আহ্কামুল কুরআন ১৫৪ করা হয়েছে তা উনিশ দিনে কম-সে-কম তুহর সীমাবদ্ধ করা বাধ্যতামূলক হওয়ার কোন দলীল নয়। তা থেকে বোঝা যায় যে, তুহ্র কখনও কখনও এই পরিমাণের হতে পারে, তাতে এই দলীল নেই যে, তা তার চাইতে কম মিয়াদের হতে পারেনা । হায়য অবস্থায় দেখা দেয়া তুহ্রে পার্থক্য হানাফী ফিকাহবিদগণ সকলেই বলেছেন, যদি কারোর একদিন হায়য-এর রক্ত আসে, আবার একদিন তুহ্র হয়, তাহলে তাকে অবিচ্ছিন্ন রক্তস্রাবই মনে করতে হবে। আবূ ইউসূফও এভাবেই বলেছেন, পনের দিনের কমে দুই বারের রক্তের মাঝে যদি তুহর দেখা দেয়, তবে তা অব্যাহত স্রাবই মনে করতে হবে । মুহাম্মাদ বলেছেন, দুই রক্তের মাঝে তুহর যদি তিন দিনের কম সময় থাকে, তাহলে তা ধারাবাহিক রক্তত্রাবই বুঝতে হবে আর যদি তিন দিন বা দশ দিনের বেশী সময়ের হয়, তাহলে দুই রক্ত ও মধ্যবর্তী তুহরকে দেখতে হবে ৷ তুহর যদিও দুটির বেশী সময় ধরে থাকে, তাহলে দুই রক্তের মাঝে পার্থক্য করতে হবে। যদি সমান-সমান বা কম সময়ের হয়, তাহলে তাকে ধারাবাহিক রক্তস্রাব মনে করতে হবে। আর তুহর যদি দুই রক্তস্রাবের বেশি সময় ধরে হয় তাহলেও দুটির মাঝে পার্থক্য করা হবে, দুটিকে স্বতন্ত্র রক্তস্রাব মনে করতে হবে । যদি প্রথমটা তিন দিনের হয়, তাহলে তা হায়য। অনুরূপভাবে প্রথমটা তিন দিনের না হলে আর দ্বিতীয়টা তিন দিনের হল, তাহলে দ্বিতীয়টি হায়খ ধরতে হবে ৷ দুটির কোন একটিও যদি তিন দিনের না হয়, তাহলে দুটির কোনটিই হায়য মনে করা যাবে না। £ ইমাম মালিক বলেছেন, যদি একদিন রক্ত আসে ও একদিন তুহ্র হয়, কিংবা দুই দিন তুহর " হয়, পরে রক্ত দেখে, তাহলে তুহর -এর দিনগুলো অর্থহীন, তাকে হায়য-এর দিন মনে. করতে হবে একটিকে অন্যটির সাথে মিলিয়ে । তা অব্যাহত থাকলে হায়য-এর দিনগুলোর উপর এই তিনদিন প্রাধান্য পাবে। এই প্রাধান্য পাওয়া দিনগুলোর মধ্যেও তুহর দেখা গেলে, তাকে বেহুদা মনে করতে হবে, তাতে তিন দিনের প্রাধান্যের রক্ত বোঝা যাবে। আর তুহর-এর দিনগুলোতে নামায-রোযা করতে হবে। স্বামী-স্ত্রী মিলনও হতে পারবে । আর রক্তের দিনগুলো পরস্পর যোগ করে একই হায়য ধরতে হবে । তখন তালাকের ইদ্দত তুহ্র-এর দিন হিসেবে গণনা করা হবে না। আর তার হায়য-এর দিনগুলোর পর তিন দিনের প্রাধান্য হলে প্রত্যেক নামাযের জন্যে নতুন করে অযূ করতে ও প্রত্যেক দিন গোসল করতে হবে, যদি তুহরের দিনগুলো তার নিকট থেকে বিচ্ছিন্ন থাকা হয় । গোসল করার আদেশ করা হয়েছে এজন্যে যে, রক্তস্রাব আবার শুরু হয়নি তা তো সে জানেনা । রুবাই, ইমাম শাফেয়ী থেকেও এরূপ কথাই বলেছেন। আবূ বকর বলেছেন, হায়যে রক্ত অব্যাহতভাবে প্রবাহিত হতে সব সময় দেখা যায় না। হায়যের রোগিনী সম্পর্কেও এই কথা । সে রক্ত কোন সময় দেখে, কখনও তা সম্পূর্ণ বন্ধ দেখা যায়। আর রক্ত প্রবাহ কিছু সময়ের জন্যে বন্ধ থাকলে হায়যকাল শেষ হয়েছে বলা যাবে না এই তুহ্র দেখা যাওয়ার সময়ে এবং এই ধরনের সময়ে রক্ত বন্ধ থাকলে। এই গোটা সময়ই অ-বিচ্ছিন্ন রক্ত প্রবাহ মনে করতে হবে। সব ফিকাহবিদই একথা বলেছেন। দুই রক্তের মাঝে দেখা দেয়া তুহর মূলত সহীহ তুহুর নয়। এটা সর্বসম্মত কথা । কেননা সঠিক তুহ্র একদিন বা দুই দিন কেউ-ই বলবে না। কেউ বলেনি যে, দুই হায়য এর মধ্যবর্তী তুহর দশ দিনের কমে হয়। এ বিষয়ে পূর্বে বিস্তারিত কথা বলে এসেছি । উপরন্তু দুইবারের রক্তের মাঝখানে একদিন www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।