আহ্কামুল কুরআন 5G আসবে । তিন দিন তার রক্ত দেখার পর সূচনা পর্ব গণ্য হওয়া আবশ্যকীয় নয়। তাই সমগ্র দশ দিনই হায়য হবে, তার কমে সীমাবদ্ধ করার আবশ্যকতার কোন প্রমাণ না হওয়ার কারণে। তবে ইমাম আবূ ইউসূফ তাকে তার অবস্থায় ধরেছেন যার হায়য পীচ কিংবা ছয় দিন হয়। ষষ্ঠ দিনে সে সন্দেহে পতিত হবে। তারা সকলেই বলেছেন যে, কমে সে নামায পড়বে মীরাস ও এক তালাক দেয়া স্ত্রীকে ফিরিয়ে নেয়ার ব্যাপারও তাই । বেশি দিনে স্বামীর ব্যাপার সতর্কতার সাথে গ্রহণ করবে। আবূ বকর বলেছেন-- এটা আমাদের আলোচ্য বিষয়ের দৃষ্টান্ত নয় এই দিক দিয়ে ফে,.তার দিনগুলো জানা ছিল। পাচ দিনের দৃঢ় বিশ্বাস হলে, ষষ্ঠ দিনে সন্দেহ হয়। এই কারণে নামায-রোযায় আমরা সতর্কতা গ্রহণ করেছি । স্বামীর ব্যাপারেও সতর্কতা গ্রহণ করেছি। সন্দেহের সাথে তাকে আমরা মুবাহ বলিনি । আর যার হায়য প্রথম হয়েছে, তার হিসেবেও গণ্য করার কোন দিন নেই । সে যে রক্ত দেখেছে-_ যা ঠিক হায়যের মতই হয় তা হায়য মনে করতে হবে। তাকে কম-সে-কম হায়যের মিয়াদ ধরার কোন অর্থই হয় না। কেননা তার এমন কোন প্রমাণ আমাদের হাতে নেই, যা তাকে আবশ্যকীয় বানাবে । এই দিক দিয়েও এই কথাটি নষ্ট হয়ে যায় যে, তার হায়যের কম-সে-কম মিয়াদ কিছু নেই । ফলে তা ও যা তার উপর বেশি হয়েছে তার মধ্যে কোন পার্থক্য নেই ওটাকে সেই দিকে ফিরিয়ে নেয়া কর্তৃব্য হওয়ার দিক দিয়ে । কাজেই এরূপ অবস্থায় বেশির মিয়াদটা গণ্য করাই আবশ্যক কেননা বেশির ভাগে হায়য হওয়া নিশ্চিত হয়। সে হুকুম ভঙ্গ হওয়ার কোন দলীল নেই । ইমাম আবু হানীফার মতই যে সত্য তার প্রমাণ এই যে, আল্লাহ তাআলা হায়য হওয়া থেকে নিরাশ হয়ে যাওয়া বৃদ্ধা ও অল্প বয়সের মেয়ের ইদ্দতকাল তিনমাস নির্ধারিত করেছেন হায়যের বিকল্প হিসেবে প্রত্যেকটি তুহর ও হায়যের স্থানে একটি মাস ধরেছেন। তা থেকে বোঝা গেল যে, রক্তত্রার অব্যাহত থাকলে এবং তার অভ্যাসগত সময়কাল কিছু না থাকলে তার এক হায়যও এক তুহর পূর্ণ করে ধরা কর্তব্য হবে । আর জানা আছে যে, তুহর-এর বেশি সময়ের কোন সীমা জানা নেই । যদিও' হায়যের বেশির পক্ষের মিয়াদ পরিমাণ জানা আছে। তাই হায়যের বেশির ভাগের মিয়াদ পূর্ণ হওয়া আবশ্যক । মাসের অবশিষ্ট দিনগুলো হবে তুহর ৷ কেননা মাসের অবশিষ্ট দিনে তুহর-এর সময় পরিমাণ গণ্য হওয়া অন্যের তুলনায় অধিক উত্তম নয়। কাজেই: মাসের অবশিষ্ট সময় কালের তুহর গণ্য হবে তা, যা হায়যের অধিক দিন মিয়াদের অবশিষ্ট থাকবে । লক্ষণীয় যে হায়য দশ দিনের কম সময়ে হলে তুহরে যা কম পড়েছে তা বাড়তি ধরতে বাধ্য হবে। আর তুহরের বৃদ্ধি পীচ দিন কিংবা ছয় দিন হবে, তাও নয়'। তাই হায়যের বেশির পক্ষের দিনগুলোই গণ্য হওয়া আবশ্যক । মাসের অবশিষ্ট দিনগুলোকে তুহ্র মনে করতে হবে। আর এই প্রথম হায়য হওয়া মেয়েটির জন্যে এক মাসে হায়য ও তুহর পূর্ণ হওয়া আবশ্যক । রাসূলে করীম (স) হুমনা (রা)-কে বলেছিলেনঃ ‘তুমি আল্লাহ্র জানামতে ছয় কিংবা সাত দিন হায়য অবস্থায় থাকবে, যেমন মেয়েলোকেরা প্রতি মাসে হায়য সম্পন্না হয়ে থাকে ।' তিনি একথা বলে জানিয়ে দিলেন যে, মেয়েদের প্রতি মাসের অভ্যাস হচ্ছে একটি হায়য ও একটি তুহর হওয়া । যদি বলা হয়, নবী করীম (স) যেমন বলেছেন, তার জন্যেও ছয় কিংবা সাত দিন ধার্য করা হলনা কেন? জবাবে বলা যাবে, আমরা তা বলিনি কয়েকটি কারণে । একটি আমরা কোন মনীষী সম্পর্কেই জানি না যে, তিনি প্রথম হায়য হওয়া মেয়ে সম্পর্কে এরূপ কথা বলেছেন । দ্বিতীয় www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।