আহ্কাযুল কুরআন ১৫৫ বা দুই দিনের তুহর দেখা দিলে নামায রোযা ফরয হয়ে দাড়ালে দুইবারের প্রত্যেক বারে পূর্ণমাত্রার হায়য ধরা কর্তব্য হয়ে পড়ে । আর সকলেই এ ব্যাপারে একমত যে, দুই রক্তের মাঝে পার্থক্যের দিক দিয়ে এতটুকু পরিমাণের তুহর ধর্তব্য হয় না। দুটির প্রতিটি আলাদাভাবে পূর্ণ মাত্রার হায়যও ধরা যায় না। কাজেই তার হুকুমটা এই সময়ে প্রত্যাহার করতে হবে ও পূর্ব ও পরবর্তী রক্তের সাথে তাকে যোগ করতে হবে অব্যাহত রক্তের ন্যায় মনে করে। হায়যের দিনগুলোতে রক্তের বর্ণ হরিৎ কিংবা ময়লাযুক্ত হলে কি বোঝা যাবে সে বিষয়ে বিভিন্ন কথা পাওয়া গেছে। উন্মে আতীয়া আনসারীয়া বলেছেন, গোসল করার পর হরিৎ বা ময়লা বর্ণের রক্ত দেখা দিলে আমরা তাকে কিছুই গণ্য করতাম না। বিভিন্ন দেশের ফিকাহবিদগণ এ বিষয়ে একমত হয়েছেন যে, হায়যের দিনগুলোর মধ্যে হরিৎ বর্ণের রক্ত দেখা দিলেও তাকে হায়যই মনে করতে হবে। ইমাম আবূ হানীফা, আবূ ইউসূফ, মুহাম্মাদ, জুফর, মালিক, লাইস, আবদুল্লাহ ইবনুল হাসান ও শাফেয়ী এদের মধ্যে উল্লেখ্য । ময়লাযুক্ত রক্তের ব্যাপারে বিভিন্ন কথা উঠেছে। এই মাত্র যাদের নামের উল্লেখ করলাম তারা সকলেই বলেছেন, হায়যের দিনগুলোতে তা হলে সেটা হায়যই গণ্য হবে, তার পূর্বে কোন রক্ত দেখা না গেলেও । আবূ ইউসূফ বলেছেন, রক্তের সূচনা হওয়ার পর ময়লাযুক্ত রক্ত দেখা গেলে তবেই তা হাযয় গণ্য হবে নতুবা নয়। হযরত আয়েশা ও আসমা-_ হযরত আবূ বকর (রা)-এর তনয়া বলেছেন, হাযয় সম্পন্না নারী দিনের আলোর মত স্পষ্ট শুষ্কতা না দেখা পর্যন্ত নামায পড়বে না । রক্ত-প্রবাহ শুরুর পর ময়লাযুক্ত রক্ত দেখা গেলে তা হায়যই হবে। রক্তের প্রবাহ শুরু হওয়ার পর তা দেখা গেলে বুঝতে হবে, রক্তের বিভিন্ন অংশের সংমিশ্রণ হওয়ায় ওরূপ হয়েছে। কাজেই তার হুকুম হায়যের হুকুমই হবে, যদি তা হায়যের দিনগুলোতে পাওয়া যায়। তার পূর্বে রক্তস্রাব শুরু না হলেও ক্ষতি নেই । হায়যের রক্তল্রাবের অভ্যাসগত সময়টাই প্রমাণ করছে যে, রক্তের অংশগুলোর শ্বেত বর্ণের সাথে মিশ্রিত হওয়ার কারণেই এরূপ হয়েছে। এ ব্যাপারে সময়ের প্রভাব রয়েছে। তার প্রমাণ এই, যে মেয়েলোরুটি হায়যের দিনগুলোতেই এই ময়লাযুক্ত রক্ত দেখেছে এবং তার পরও । অতএব হায়যের দিনগুলোতে সে যা দেখেছে তা হায়য-ই হবে। আর তার পরে যা দেখেছে তা হায়য হবে না। আর সময়ই হচ্ছে তা হায়য হওয়ার বড় নিদর্শন । অনুরূপভাবে সময়ই দলীল হবে এই কথার যে, ময়লাযুক্ত হওয়াটা হায়যের রক্তের বিভিন্ন অংশের সংমিশ্রণের কারণে হয়েছে এবং তা হায়য ছাড়া আর কিছু নয় । মেয়েলোক যখন রক্তস্রাব দেখে ও তা চলতে থাকে, তখন শুরুর হায়য কখন, সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে। হানাফী সব ফিকাহবিদই বলেছেন, তার দশ দিন হায়য ধরতে হবে। আর তার পরবর্তী দিনগুলো মাসের শেষ পর্যন্ত ‘ইস্তাহাযা' ধরতে হবে। তাতে তার হায়য হবে দশ দিনের আর তুহর হবে বিশ দিনের ৷ মৌলনীতিতে কোন মতপার্থক্যের উল্লেখ হয়নি৷ বশর ইবনুল ওলীদ ইমাম আবূ ইউসূফের এই মতের উল্লেখ করেছেন যে, হায়যের কম-সে-কম মিয়াদ তিন দিন ধরে, তার পরে নামায পড়তে শুরু করবে । আর স্বামীর সাথে মিলিত হওয়ার জন্যে দশ দিন ধরবে । দশ দিনের পর ছাড়া রোযা কাযা করা শুরু করবে না । এভাবে রমযানের দশ দিন রোযা থাকবে৷ তার সাত দিন কাযা করবে। ইবরাহীম নখয়ী বলেছেন, মেয়েদের সমান দিনগুলোতে সে বসে থাকবে ইমাম মালিক বলেছেন, এরূপ অবস্থায় মেয়েরা সাধারণত যে দিনগুলোতে বসে থাকে, তাই সে-ও বসে থাকবে। তার পরে সে 'হায়যের রোগিনী' মনে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।