি বলা হয়েছিল, তার অভ্যাস যদি হুয় বা সাত দিনের হয়ে থাকে, তাহলে তার জন্যে অন্য কোন হিসেবে গ্রহণীয় হবে না । অতএব আমরা হাদীসকে দলীল বানিয়ে যা বলেছি, তা সহীহ । কেননা আমরা তো হায়য ও তুহরকে এক মাসের মধ্যে অভ্যস্ত-পরিচিত পরিবেশের মধ্যে প্রমাণ করতে চেয়েছি । যারা বলেছেন যে, সাধারণ নারীকুলের হায়যের মতই সে-ও বসে থাকবে, তাদের এই কথার কোন তাৎপর্য নেই । কেননা নবী করীম (রা) হায়যের রোগিণী ও অন্যান্য সাধারণ নারীকুলের ন্যায় বসে থাকুক, তা চান নি। তিনি মাত্র একজনকেই তাদের অভ্যাসের দিকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। তাই বলেছিলেন, সে যেন মেয়েদের কুরুর দিনগুলোতে বসে থাকে এবং অন্যকে আদেশ করেছেন, আল্লাহ্র ইলমে ছয় কিংবা সাত দিন বসে থাকতে । অপর একজনকে আদেশ করেছেন, সে যেন প্রতি নামাযের জন্যে একবার গোসল করে। তাদের কাউকেই অন্যান্য মেয়েদের অভ্যাসের দিন পর্যন্ত বসে থাকতে বলেন নি। কেননা সাধারণ মেয়েদের ও অপরিচিতা ভিন্ন মেয়েদের এবং তাদের থেকে কম বয়সের ও বেশি বয়সের মেয়েরা তো অভিন্ন__ সমান । আবার বয়সের দিক দিয়ে সমান হয়েও হায়যের ব্যাপারে তাদের অভ্যাস বিভিন্ন হতে পারে। অতএব. তাদের মেয়েলোকদের অন্যদের অপেক্ষা কোন বিশেষত্ব নেই । আল্লাহ্র কথা $ HG Ibs BU - Lt FS ro CELE SL হবে, তখন তোমরা তাদের নিকট যাবে। মনীষী বিশেষজ্ঞগণ এ আয়াতের তাৎপর্য ব্যাখ্যায় ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, রক্তস্রাব বন্ধ বা বিচ্ছিন্ন হলেই স্ত্রী সঙ্গম মুবাহ হয়ে যায়। এ ব্যাপারে তারা হায়যের কম-সে-কম বা বেশির মিয়াদের মধ্যে কোন পার্থক্য করেন নি। কেউ বলেছেন, হায়যের কম-সে-কম ও বেশীর মিয়াদে গোসল করার পূর্বে স্ত্রী সঙ্গম করা জায়েয নয়, গোসলের পরই তা জায়েয হবে। শাফেয়ী মাযহাবের এই মত ৷ হানাফী ফিকাহবিদগণ বলেছেন, রক্তস্রাব বন্ধ হলে ও তার দিন-কাল দশের কম হলে তা-ও হায়য অবস্থা মনে করতে হবে যতক্ষণ না গোসল করছে। অবশ্য পানি পাওয়া গেলে তবে। কিংবা তার নামাযের সময় অর উপর দিয়ে অতিবাহিত হয়ে গেলে তবে । এ দুটির কোন একটি হলে হায়যের আওতার বাইরে গেল মনে করা যাবে। তখন তার স্বামীর জন্যে তার সাথে সঙ্গম করা জায়েয হবে। আর সেটি শেষ হায়য হলে তার ইদ্দতও সম্পূর্ণ হয়ে গেছে। আর তার অভ্যস্ত দিন যদি দশ দিন হয়, তাহলে এই দশ দিন অতিবাহিত হয়ে গেলেই হায়য অবস্থার অবসান হয়ে যাবে। তখন তার অবস্থা হবে অপবিত্র মেয়েলোকের মত স্বামীর সঙ্গম করা মুবাহ হওয়া, ইদ্দত শেষ হয়ে যাওয়া ইত্যাদির দিকদিয়ে। হায়যের অভ্যস্ত দিনগুলোর শেষ হওয়া ও রক্তস্রাব বন্ধ হওয়ার পর গোসলের পূর্বে সর্বাবস্থায়ই তার সাথে সঙ্গম করা জায়েয এই মত যারা গ্রহণ করেছেন, তাদের দলীল bi # $2 40 ed - Lt SS I LES তোমরা তাদের নিকটে যাবে না, যতক্ষণ তারা পবিত্র না হচ্ছে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।