আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৫৬ করতে হবে । ইমাম শাফেয়ী বলেছেন, তার হায়য-এর কম-সে-কম মিয়াদ হচ্ছে এক দিন এক রাত্রি । প্রথমোক্ত কথাটির সহীহ হওয়ার দলীল হচ্ছে সকলের এঁকমত্য এ ব্যাপারে যে, সেই নারী হায়যের পার্থক্য পূর্ণ বেশি দিনে নামায না পড়ার জন্যে আদিষ্ট । ফলে এই দিনগুলোতে সে হায়য অবস্থায় আছে মনে করতে হবে। এরূপ অবস্থা হায়যের হতে পারে। তাই পূর্ণ দশ দিন হায়য ধরতে হবে, এই সময়টার সেই হুকুম-ই কার্যকর হবে। তার বিপরীত তার কোন অভ্যাস নেই, তা-ই প্রমাণিত হবে। লক্ষণীয়, সকলেই বলেছেন, দশ দিনের আগেই যদি রক্তত্রাব বিচ্ছিন্ন হয়ে যায়, তা হলে সেই সব কয়টা দিনই হায়য ধরতে হবে । তাতে প্রমাণিত হল যে, দশ দিনের জন্যে হায়যের হুকুমই বহাল থাকবে। কোন দলীল ব্যতীত এর কম ধরা জায়েয হবে না। উপরন্তু কম-সে-কম মিয়াদের অতিরিক্ত সন্দেহ পূর্ণ হলে-- অধিক সময়ের উপরও বেশি হলে শুধু সন্দেহের কারণে তার হায়য হওয়ার হুকুমটা ক্ষুণ্ন হওয়া উচিত হবে না। নবী করীম (স) মাসের উনত্রিশ তারিখ আকাশ মেঘাচ্ছন্ন হলে ত্রিশ দিন পুরা করার আদেশ করেছেন রোযা রাখা বা ভাঙ্গার ব্যাপারে । বলেছেন $ 5 a5 ০15 5 ১১ “উনত্ৰিশ তারিখ আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার দরুন নতুন চাদ দেখা না গেলে ত্রিশ দিন পূর্ণ গণনা কর ৷’ কেননা মাসের শুরুটা যদি নিশ্চিত হয়, তা হলে তার শেষ হওয়াটা সন্দেহপূর্ণ হওয়া উচিত নয়। যদি বলা হয় যে, মেয়েলোকের দশ দিনের কমের হায়যের অভ্যাস, তা যদি ছাড়িয়ে গিয়েও রক্তস্রাব চলে, তা হলে তার অভ্যাসের দিকেই ফিরে যেতে হবে ৷ শুরুতেই হায়ার হুকুমে বেশি হওয়াটা তার দিনগুলো গণ্যকরণে প্রতিবন্ধক হবে না, অনুরূপভাবে যে মেয়েলোক তার অভ্যাসের দিনগুলোর শুরুতেই নামায না-পড়ার জন্যে আদিষ্ট হবে--যদিও তা তিন দিনের কম হয়। তিন দিনের কম সময়ে তা বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা বলব, সে যা দেখেছে, তা হায়য নয়। তিন দিন পূর্ণ হলেই তা হায়য হবে। জবাবে বলা যাবে, যার হায়যের দিনগুলো জানা-শুনা-পরিচিত, বাড়তি দিনের হুকুম সেখানে গণ্য ও বিবেচিত হবে দশ দিনে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রেক্ষিতে ৷ কেননা নবী করীম (স) বলেছেনঃ - 51 A Ua) ~~ Ll হায়যের রোগিনী তার কুরুর দিনগুলোর নামায ছেড়ে দেবে। এ থেকে বোঝা গেল যে, বেশি দিনের ব্যাপারটি অবশ্য বিবেচিত হবে। কেননা আমাদের জানা আছে, তার দিনগুলো জ্ঞাত-পরিচিত। আর সূচনা পর্বের পূর্বে তার কোন দিন ছিল না যা গণ্য হওয়া আবশ্যক । তাই দশ দিনে তার রক্ত দেখতে পাওয়া বিবেচনার বাইরে থাকবে। বরং আমাদের মতে দশ দিনের সূচনা পর্বে সে যা দেখেছে, তা অভ্যাসের মতই । তা সংখ্যা গণনায় তার দিন ও সময় হয়ে যাবে। অবস্থা যখন এরূপ হবে, তখন দশ দিনের সূচনা পর্বে সে যে রক্ত দেখেছে, তা গণ্য হওয়া জায়েয হবে না। বরং তাকে হায়য বলে ধরে নেয়াই কর্তব্য হবে। কেননা হায়য তো এই রূপই হয়ে থাকে । আর যে নারী তার নির্দিষ্ট দিনগুলোর শুরুতে রক্ত দেখেছে, আর নামায রোযা ত্যাগ করার জন্যে সে আদিষ্ট বলে আমরা যে' সিদ্ধান্ত দিয়েছি, যা তিন দিনের কমে বিচ্ছিন্ন হয়েছে, তা তার হায়য হওয়ার আওতার বাইরে গণ্য হবে। কেননা তা শুরুতেই বিবেচিত হয়েছে। আমরা জানি যে, হায়যের একটা কম-সে-কম মিয়াদ আছে। তার কম হলে তা সেই হায়য হবে না, যে রক্ত সে দেখেছে। এই কারণে তা বিবেচনার মধ্যে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।