আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৫০ তাহলে আমরা তার কথাই মেনে নেব। কিন্তু তার দেখা দেয়া রক্ত হায়য-এর রক্ত কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটি তার উপর নির্ভরশীল নয়। এটা একটা হুকুম । এ হুকুমটা তো তার গর্ভে সৃষ্টি হয়নি। কাজেই তার কথাই এক্ষেত্রে মেনে নিতে হবে। এ পর্যন্ত যা যা বলেছি, তার সব কথাই বাতিল প্রমাণ করে তার কথা, যে বলেছে যে, হায়য-এর কম-সে-কম সময়কাল হচ্ছে এক দিন এক রাত্রি । যারা হায়য-এর কম-সে-কম বা বেশির মিয়াদ নির্ধারণ করেন নি কিংবা যারা এই ব্যাপারটিকে নিছক মেয়েদের অভ্যাসের উপর ছেড়ে দিয়েছেন, তাদের সকলের কথাই বাতিল প্রত্যাহৃত। আর যারা কম ও বেশি পরিমাণ নির্ধারণ করাকেই প্রত্যাখ্যান করেছেন, তাদের কথাও বাতিল । যদি তা-ই হতো, তাহলে যদ্দিন পর্যন্ত রক্তস্রাব হতে থাকবে ততদিন পর্যন্ত হায়য চলছে বলতে হবে। তা হুলে দুনিয়ার ‘ইস্তাহাযা’ হায়য-এর রোগ ও সে রোগে আক্রান্ত 'মুস্তাহাযা' বলতে কিছুই থাকতে না, কেউ-ই থাকত না। সব রকমের রক্তস্রাবকেই ‘হায়য’ মনে করতে হতো । কিন্তু হাদীস দ্বারা এই কথা বাতিল প্রমাণিত হয়েছে। মুসলিম উদ্মতেরও এঁকমত্য রয়েছে সে ব্যাপারে । কেননা ফাতিমা বিনতে আবু হুবায়শ নবী করীম (স)-কে বললেন £ আমার ইস্তাহাযা-- হায়য-এর রোগ হয়েছে। আমি তো পাক হতে পারব না। তাহলে ইসলামে আমার কোন অংশ থাকবে না বলে আমি ভয় পাচ্ছি । হুমনা (রা) সাত বৎসর পর্যন্ত ইন্তাহাযা রোগে আক্রান্ত হয়ে রয়েছেন। এই রূপ অবস্থায় শরীয়াতের বিধানদাতা বলেন নি যে, এই সবই 'হায়য’ । বরং সে দুই জনকে জানিয়ে দিয়েছেন তার কতটা হায়য আর কতটা ‘ইন্তাহাযা’'। তা হলে একটা পরিমাণের সময় নির্দিষ্ট হবে হায়য-এর জন্যে আর সে পরিমাণ বলা হয়েছে .| ‘কয়কটি দিন’ বলে। আর যে লোক হায়য-এর কম-সে-কম মিয়াদ ও বেশি বেশি মিয়াদ নির্দিষ্ট করেন না তাকেও বলতে হবে, রক্তের সূচনা কাল যদ্দিন চলবে, সেটা হায়য হবে। যদি এক বছর কাল রক্তস্রাব চলে, তাহলে তার.হায়য-অভ্যন্ত সময়-কাল কিছুই থাকে না । অথচ তার জরায়ুতে রক্ত থেকে যায়। তাই যে' কথায় সকলেই একমত উক্ত অবস্থা তার পরিপন্থী । যদি বলা হয়, হুকুমের দিক দিয়ে “নিফাস' ও ‘হায়য’ অভিন্ন অবস্থা । তার সময়ের কোন কম-সে-কম সময়কাল জানা যেতে পারে না । হায়য-এর ও তাই । জবাবে বলা যাবে, আমরা সর্বসম্মতিক্রমেই তাকে 'নিফাস’ ঠিক করেছি। হায়যকে তার উপর আমরা কিয়াস করছি না। কেননা এ ক্ষেত্রে কিয়াস প্রমাণ করার কোন পস্থা নেই । অথচ কম সে-কম ও বেশি সময় প্রমাণকারী উভয় গোষ্ঠীই হায়য-এর রক্ত রূপে প্রমাণ করেছে। আর তার সময়কাল নির্ধারিত হয়েছে একদিন এক রাত্রি । তার দলীল 8 এ) 40৬ ‘তোমরা স্ত্রীদেরকে হায়য কালে পরিহার কর'-- এই আয়াত । আর নবী করীম (স)-এর কথাঃ ‘যখন হায়য হতে শুরু হবে, তখন নামায ছেড়ে দাও ।' এর বাহ্যিক দিক কম ও বেশি মিয়াদ নির্ধারণে আবশ্যক বলে দাবি করে। কেননা শব্দে কোন সময় নির্ধারণ করা হয়নি। তাই যখন এক দিন ও এক রাত্রি কাল রক্তস্রাব দেখবে, বুঝতে হবে, তা উক্ত কথার আওতার মধ্যে পড়েছে। তখন বলা যাবে যে, ওটিকে '‘হায়য’ নির্ধারণ করতে হবে এবং এই সময়ে স্ত্রীকে আলাদা-_ সম্পর্কহীন রাখতে হবে। কেননা হায়য-এর অবস্থা ও তার তাৎপর্য ও পরিচিতি পর্যায়ে শব্দে কোন প্রমাণ নেই । যখন প্রমাণিত হল যে, তা হায়য, তখন তার ব্যাপারেই আয়াতের হুকুম প্রয়োগ করা হবে। আর তাতে যদি মতবৈষম্য হয়, তাহলে এ আয়াতে তার তাৎপর্যের কোন প্রমাণ হবে না। বিরুদ্ধ পক্ষের দাবি আলোচ্য বিষয়ে কোন দলীল হতে পারে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।