আহ্কামুল কুরআন ১৫২ (স) বলেছেন $ ‘বিবেক-বুদ্ধি ও দ্বীন পালনে কম মাত্রার অধিকারিণী (নারীদের)-কে বুদ্ধিমান লোকদের বিবেক-বুদ্ধির উপর বিজয়ী দেখিনি । তখন প্রশ্ন করা হয়েছে, ওদের দ্বীনের দিক দিয়ে কমের ব্যাপারটি কি ? তখন তিনি বলেছেন, ওদের এক-একজন বয়সের অর্ধেক সময়ই অবস্থান করে এমনভাবে যে, তখন সে নামায পড়ে না। এ থেকে প্রমাণিত হয় যে, হায়য পনের দিনের হয়। আর তুহর হয় অবশিষ্ট পনের দিন। কেননা তুহর-এর তা-ই কম-সে-কম সময় । তাহলে হায়যই হচ্ছে বয়সের অর্ধেক কাল । হায়য যদি এর কম সময় কালের হয়, তাহলে মেয়েলোক তাদের অর্ধেক জীবন নামায পড়ে না, একথা সত্য হবে না। এল্পপ অবস্থায় বলতে হবে, অর্ধেক বয়সের কথা বর্ণনায় আসেনি। এই বর্ণনাটি দুটি শব্দে এসেছে। একটিতে বলা হয়েছে ৬,%,১% “তার জীবনের অর্ধভাগ'। আর দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে £ তাদের এক-একজন কয়েক দিন ও রাত্রি অবস্থান করে, নামায পড়ে না। ৬৯ ৩৭; তার বয়সের অর্ধেক এই ভাষায় কোন বর্ণনায়ই আসেনি । আর ৬, কথাটি দ্বারা সোজাসুজি অর্ধেক বোঝা যায় না। তার অর্থ কিছু ভাগ, কতক । যেমন আল্লাহ্র কথা, 5) ৯ 1,5 0% ‘অতএব ফেরাও তোমার মুখ মসজিদের দিকে' । i এ কথাটিতে মসজিদে হারামের দিকটা বুঝিয়েছেন, যে দিকে তা অবস্থিত সেই দিকে মুখ করে দাড়াতে বলা হয়েছে। তার অর্ধেক বোঝাতে চাওয়া হয়নি। এই ॥ ৷ -এর পরিমাণটা রাসূলের কথার আলোকে বোঝা যায়। তিনি বলেছেন $ ‘তাদের এক-একজন কয়েক দিন ও রাত্রি নামায না পড়ে থাকে৷ কাজেই ৬,০, তার জীবনের এই পরিমাণটাই বুঝতে হবে, ও ছাড়া অন্য কিছু নয়। তা সত্বেও, দুনিয়ায় এমন মেয়েলোক পাওয়া যায় না, যার সারা জীবনের অর্ধেক কাল ধরে হায়য হয়। কেননা তার বালেগা হওয়ার পূর্বে জীবনের যে সময়টা অতিবাহিত হয়েছে তা ‘তুহর’ কাল । এ সময় হায়য হয়নি। বালেগা হওয়ার পর তার জীবনের শেষ পর্যন্ত পনের দিন করে প্রতি মাসের হায়য হতে থাকলেও সেই সাথে পনের দিন ‘তুহর' হতে থাকলে তবুও সমগ্র জীবনের অর্ধেক সময় হায়য হয়েছে বলা যাবে না। কাজেই যারা মনে করেন, জীবনের অর্ধেক সময় ধরে মেয়েলোকের হায়য হয়, তাদের ধারণা সম্পূর্ণ বাতিল প্রমাণিত হল। তুহর-এর কম-সে-কম মিয়াদের পরিমাণে মতপার্থক্য ইমাম আবু হানীফা, আবূ ইউসূফ, মুহাম্মাদ, জুফর, সওরী, আল-হাসান ইবনে সালিহ ও শাফেয়ী বলেছেন-- তুহর এর কম-সে-কম সময়কাল পনের দিন। আতাও তা-ই বলেছেন। মালিক ইবনে আনাস বলেছেন, এ ব্যাপারে হাদীসের বর্ণনাসমূহে কোন সময়কাল নির্ধারিত হয়নি । আবদুল মালিক ইবনে হুবায়ব থেকে পাওয়া একটি বর্ণনায় বলা হয়েছে, তুহর পনের " দিনের কমে হয় না। আওজায়ী বলেছেন, কখনও কখনও পনের দিনের কমেও ‘তুহর’ হয়ে থাকে, হতে পারে। সে ব্যাপারে মেয়েলোকের পূর্ববর্তী তুহ্র-এর পরিমাণের প্রতি লক্ষ্য দিতে হবে। ইমাম শাফেয়ী থেকে বর্ণনা এসেছে, যদি জানা যায় যে, কোন মেয়েলোকের ‘তুহ্র' পনের দিনের কম রয়েছে, তা হলে তার কথাই গ্রহণ করতে হবে। তাহাভী আবূ ইমরান ইয়াহইয়া ইবনে আকতাম সূত্রে উল্লেখ করেছেন, তিনি বলেছেন, তুহর-এর কম-সে-কম www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।