আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৫১ যদি বলা হয়, শরীয়াতের বিধানদাতা হায়য-এর রক্তের আলামত ও পরিচিত স্বরূপ যা বলেছেন, তাতে তার কোন সময়-পরিমাণ হিসাব করা কোন প্রয়োজন দেখা দেয় না। কেননা নবী করীম (স) বলেছেন £ হায়য-এর রক্ত প্রখর দীপ্তি পূর্ণ কালো । তাই এই পরিচিতির রক্ত যখনই দেখা যাবে, তা অবশ্যই হায়য হবে। জবাবে বলা যাবে, উক্ত পরিচিতি ছাড়াও যে হায়য-এর রক্ত হতে পারে, তাতে কোন মতপার্থক্য নেই । তা যখন তার জন্যে নির্দিষ্ট সময়ে দেখা যাবে, বুঝতে হবে, তা হায়য। কিংবা শুরুতেই যদি সেরূপ রক্ত দেখা যায় তাহলে তা-ও হায়য। অনেক সময় তার জন্যে নির্দিষ্ট দিনগুলো অতিক্রান্ত হয়ে যাওয়ার পর-ও তা দেখা যায়। এরূপ অবস্থায় মনে করতে হবে, তার সময়ে যা, তা হায়য আর নির্দিষ্ট সময়ের পর যা, তা ‘ইস্তাহাযা' ৷ কাজেই নবী করীম (স) এই পরিচিতির রক্তকে হায়য-এর নাম ও তার দলীল রূপে চিহ্নিত করবেন, তা মনে করা যায় না। তা না হলেও তা পাওয়া যায় এবং তা পাওয়া গেলেও তা না হতে পারে। আমাদের মতে তার কারণ হচ্ছে স্ত্রীর নিজের আসল অবস্থা । তার হায়য সব সময়ই এই পরিচিতির হবে। তাই বিশেষভাবে সেই বিষয়ের হুকুমটা জানিয়ে দেয়া হয়েছে। অন্য কিছুর হুকুম বলা হয়নি । অতএব সে অবস্থাকে অন্য কোন দিক দিয়ে গণ্য করা ঠিক হবেনা । যারা হায়য-এর সময়ের পরিমাণ এক দিন এক রাত্রি নির্দিষ্ট করেছেন, আর যারা তার সময়-পরিমাণ নির্ধারণের বিরোধী, তারা উভয়ই দলীল হিসেবে পেশ করেছেন এই আয়াতটি $ - SB Handle লোকেরা তোমাকে হায়য সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও, তা ময়লা-আবর্জনা । সময় নির্ধারণের বিরোধীরা বলেছেন, আয়াতে হায়যকে ময়লা-আবর্জনা বলে অভিহিত করা হয়েছে। তাই যেখানেই এই ময়লা-আবর্জনা পাওয়া যাবে, তা অবশ্যই হায়য হবে। তাওকীফ-এর কোন গুরুত্ব হবে না। কেননা মূল আয়াতে তার কোন পরিমাণের উল্লেখ নেই । আর যারা এক দিন এক রাত্রি সময় নির্দিষ্ট করেছেন, তীরা বলেন, ময়লা-আবর্জনা এক দিন এক রাত্রি পাওয়া যায় বলে' সেই সময়টা হায়য । তার কমেও । যা তার কম সময়ে হবে, তাকে বিশেষীকৃত করেছি একটি দলীল দ্বারা । অতএব শব্দের বাহ্যিক হুকুমটা একদিন-একরাত্রি কাল অবশিষ্ট থাকবে। তাদেরকে বলা হবে, প্রথম হায়য প্রমাণিত হতে হবে, যেন এই পরিচিতিটা প্রমাণিত হয় । আর তা হচ্ছে তার ময়লা-আবর্জনা হওয়া । কেননা আল্লাহ ‘হায়যকে ময়লা-আবর্জনা বলেছেন। ময়লা-আবর্জনাকে হায়য বলেন নি। আমরা নিজেরাও জানি যে, সব ময়লা-আবর্জনাই হায়য নয়, যদিও হায়য মাত্রই ময়লা-আবর্জনা। যেমন সব নাপাকিই হায়য নয়, যদিও হায়য মাত্রই নাপাকি ৷ তাই হায়য আবশ্যিকভাবে প্রমাণিত হতে হবে । যেন তাকে ময়লা-আবর্জনা বলা যায়। এ-ও জানা যে, আল্লাহ যদি সব ময়লা-আবর্জনাকেই হায়য নামে অভিহিত করতে চাইতেনও; তবু তিনি এটা চাইতেন না যে, সব ময়লা-আবর্জনা হায়য গণ্য হবে। কেননা সর্বপ্রকারের ময়লা-আবর্জনাই হায়য নয়। তাই এক্ষণে প্রমাণিত হল যে, ময়লা-আবর্জনা ঘৃণ্য । কেননা তার পরিচয় পাওয়ার জন্যে দলীল আবশ্যক । দলীলের ভিত্তিতে আমরা যখন তা চিনতে পারব, তখন তার উপর হায়য-এর হুকুম প্রয়োগ করব । উপরস্ধু ময়লা-আবর্জনা বহু অর্থ সম্পন্ন শব্দ । বহু জিনিসই তার আওতায় আসে । তা বিভিন্ন তাৎপর্য সমধ্বিত। আর যেসব নামের অবস্থা এইরূপ, তা অবশ্যই সাধারণ অর্থবোধক হবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।