আহ্কামুল কুরআন GS সময়কাল নয় দিন। দলীল হিসেবে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা প্রতিমাসে হায়য ও তুহ্র এর বিকল্প বানান। সাধারণত হায়য তুহর থেকে কম সময়ের জন্যে হয়। কাজেই হায়য-এর মিয়াদ পনের দিন হতে পারে না। দশ দিন হওয়াই উচিত । আর মাসের বাকী সময়টা 'তুহর' থাকা বাঞ্ছনীয় । আর তা হচ্ছে উনিশ দিন। কেননা মাস অনেক সময় উনত্রিশ দিনেও হয়। সাঈদ ইবনে যুবায়র থেকে বর্ণনা উল্লেখ করেছি যে, তুহর-এর মিয়াদ তের দিন। . তার কম-সে-কম মেয়াদ যে পনের দিন, তার দলীল হচ্ছে, হায়য-এর বেশির পক্ষের সময়-কাল হচ্ছে দশ দিন, অথচ আল্লাহ যখন প্রত্যেক মাসের বিকল্প বানিয়েছেন এক তুহর ও এক হায়য, তখন তুহর-এর মেয়াদ তার তুলনায় বেশি হওয়া বাঞ্চনীয় । কেননা নবী করীম (স) হুমনা (রা)-কে বলেছিলন $ আল্লাহ্র ইলমে তোমার হায়য ছয় কিংবা সাত হয়। যেমন মেয়েরা প্রতিমাসে হায়য দেখে থাকে । এতে ছয় কিংবা সাত হায়য-এর মিয়াদ বোঝায় । আর প্রতি মাসে তুহর-ও রয়েছে। বোঝা গেল, এটা সাধারণভাবে সব মেয়েলোকেরই ব্যাপার, যতক্ষণ পর্যন্ত পনের দিনের দলীল না পাওয়া যাবে, না পাওয়া যাবে দশ দিনের দলীল, তের দিনের দলীল । তাহলে তা সঠিকভাবে '‘তুহর' হবে না। তাছাড়া হায়য থেকে তুহ্র হলে নামায বাধ্যতামূলক হয়। এটা ঠিক সফরের পর এক স্থানে স্থিত হওয়ার মত। আর আমাদের মতে এক স্থানে স্থিত হওয়ার কম-সে-কম সময় হচ্ছে পনের দিন, তার বেশির দিকে কোন সময়সীমা নেই । কাজেই হায়য ' থেকে তুহর-ও অনুরূপ হওয়াই বাঞ্ছনীয় । একথাও মনে রাথতে হরে যে, তুহর-এর সময়-কাল ‘তাওকীফ'-এর মাধ্যমে নির্ধারিত, কিংবা " সর্বসম্মতভাবে। আগের দিনের ফিকাহবিদদের এঁকমত্য হচ্ছে, পনের দিন তুহর থাকবে সহীহভাবে ৷ তার কমে নানা মত রয়েছে। তাই আমরা সেই এঁকমত্যকেই ভিত্তি হিসেবে গহণ করেছি। তার কম সময়ে তুহর হয় বলে আমরা মনে করি না। কেননা তাতে ‘তওকীফ’ নেই, যে বর্ণনা এসেছে, তা কয়েকটি কারণে বিনষ্ট হয়ে যায়। একটি-- আগের কালের ফিকাহবিদদের এঁকমত্য, যা পূর্বেই হয়েছে। তাতে তুহর পনের দিনের হওয়ার ব্যাপারে তাঁরা . একমত ৷ এতএব তার বিপরীত হওয়া উচিত নয়। তার পূর্বে তারা তিনটি দিক দিয়ে মতপার্থক্য করেছেন। আতা বলেছেন-- পনের দিন। সাঈদ ইবনে যুবায়র বলেছেন-- তের দিন। ইমাম মালিকের কোন কোন বর্ণনায় পনের দিন বলা হয়েছে। আর কোনটিতে দশ দিন . বলা হয়েছে। কিন্তু তাদের কেউ উনিশ দিন বলেন নি । তা এদিক দিয়ে বিনষ্ট হয় যে, তা একটা সময়-পরিমাণ নির্দিষ্ট প্রমাণ করেছে ‘তওকীফ’ ছাড়াই । একমত্যও নেই কিন্তু তা সঠিক কথা নয়। এসব ব্যাপারে তা অগ্রহণযোগ্য । তাদের যে দলীলের উল্লেখ পূর্বে করেছি, তা-ও অর্থহীন ৷ কেননা জানা আছে, আল্লাহ একটি মাসে হায়য ও তুহর-এর স্থানে যা দাড় করেছেন, তখন হায়য ও তুহর হবে না এমন কথা নয়। মাসের চেয়ে *কম সময়ে ৷ কেননা তার হায়য যদি তিন দিনের হয়, তাহলে এক মাসের কম সময়ে হায়য ও তুহ্র-_ দুটিই হল। আর এক মাসের কম সময়ে হায়য ও তুহর দুটিই হওয়ার দরুন এক মাসকে হায়য ও তুহর বর্জিত বানিয়েছেন তার কোন প্রমাণ নেই । দশ দিনের কমেও হায়য হতে পারে। ফলে একটি মাসের কম সময়ে হায়য ও তুহ্র পূর্ণ হয়ে গেল । তিন মাসের কম সময়ে হায়য দ্বারা তার ইদ্দত পূৰ্ণ হয়ে গেল ৷ যদিও তার ইদ্দত মাস হিসেবে তিন মাসের কম সময়ে পূর্ণ হওয়া জায়েয নয়, তবু দশ দিনে হায়য পূর্ণ হওয়ার পর তুহরকাল কম হওয়া নিষিদ্ধ নয়, তাহলে মোট সময় উনিশ দিনের কম হয়ে যায় । এই যা বললাম, তা থেকে স্পষ্ট হয়ে গেল যে, যার উল্লেখ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।